এক্সপ্লোর

Payel Sarkar Resumes Shooting: গেরুয়া রঙ কোথায়? পায়েলের রঙিন ছবিতে কটাক্ষ নেটিজেনদের

নির্বাচনের সময় প্রতিদিন প্রচারে বেরিয়েছেন, পৌঁছে গিয়েছেন সাধারণ মানুষের কাছে। কিন্তু নির্বাচনী ফলাফলের পর কিছুদিন অন্তরালেই ছিলেন পায়েল সরকার

কলকাতা: নির্বাচনের সময় প্রতিদিন প্রচারে বেরিয়েছেন, পৌঁছে গিয়েছেন সাধারণ মানুষের কাছে। কিন্তু নির্বাচনী ফলাফলের পর কিছুদিন অন্তরালেই ছিলেন পায়েল সরকার। কেবল সোশ্য়াল মিডিয়ায় জানিয়েছিলেন, হেরে গেলেও রাজনীতির পথেই হাঁটবেন তিনি। নির্বাচনের পর আজ সোশ্যাল মিডিয়ায় ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন পায়েল। আর সেখানও তাঁকে রঙের কথা মনে করিয়ে দিলেন নেটিজেনরা!

আজ সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন ফটোশ্যুটের একটি ছোট্ট ঝলক শেয়ার করেন পায়েল। সেখানে পায়েলের মুখে নানা রঙের আলোর খেলা। কখনও বেগুনি, কখনও সবুজ, কখনও ধূসর রঙে দেখা গেল পায়েলকে। রঙের সঙ্গে মিল রেখে পরিবর্তন হল তাঁর পোশাকের রঙও। কিন্তু সেই ছবির কমেন্টে নেটিজেনদের প্রশ্ন, 'গেরুয়া রঙ কোথায় গেল?' যদিও এই প্রশ্নের কোনও উত্তর দেননি অভিনেত্রী। কেবল জানিয়েছেন, এই ভিডিও তাঁর নতুন ফটোশ্যুটের ঝলক। আর লিখেছেন, জীবনের রঙকে উপভোগ করার কথা।

আপাতত দার্জিলিং-এ নতুন ছবি 'জতুগৃহ'-র শ্যুটিং- এ ব্যস্ত পায়েল। সপ্তাশ্ব বসুর পরিচালনায় এই ছবিতে পায়েল ছাড়াও রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও বনি সেনগুপ্ত। সূত্রের খবর, এই ছবিতে আগে কাজ করার কথা ছিল অনামিকা চক্রবর্তীর। কিন্তু পরবর্তীকালে তাঁর জায়গায় ছবিতে নেওয়া হয় পায়েল সরকারকে। আপাতত সেই ছবির কাজেই ব্যস্ত তিনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পাহাড় থেকে একটি ছবি শেয়ার করেছিলেন পরমব্রত। আপাতত পাহাড়েই রয়েছে টিম 'জতুগৃহ'। 

গত ২৫ ফেব্রুয়ারী জে পি নাড্ডার সভায় গেরুয়া শিবিরে যোগদান করেছিলেন পায়েল। সাক্ষাৎকারে এবিপি লাইভকে পায়েল জানিয়েছিলেন, 'রাজনীতিতে যোগদান নিয়ে নাকি কথাবার্তা চলছিল অনেকদিন থেকেই। পায়েল বলছেন, ‘আমি সবসময়ই সাম্প্রতিক ঘটনার খবর রাখতে, সেইসব নিয়ে কথা বলতে ভালোবাসতাম। তবে সরাসরি রাজনীতিতে যোগদানের কথা ভাবিনি কখনও। সত্যি কথা বলতে এর আগে যোগদানের অফার পাইনি। যখন অফার পেলাম, মনে হল এটাই সঠিক সময়।’ মানুষের কাজ করার জন্য সিস্টেমের প্রয়োজন। কিন্তু বিজেপিকে কেন বেছে নিয়েছিলেন পায়েল? উত্তরে অভিনেত্রী বলেছিলেন, ‘২০১৪ সাল থেকে নরেন্দ্র মোদিকে অনুসরণ করছি। বিজেপি সরকারের আমলে ভারতে অনেক পরিবর্তন এসেছে। এমন অনেক উন্নয়নমূলক পদক্ষেপ বিজেপি সরকার নিয়েছে যা অন্য কোনও সরকার নিতে পারেনি। এমন ছোট ছোট অনেক কিছু জিনিস আমায় আকর্ষণ করেছে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget