এক্সপ্লোর

Payel Sarkar Exclusive: 'সিনেমা দেখিয়ে সমাজ বদলানোর ধারণায় বিশ্বাসী নই'

Film Kulpi by Payel: বড়পর্দায় বহু নায়কের বিপরীতেই অভিনয় করেছেন পায়েল। প্রত্যয় চেহারাগত দিক থেকে তাদের সবার চেয়ে বেশ খানিকটা আলাদা। গল্পটাও তেমনই। একজন বামনের।

কলকাতা: 'বামন হয়ে চাঁদে হাত বাড়ানো..' অতি প্রচলিত একটি প্রবাদ। কিন্তু এই প্রবাদই 'কুলপি' ছবির সংলাপ। বর্ষালী চট্টোপাধ্যায়ের হাত ধরে বড়পর্দায় মুক্তি পাচ্ছে পায়েল সরকারের (Paayel Sarkar)-এর নতুন ছবি 'কুলপি'। ছবির নামভূমিকায় অভিনয় করেছেন প্রত্যয় ঘোষ (Prottoy Ghosh)। 

বড়পর্দায় বহু নায়কের বিপরীতেই অভিনয় করেছেন পায়েল। প্রত্যয় চেহারাগত দিক থেকে তাদের সবার চেয়ে বেশ খানিকটা আলাদা। গল্পটাও তেমনই। একজন বামনের। এমন অন্যধারার ছবিকে কেন বেছেছিলেন পায়েল? এবিপি লাইভকে অভিনেত্রী বলছেন, 'আমি সবসময় চেষ্টা করি আমার একটা ছবি যেন অন্য ছবির থেকে সম্পূর্ণ আলাদা হয়। সে গল্প হোক আর চরিত্র, দর্শকদের একঘেয়েমি উপহার দিতে চাই না আমি। 'কুলপি' ছবির গল্পটা ভীষণ অন্যরকম। বামনত্ব আর বামনদের ঘিরে সমাজের নজরকে তুলে ধরার এমন চেষ্টা বাংলা ছবিতে সচরাচর করা হয় না। তবে 'কুলপি' একেবারেই কমার্শিয়াল ছবি। তবে যাঁরা মনে করেন কমার্শিয়াল ছবিতে গল্প নেই, সেই ধারণাকে ভেঙে দেবে 'কুলপি'।

প্রত্যয়ের সঙ্গে পর্দায় প্রেম? পায়েল বলছেন, 'এই ছবি প্রেমের চেয়েও বেশি বন্ধুত্বের গল্প, সহমর্মিতার গল্প। এই গল্প কেবল একজন বামন আর একটি মেয়ের সম্পর্কের গল্প নয়, একজন বামনের আসেপাশে যাঁরা থাকেন, তাঁদের প্রতি সমাজের ব্যবহার সবকিছুই তুলে ধরা হয়েছে ছবিতে।'

আরও পড়ুন: Lokkhi Chele: 'লক্ষ্মী ছেলে'-র প্রচারে লক্ষ্মীছাড়ারা! কৌশিক-উজানের নতুন ছবির কথা গানে গানে বললেন সোমলতা

প্রত্যয় ইন্ডাস্ট্রিতে বেশ নতুন। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন হল? পায়েল বলছেন, 'প্রত্যয় নতুন হলেও ভীষণ মন গিয়ে কাজ করে আর খুব তাড়াতাড়ি শিখে নেয়। সেটে সবাই ওকে সাহায্য করেছেন। আর সেটে গিয়ে কাজ করলে কোনও সিনিয়র জুনিয়র থাকেন না। আমরা প্রতিদিনই নতুন কিছু শিখি।'

'কুলপি'-ছবির মধ্যে সমাজের জন্য একটা বার্তা রয়েছে। বাকি সব ছবির থেকে কি পায়েলের কাছে এই কারণেই আলাদা হয়ে থাকবে 'কুলপি'? পায়েল বলছেন, 'কুলপি ছবিটা বিনোদনের উদ্দেশেই তৈরি করা। কাউকে আলাদা করে শেখানোর চেষ্টা বা জ্ঞান দেওয়ার চেষ্টা করা হয়নি। একটা পরিস্থিতিকে তুলে ধরা হয়েছে কেবল। সিনেমা দেখিয়ে সমাজ বদলাতে হবে সেই ধারণায় বিশ্বাস করি না আমি। মানুষকে বিনোদন দেওয়ার জন্যই ছবিতে অভিনয় করি। তবে 'কুলপি' দেখে যদি একজন মানুষেরও ধারণা বদলায়, চিন্তাধারা বদলায়, সেটাই বড় পাওনা।'

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
Hrithik Roshan: ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
Antara Banerjee: ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget