এক্সপ্লোর

Dabaru Pan India Release: বিশ্বনাথ-প্রজ্ঞানন্দের শহরে এবার 'দাবাড়ু', 'এমন ছবি বাংলা প্রথম ভাবল' উচ্ছ্বসিত পরিচালক

Entertainmnet News: 'আমার ভাবতে খুব ভাল লাগছে যে ভারতবর্ষে দাবাড়ু বা গ্র্যান্ডমাস্টারকে কেন্দ্র করে প্রথম কোনও ছবি হল আর সেটা হল আমাদের বাংলায়।' উচ্ছ্বসিত পথিকৃৎ

কলকাতা: কলকাতা-জেলা পেরিয়ে, 'দাবাড়ু'-র (Dabaru) সফর এবার বিশ্বনাথ আনন্দ (Viswanathan Anand), রমেশ বাবু প্রজ্ঞানন্দ (Rameshbabu Praggnanandhaa)-র শহরে। আগামীকাল, অর্থাৎ ২৫ মে, প্যান ইন্ডিয়া রিলিজ় করছে নন্দিতা রায় (Nandita Roy), সঞ্জয় আগরওয়াল (Sanjay Agarwal) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) প্রযোজিত, পথিকৃৎ বসু (Pathikrit Basu) পরিচালিত ছবি 'দাবাড়ু'। সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবন থেকে অনুপ্রাণিত এই ছবির গল্প গোটাটাই আবর্তিত হয়েছে দাবার ওই চৌকো, সাদা-কালো বোর্ডকে ঘিরে। 

এই ছবির প্যান ইন্ডিয়া রিলিজ় নিয়ে পরিচালক পথিকৃৎ এবিপি লাইভকে (ABP Live) বলছেন, 'মুম্বই, চেন্নাই, জামসেদপুর, হায়দরাবাদ, ব্যাঙ্গালোর, পুণে সহ একাধিক জায়গায় ছবিটি দেখা যাবে। আমার ভাবতে খুব ভাল লাগছে যে ভারতবর্ষে দাবাড়ু বা গ্র্যান্ডমাস্টারকে কেন্দ্র করে প্রথম কোনও ছবি হল আর সেটা হল আমাদের বাংলায়। বাংলা ভাষায়। আজকে সেই ছবিটা, বিশ্বনাথ আনন্দ, রমেশ বাবু প্রজ্ঞানন্দ-এর শহরে মুক্তি পাচ্ছে। ভারতের এত রাজ্যে এতজন গ্র্যান্ডমাস্টার রয়েছেন, সবাই ছবিটা উপভোগ করতে পারবেন। এটা আমার কাছে বড় পাওনা। ভারতবর্ষের বাইরেও যাঁরা বাঙালি রয়েছেন, তাঁরাও এই ছবিটা দেখার সুযোগ পাবেন। বাংলায় যতটা ভালবাসা পেয়েছি, আশা করি বাংলার বাইরেও সেই ভালবাসা পাব।'

এর আগে উইন্ডোজ়-এর একাধিক ছবি বাংলার বাইরেও মুক্তি পেয়েছে। আর এবার পালা 'দাবাড়ু'-র। এই ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty), দীপঙ্কর দে (Deepankar Dey), শঙ্কর চক্রবর্তী (Shankar Chakraborty), কৌশিক সেন (Kaushik Sen), খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee), বিশ্বনাথ বসু (Biswanath Basu), সংঘশ্রী সিংহ মৈত্র (Sanghasree Sinha Maitra), সমদর্শী সরকার (Samadarshi Sarkar), অর্ঘ্য রায় বসু (Arghya Basu Roy) ও অন্যান্যরা। ১০ মে বাংলায় মুক্তি পেয়েছে এই ছবি। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় যথেষ্ট প্রশংসিত হয়েছে এই ছবি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Windows Production (@windowsproduction)

আরও পড়ুন: Anirban Bhattacharyya: '... প্রেম করেছি আমি', অনির্বাণের সুরেলা সঞ্চালনায় মুগ্ধ পরাণ-অভিজিৎ-রাঘবেরা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

সেরা শিরোনাম

Mimi Chakraborty: আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি
SRK Legal Notice to Influencer: ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ
ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget