এক্সপ্লোর

Pradeep Sarkar: নিভল 'প্রদীপ', প্রয়াত পরিণীতা', 'মর্দানি'-র বাঙালি পরিচালক, শোকস্তব্ধ টলিউড-বলিউড

Pradeep Sarkar Death: ৬৮ বছর বয়সে প্রয়াত হলেন প্রদীপ সরকার। আজ ট্যুইটারে চিত্রপরিচালকের প্রয়াণের খবর শেয়ার করেন হংসল মেটা

কলকাতা: প্রয়াত বিখ্যাত চিত্রপরিচালক প্রদীপ সরকার (Pradeep Sarkar)। পরিণীতা (Parineeta), মর্দানি (Mardaani)-র থেকে শুরু করে 'হেলিকপ্টার এলা' (Helicopter Eela), লগা চুনরি মে দাগ (Laga Chunri Me Daag), ‘লাফাংগে পরিন্দে’ (Lafange Pharinde)-এর মতো ছবি উপহার দিয়েছেন তিনি দর্শকদের। ৬৮ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। আজ ট্যুইটারে চিত্রপরিচালকের প্রয়াণের খবর শেয়ার করেন হংসল মেটা (Hansal Mehta)। 

খবর ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই। শোকস্তদ্ধ টলিউড থেকে শুরু করে বলিউড। বাঙালি পরিচালক বলিউডে নিজের জায়গা করে নিয়েছিলেন ভীষণ সফলভাবে। অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন পরিচালক। শুক্রবার (Friday) ভোর সাড়ে তিনটের সময় মৃত্যু হয়েছে পরিচালকের। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন পরিচালক। কিডনি ডায়ালিসিস করা হয়েছিল তাঁর। কিন্তু তারপরেও রক্তে পটাশিয়ামের মাত্রা বিপুল হারে কমে যাচ্ছিল। সেই অবস্থাতেই চিকিৎসা চলছিল পরিচালকের। কিন্তু শেষরক্ষা হল না। প্রয়াত হলেন জনপ্রিয় পরিচালক। সূত্রের খবর, আজ বিকেল ৪টেয় সান্তাক্রুজে দাহ করা হবে তাঁকে।

২০০৫ সালে বিদ্যা বালন (Vidya Balan), সইফ আলি খান (Saif Ali Khan) অভিনীত 'পরিণীতা' ছবির হাত ধরে পরিচালনার জগতে পা রাখেন প্রদীপ। প্রথম ছবিতেই তাঁর কাজ মন ছুঁয়ে গিয়েছিল টলিউড ও বলিউডের দর্শকদের। এরপর রানি মুখোপাধ্যায় (Rani Mukherji), কঙ্গনা সেনশর্মা (Kankana Sensharma), অভিষেক বচ্চন (Abhishek Bacchan) অভিনীত ছবি 'লগা চুনরি মে দাগ' তিনি উপহার দিয়েছিলেন দর্শকদের। অন্যধারার এই ছবিও বেশ জনপ্রিয় হয়েছিল। এরপর লাফাংগে পরিন্দে’ (Lafange Pharinde), 'হেলিকপ্টার এলা' (Helicopter Eela)-র মত ছবিও উপহার দেন তিনি। 

তাঁর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় টলিউডের অরিন্দম শীল (Arindam Sil) থেকে শুরু কের অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya) থেকে শুরু করে একাধিক পরিচালক ও অভিনেতা। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ কেরছেন টলিউডের অনেকেও। নীল নীতিন মুকেশ (Neel Nitin Mukeash) ট্যুইট করে লিখেছেন, 'কেন দাদা? তোমায় ভীষণ ভীষণ মনে পড়বে। তোমার শিশুসুলভ মন, জীবনবোধে ভরপুর একটা মানুষ যে আমায় অনেক অনেক কিছু শিখিয়েছে। তোমার ‘লাফাংগে পরিন্দে’ সবসময় আমার মনের খুব কাছের। শান্তিতে ঘুমাও। তোমার পরিবারের প্রতি সমবেদনা'

 

আরও পড়ুন: Salman Khan: সফর বাতিল নয়, কড়া নিরাপত্তায় পরিকল্পনা মতোই কলকাতায় আসবেন সলমন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget