এক্সপ্লোর

Parineeti Raghav Wedding Picture : ব্রেকফাস্ট টেবিলে আমাদের প্রথম দেখা..বিয়ের ছবি পোস্ট করে আবেগে ভাসলেন পরিণীতি

Parineeti Raghav Wedding : পরিণীতি লিখেছেন, ‘ব্রেকফাস্ট টেবিলে আমাদের প্রথম দেখা থেকেই মন জানত। এই দিনটার জন্যই তো কতদিনের অপেক্ষা।'

উদয়পুর: একজন সফল রাজনীতিক। আরেকজন রুপোলি পর্দার জনপ্রিয় অভিনেত্রী ( Parineeti Chopra )। দীর্ঘ প্রেমের সিলসিলা পেরিয়ে পরিণতি পেল পরিণীতি - রাঘবের ( Parineeti Raghav Wedding ) প্রেম। ঠিক যেন রূপকথার গল্পের রাজপুত্র ও রাজকন্যার সাতপাকে বাঁধা পড়ার গল্পের শেষটার মতো।

রবিবার রাজস্থানের উদয়পুরে লেক পিচোলার ধারে সাত পাকে বাঁধা পড়লেন রাঘব - পরিণতি। আর সেই বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় আবেগময় বার্তা লিখে শেয়ার করলেন পরিণীতি। 

বলিউডের ডাকসাইটে পোশাক ডিজাইনার মণীশ মলহোত্রর পোশাকে সেজেছিলেন নায়িকা। আর রাঘবের (Raghav Chadda ) পোশাকের দায়িত্বে ছিলেন পবন সচদেবা। অপূর্ব সজ্জায় চারহাত এক হয় দুজনের। 

পরিণীতি লিখেছেন, ‘ব্রেকফাস্ট টেবিলে আমাদের প্রথম দেখা থেকেই মন জানত। এই দিনটার জন্যই তো কতদিনের অপেক্ষা। মিস্টার ও মিসেস হতে পেরে সত্যি ধন্য। একে-অপরকে ছেড়ে আর থাকতে পারছিলাম না। আমাদের চিরন্তন পথ চলার শুরু…’।  

এই পোস্টের কমেন্ট বক্স ভেসেছে  শুভেচ্ছার বন্যায় । শুভেচ্ছা জানিয়েছেন দিদি প্রিয়ঙ্কা চোপড়া।  

Image 

রবিবার লেক প্যালেস থেকে নৌকোয় ভেসে বিবাহ বাসরে আসেন আপ নেতা রাঘব।  পরনে ছিল আইভরি রঙের শেরওয়ানি , মাথায় অফ হোয়াইট রঙা পাগড়ি। গলায় ছিল মুক্তোর মালা। চেনা পরিচিত চশমাটি নেই। বরবেশে রাঘব যেন বেশ অন্যরকম। নববধূ পরিণীতির পরনে ছিল বেইজ রঙা লহেঙ্গা। মাথায় লম্বা ওড়না মাটি ছুঁয়েছিল।  

 কোনওভাবেই যাতে বিয়ের কোনও ছবি প্রকাশ্যে না আসে সেই জন্য উদয়পুরের বিলাসবহুল হোটেলে ছিল কড়া নিরাপত্তা। এমনকি ক্যামেরা এড়ানোর জন্য বিশাল বড় ছাতা আর কাপড় দিয়ে ঘিরে পরিণীতি এবং রাঘবকে হোটেলের ভিতরে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। সেই ভিডিও ভাইরালও হয় ইনস্টাগ্রামে। এমনকি যে নৌকায় চড়ে রাঘব চাড্ডা বরযাত্রী নিয়ে বিয়ের আসরে হাজির হয়েছেন, সেটিও চারপাশ থেকে পর্দা এবং ছাতা দিয়েই মুড়ে রাখা হয়। 

বিয়ের অনুষ্ঠানের ছবি সামনে না এলেও পরিণীতি এবং রাঘবের সঙ্গীত অনুষ্ঠানের ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায়। শনিবার সন্ধেয় ছিল তারকা জুটির সঙ্গীত। সেখানে পারফর্ম করেন গায়ক নবরাজ হংস। সঙ্গীত অনুষ্ঠানে হাজির ছিল চাঁদের হাট। 

রাঘব ও পরিণীতির বিয়ে নিয়ে বিগত কয়েকদিন ধরেই উৎসাহ তুঙ্গে। কয়েকদিন ধরেই সেজে উঠছে উদয়পুর। বিমানবন্দরে পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডাকে স্বাগত জানানোর জন্য লাগানো হয় পোস্টার। লোকগান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়ে ছিল প্যালেসে। বরযাত্রীর পাশাপাশি অতিথিদেরও নৌকা করে নিয়ে আসা হয় লেকের ধারের বিলাসবহুল প্রাসাদে। তাঁদের অভ্যর্থনা জানানোর জন্যেও ছিল রাজকীয় আয়োজন।   

আরও পড়ুন :              

আলোয় সেজেছে উদয়পুরের প্রাসাদ, ব্যাকগ্রাউন্ডে 'কবিরা' গান, জমজমাট রাঘব-পরিণীতির বিয়ের আসর 

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget