এক্সপ্লোর

'Kolkata Chalantika' Trailer Out: 'প্রেম হোক কলরব হোক'! মুক্তি পেল পাভেলের 'কলকাতা চলন্তিকা'র ট্রেলার

'Kolkata Chalantika': ছবিতে দেখা যাবে তিন দিনের গল্প। শতদ্রু চক্রবর্তী প্রযোজিত 'কলকাতা চলন্তিকা'-র গল্প লিখেছেন পাভেল এবং অধ্যাপক স্বাতী বিশ্বাস। ছবিতে অভিনয় করতেও দেখা যাবে পাভেলকে।

কলকাতা: মুক্তি পেল পাভেল (Pavel) পরিচালিত 'কলকাতা চলন্তিকা' (Kolkata Chalantika) ছবির ট্রেলার (Trailer Out)। পোস্তা উড়ালপুল (Posta Bridge) ভেঙে পড়ার ৬ বছর পরও শহরবাসীর মনে টাটকা সেই ধ্বংসের স্মৃতি। তবে সেই দুর্ভোগের দিন কাটিয়ে কলকাতা ফের ফিরেছে নিজের ছন্দে। আর সেই ঘটনাকেই এবার সেলুলয়েডে মুড়লেন পরিচালক পাভেল।

প্রকাশ্যে 'কলকাতা চলন্তিকা' ছবির ট্রেলার

আগামী ২৫ অগাস্ট 'রসগোল্লা' পরিচালক পাভেলের নতুন ছবি 'কলকাতা চলন্তিকা' মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। আজ মুক্তি পেল ছবির ট্রেলার। 

সালটা ২০১৬। রোজকার ছন্দে ব্যস্ত শহর কলকাতা। তার রোজকার প্রেম-ভালবাসা-বিদ্রোহ-ঝগড়া-গৃহস্থালীর নিয়মে হঠাৎ ছন্দপতন। ভেঙে পড়ে নির্মীয়মান পোস্তা উড়ালপুলের একাংশ। চারিদিকে আর্তনাদ, চিৎকার, স্বজনহারাদের চোখের জলে ভাসে শহর। হাহাকারের সেই দিনের ক্ষত আজও দগদগে শহর কলকাতার বুকে।

 

টিভির পর্দায় যে ভয়াবহ দৃশ্য দেখে চমকে উঠেছিল তিলোত্তমা, ৬ বছর পেরিয়ে কেমন আছে সেই জায়গা, কেমন আছে কলকাতা? এখনও কি সে আগের মতোই 'চলন্তিকা'? এই বিষয়বস্তু নিয়েই তৈরি হয়েছে ছবিটি। মুখ্য ভূমিকায় দেখা যাবে ইশা সাহা (Isha Saha), রজতাভ দত্ত (Rajatabha Dutta), সৌরভ দাস (Sourav Das), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya), শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, খরাজ মুখোপাধ্যায়, কিরণ দত্ত, অনামিকা সাহাকে।

আরও পড়ুন: 'Lokkhi Chhele' Trailer Out: একদল 'লক্ষ্মী ছেলে'র রুখে দাঁড়ানোর স্পর্ধা প্রকাশ্যে, মুক্তি পেল ট্রেলার

ছবিতে দেখা যাবে তিন দিনের গল্প। শতদ্রু চক্রবর্তী প্রযোজিত 'কলকাতা চলন্তিকা'-র গল্প লিখেছেন পাভেল এবং অধ্যাপক স্বাতী বিশ্বাস। ছবিতে অভিনয় করতেও দেখা যাবে পাভেলকে। এদিন ট্রেলার পোস্ট করে তার ক্যাপশনে লেখা হয়, 'মিলে শঙ্খ আর আজান একই সুর পাড়ায় পাড়ায়.. প্রেম হোক কলরব হোক কলকাতা চলন্তিকায়..!' প্রসঙ্গত, আজ 'ফ্লাইওভারের তলায় ফ্লাইওভারের গল্প' বলবে ছবির গোটা টিম। এক উড়ালপুল ভেঙে পড়া নিয়ে তৈরি ছবির ট্রেলার মুক্তি পাবে নিউটাউন উড়ালপুলের তলায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget