এক্সপ্লোর

Pathaan on OTT: আজ থেকে ওটিটিতে 'পাঠান', থাকছে সেন্সরে বাদ পড়া কিছু দৃশ্যও

Pathaan Released on OTT: একথা অজানা নয়, একসময় পাঠান ও বিতর্ক কার্যত মুদ্রার এপিঠ ওপিঠ হয়ে দাঁড়িয়েছিল। মুক্তির আগে একাধিকবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছে এই ছবি

কলকাতা: আজ থেকে হাতের মুঠোয় 'পাঠান' (Pathaan)। আজ, মধ্যরাত থেকে অ্যামাজন প্রাইম (Amazon Prime) ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে 'পাঠান'। এই ছবি ইতিমধ্যেই অনেকে দেখে ফেলেছেন বটে, তবে এই ছবির ওটিটি মুক্তির দিকে আলাদা আকর্ষণ রয়েছে দর্শকদের। সাধারণত, 'পাঠান'-এর মতো ছবি, যেখানে গ্রাফিক্সের কাজের গুরুত্ব বেশি, সেগুলি বড়পর্দাতেই দেখতে বেশি ভাল লাগে। মোবাইল বা ল্যাপটপের পর্দায় সেই থিয়েট্রিকাল অনুভূতি নষ্ট হয় বলেই মনে করেন অনেকে। তবে 'পাঠান'-এর ওটিটি মুক্তিতে দর্শক পাবেন বিশেষ কিছু। 

একথা অজানা নয়, একসময় পাঠান ও বিতর্ক কার্যত মুদ্রার এপিঠ ওপিঠ হয়ে দাঁড়িয়েছিল। মুক্তির আগে একাধিকবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছে এই ছবি। দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-র গেরুয়া পোশাক নিয়ে বিতর্ক থেকে শুরু করে একাধিক দৃশ্য নিয়ে আপত্তি উঠেছিল। ছবি মুক্তির আগে সেই সমস্ত দৃশ্যেই কাঁচি চালিয়েছিল সেন্সর বোর্ড। সেই দৃশ্যগুলি বাদ দেওয়ার পরেই সিনেমাহলে মুক্তির ছাড়পত্র পেয়েছিল 'পাঠান'। তবে ওটিটিতে 'পাঠান'-এর যে ভার্সনটি মুক্তি পেয়েছে, তাতে রয়েছে বাদ যাওয়া সমস্ত দৃশ্য।                                                                                                                                                                                     

আরও পড়ুন: Kangana Ranaut: শিক্ষিকার বলা সেই কথাই সত্যি হল... স্মৃতি হাতড়াতে গিয়ে উপলব্ধি কঙ্গনার

ছবির প্রথমে দেখা গিয়েছিল রাশিয়ানদের কবলে বন্দি নায়ক শাহরুখ খান (Shah Rukh Khan)। অত্যাচারে তাঁর সারা শরীর দিয়ে রক্ত ঝরছে কিন্তু মুখ খুলতে নারাজ। বরং তাঁর ঠোঁটে লেগে রয়েছে অদ্ভুত এক অহংবোধের হাসি। রাশিয়ানদের অত্যাচারের বেশ কিছু দৃশ্য বাদ পড়েছিল ছবি থেকে। সেগুলি যোগ করা হয়েছে ওটিটি ভার্সনটিতে। তবে বাদই রয়েছে 'বেশরম রং' গানে দীপিকার স্ট্রবেরি খাওয়ার শটটি।

জেসিআরও অফিসে শাহরুখের প্রবেশের একটি রোমহর্ষক দৃশ্য দেখা যাবে এই ভার্সনে। এছাড়াও থাকছে ধরা পরার পরে দীপিকাকে জেরা করার একটি দৃশ্য। সেই জেরাটি করেছিলেন ডিম্পল কপাডিয়া। এছাড়া থাকছে জেলে শাহরুখের সঙ্গে ডিম্পলের দেখা করতে যাওয়ার একটি দৃশ্যও। সব মিলিয়ে একবার 'পাঠান' দেখা হয়ে গেলেও, 'আনকাট ভার্সন'-টির জন্য ওটিটিতে আরও একবার দেখে নেওয়াই যায় শাহরুখের ব্লকবাস্টার হিট এই ছবিটি। 

সেরা শিরোনাম

Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget