এক্সপ্লোর

Mann Ki Baat 100th Episode: শততম পর্ব পূরণ 'মন কি বাত' অনুষ্ঠানের, প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মাধুরী-শাহিদ-রোহিত

Mann Ki Baat: ২০১৪ সালের ৩ অক্টোবর শুরু হয় মাসিক রেডিও অনুষ্ঠান প্রধানমন্ত্রীর 'মন কি বাত'। আজ সেই অনুষ্ঠানের ১০০তম পর্ব সম্পন্ন হল।

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) 'মন কি বাত' (Mann ki Baat) অনুষ্ঠান পৌঁছল শততম পর্বে (100th Episode)। রবিবার দেশবাসীর জন্য তাঁর মাসিক রেডিও অনুষ্ঠানে 'মন কি বাত'-এর ১০০তম বক্তৃতা দিলেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠান প্রথম সম্প্রচারিত হয় ২০১৪ সালের ৩ অক্টোবর। আজকের বিশেষ পর্বের পর মোদিকে প্রশংসায় ভরালেন তারকারা।

শততম 'মন কি বাত', মোদির প্রশংসায় পঞ্চমুখ তারকারা

২০১৪ সালের ৩ অক্টোবর শুরু হয় মাসিক রেডিও অনুষ্ঠান প্রধানমন্ত্রীর 'মন কি বাত'। আজ সেই অনুষ্ঠানের ১০০তম পর্ব সম্পন্ন হল। নিউ ইয়র্কের রাষ্ট্রপুঞ্জ সহ একাধিক ভিন্ন স্থানে আজকের অনুষ্ঠানের লাইভ ব্রডকাস্ট হয়। 

একাধিক তারকা প্রধানমন্ত্রীর ১০০তম 'মন কি বাত' বার্তার পর তাঁদের মনোভাব প্রকাশ করেছেন। চিত্র পরিচালক রোহিত শেট্টি সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, 'আমি অনুপ্রাণিত বোধ করেছি। যদি একজন অধিনায়ক আমাদের সঠিক পথ দেখাতে পারেন, তাহলে কোনও কিছুই অসম্ভব নয়।'

 

অভিনেত্রী মাধুরী দীক্ষিত বলেন, 'উনি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) সাধারণ মানুষের সমস্যার কথা শোনার জন্য সময় বের করছেন, এটা দারুণ বিষয়...'।

 

অভিনেতা শাহিদ কপূরও উপস্থিত ছিলেন লাইভ টেলিকাস্টে। তাঁর কথায়, 'মোদিজি মানুষের সঙ্গে যুক্ত থাকতে চেয়েছিলেন, এটাই একজন মহান নেতার লক্ষণ... এখানে আসতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি...।' 

 

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুরাধা পোড়ওয়াল, একতা কপূর, রণদীপ হুডা, গায়িকা রাগেশ্বরী প্রমুখ।

১০০ তম মন কি বাত নিয়ে প্রথম থেকেই প্রচার চালিয়েছে বিজেপি। দেশের নানা জায়গায় এদিনের অনুষ্ঠান শোনানোর জন্য পদক্ষেপ নিয়েছে বিজেপি। মন কি বাত অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করে ট্যুইট করেছিলেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিংহ। শনিবারই তিনি ANI-কে বলেন, মন কি বাত অত্যন্ত উল্লেখযোগ্য অনুষ্ঠান। আমি মনে করি ইতিহাসে এটাই প্রথম যে কোনও সরকারের শীর্ষে বসে থাকা একজন তাঁর দেশবাসীর উদ্দেশ্যে মাসের পর মাস বক্তব্য রেখেছেন।' শনিবারই লন্ডনে ভারতীয় দূতাবাসে কর্মরতদের সঙ্গে কথা বলেছেন মন্ত্রী। মন কি বাত-এর ১০০তম অনুষ্ঠান প্রচারের জন্য পদক্ষেপ শুরু হয়েছিল। এই অনুষ্ঠানে লাইভ স্ট্রিম দেখানো হয়েছে নিউ ইয়র্কের রাষ্ট্রপুঞ্জের সদর দফতরেও। 

আরও পড়ুন: Shantanu Maheshwari: 'সব মাধ্যমেই কাজ করলাম, বড়পর্দায় প্রবেশ করা খানিক কঠিন', মত শান্তনু মাহেশ্বরীর

আরও পড়ুন: Google on Loan Apps: ভারতে ৩৫০০ লোন অ্যাপকে 'নিষিদ্ধ' ঘোষণা গুগলের

প্রধানমন্ত্রী হওয়ার পর, ২০১৪-র ৩ অক্টোবর থেকে শুরু হয় মোদির মন কি বাত। গোটা দেশে আকাশবাণীর পাঁচশোরও বেশি বেতার কেন্দ্র থেকে ২২টি ভারতীয় ভাষা ছাড়াও ১১টি বিদেশি ভাষায় মন কি বাত সম্প্রচারিত হয়। 

সেরা শিরোনাম

Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Toxic-Yash: 'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
Rahul-Moumita Controversy: 'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের
'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের
Rahul Maumita Pandit: 'যাতে আমাকে সস্তা, ধান্দাবাজ, নোংরা মহিলা...', রাহুল অরুণোদয়ের সঙ্গে সম্পর্কে বিতর্কে বিস্ফোরক মৌমিতা পণ্ডিত
'যাতে আমাকে সস্তা, ধান্দাবাজ, নোংরা মহিলা...', রাহুল অরুণোদয়ের সঙ্গে সম্পর্কে বিতর্কে বিস্ফোরক মৌমিতা পণ্ডিত

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget