এক্সপ্লোর

Prabhas: 'আদিপুরুষ' বিতর্ক কি প্রভাব ফেলবে প্রভাসের নতুন ছবিতে? 'সালার' নিয়ে শুরু চর্চা

Prabhas on Salaar: প্রভাসের এই ছবির খবর প্রকাশ্যে এসেছিল আগেই। তবে 'আদিপুরুষ'-এর পরে প্রভাসের আগামী ছবি নিয়ে বেশ চর্চা ও জল্পনা রয়েছে।

মুম্বই: তাঁর সদ্য় মুক্তি পাওয়া ছবি ঘিরে বারে বারে বিতর্ক, অভিযোগ। বেশ কিছুদিন পেরিয়ে গেলেও, বিভিন্ন বিষয়ে বারে বারে শিরোনামে উঠে এসেছে 'আদিপুরুষ' (Adipurush)। আর সেই ছবির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তাঁর নাম। প্রভাস (Prabhas)। আর এবার, প্রকাশ্যে এল তাঁর নতুন ছবির খবর। 

আগামী ৬ জুলাই, মুক্তি পাবে 'সালার' (Salaar) ছবিটির প্রথম ঝলক বা টিজার। সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে নেওয়া হয়েছে প্রযোজনা সংস্থার তরফ থেকে। ৬ তারিখ ভোরে প্রথম 'সালার'-এর টিজারে অন্যভূমিকায় দেখা যাবে প্রভাসকে। আজ যে পোস্টার শেয়ার করে নেওয়া হয়েছে, সেখানে স্পষ্ট নয় প্রভাসের মুখ। ছবিটি পিছন থেকে তোলা। এই ছবিতে প্রভাস ছাড়াও দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারন (Prithviraj Sukumaran), শ্রুতি হাসান (Shruti Haasan) ও জগপতি বাবু (Jagapathi Babu)-কে। 

প্রভাসের এই ছবির খবর প্রকাশ্যে এসেছিল আগেই। তবে 'আদিপুরুষ'-এর পরে প্রভাসের আগামী ছবি নিয়ে বেশ চর্চা ও জল্পনা রয়েছে। প্রভাস এবার ঠিক কী রূপে পর্দায় আসেন, তা দেখা জন্য উৎগ্রীব সকলে। তবে 'আদিপুরুষ' বিতর্ক কী প্রভাব ফেলবে প্রভাসের নতুন ছবির ওপর? নাকি নতুন প্রভাসকে একেবারে নতুনভাবেই গ্রহণ করবেন দর্শক, সেই উত্তর দেবে সময়। 

 

 

সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ওম রাউত (Om Raut) পরিচালিত এবং প্রভাস (Prabhas), কৃতী শ্যানন (Kriti Sanon), সেফ আলি খান (Saif Ali Khan) অভিনীত ছবি 'আদিপুরুষ' (Adipurush)। কিন্তু মুক্তির দিন থেকেই একের পর এক বিতর্কের উদ্রেক করেছে এই ছবি। বিপুলভাবে সমালোচিতও হয়েছে। সদ্য 'আদিপুরুষ' ছবির নির্দিষ্ট কিছু সংলাপের জন্য এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High Court) কাছে তিরস্কৃতও হতে হয়েছে ছবির নির্মাতাদের।

বিভিন্ন প্রসঙ্গের মধ্যে 'আদিপুরুষ' ছবির নির্দিষ্ট কিছু সংলাপের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন দর্শক। একাধিক দর্শকের মতে ওই সংলাপ, 'ধর্মীয় ভাবাবেগে আঘাত হানে'। আদালত ছবির সহ-লেখক মনোজ মুনতাশির শুক্লাকে মামলায় পক্ষ করার নির্দেশ দেন এবং এক সপ্তাহের মধ্যে জবাব দিতে নোটিস জারি করেছিলেন।

আরও পড়ুন: Ditipriya Roy Exclusive: 'রানি রাসমণি নই, আমি দিতিপ্রিয়া! চিত্রনাট্যের প্রয়োজনে ইমেজ ভাঙবই'

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
Amartya Ray: নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget