এক্সপ্লোর

কলেজ প্রেমের গ্যাঁড়াকলে আটকে আরশি-পাবলো আর রাজির জীবন! মুক্তি পেল 'প্রেম টেম'-এর নতুন গান

নতুন ছবির নতুন গান, আর তাতে জড়িয়ে কলেজ জীবনের নস্টালজিয়া। পর্দায় নতুন মুখ গানের সুরে বলছে, 'শুধু তোমারই তো কাছে'। মুক্তি পেল অনিন্দ্য চট্টোপাধ্যায়ের পরিচালনায় 'প্রেম টেম' ছবির নতুন গান।

কলকাতা: নতুন ছবির নতুন গান, আর তাতে জড়িয়ে কলেজ জীবনের নস্টালজিয়া। পর্দায় নতুন মুখ গানের সুরে বলছে, 'শুধু তোমারই তো কাছে'। মুক্তি পেল অনিন্দ্য চট্টোপাধ্যায়ের পরিচালনায় 'প্রেম টেম' ছবির নতুন গান। 'কলেজ মানেই প্রেম। আর প্রেম মানেই মহা গ্যাঁড়াকল।' ট্রেলারেই প্রথম ২টো লাইনেই স্পষ্ট ছিল ছবির বিষয়বস্তু। কলেজ জীবনের প্রেমের সঙ্গে এক অদ্ভুত সমস্যাকে মিশিয়েছেন পরিচালক। নায়িকার পোষ্য নতুন নতুন সমস্যা নিয়ে এসেছে ছবির প্রেক্ষাপটে। ওপেন টি বায়োস্কোপের পর ফের একবার নিজের লেখা গল্পেই ছবি পরিচালনা করেছেন অনিন্দ্য। আর তাঁর অন্য সমস্ত ছবির মত এখানও ইউএসপি মন ভোলানো গান। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে 'প্রেম টেম'-ওর অপর গান 'তাকে অল্প কাছে ডাকছি'। গানের দৃশ্য থেকে শুরু করে সুর, কথা, মন জয় করেছে দর্শকদের।
তাঁর পরিচালিত প্রথম ছবি ‘ওপেন টি বায়োস্কোপ’ এর ৫ বছর পূর্ণ হল । এছাড়াও তালিকায় রয়েছে 'প্রজাপতি বিস্কুট'।  তারপর ২০১৮ সালে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা থেকে অনিন্দ্য করেছিলেন ‘মনোজদের অদ্ভুত বাড়ি’। এবার নিজের লেখা কাহিনি নিয়েই তৈরি করেছেন তাঁর চতুর্থ ছবি। পরিচালক হিসেবে এই প্রথম ‘ভেঙ্কটেশ ফিল্মসে’র সঙ্গে কাজ তাঁর। ছবিতে মুখ্য ভূমিকায় তিন নবাগত সৌম্য, সুস্মিতা ও শ্বেতা। ছবিতে সুরের গুরুদায়িত্ব বহন করছেন শান্তনু মৈত্র, অনুপম রায়, প্রসেন ও শিবব্রত বিশ্বাস। তাঁদের গানেই সুরেই আপাতত মেতেছেন টিনএজার থেকে শুরু করে সব বয়সের সঙ্গীতপ্রেমীরাই। 'তাকে অল্প কাছে ডাকছি' গানটি গেয়েছেন বাংলাদেশের গায়ক মাহাতিম শাকিব। ভারতে এটাই তাঁর প্রথম কাজ।
২ মিনিট ৩৫ সেকেন্ডের ট্রেলারেই উঠে এসেছিল গল্পের তিন চরিত্র- পাবলো, আরশি এবং রাজি। কলেজে আরশির সঙ্গে নোট আদান-প্রদান করতে গিয়ে ফাঁকা ক্লাসরুমে তার ঘনিষ্ঠ হয় ছবির নায়ক অর্থাৎ পাবলো । তা কলেজের সিনিয়রদের নজরে পড়ে যায়। এরপরই উপাচার্যের ধমকের সম্মুখীন হতে হয় তাঁদের। উপাচার্যের ধমক কপালে জুটতেই আরশি ফ্যাল ফ্যাল করে কেঁদে ফেলে। এরপরই কলেজে এন্ট্রি হয় রাজির। আরশির মতো মিষ্টি এবং লাজুক মেয়ে নয় সে। অবশ্য মিষ্টি মেয়ে পোশায়নি পাবলোর, তাঁর চাই ঝাল। রাজি মানেই ‘গণ্ডি পেরোনো এক ঝাঁক রোদ্দুর’। রাজির কথায়, দুনিয়ায় সব থেকে শক্তিশালী চার অক্ষরের গালাগালি ভালোবাসা। শুরু হল প্রেম। তবে বিপত্তি এল পাবলো আর রাজির মাঝে। এন্ট্রি নিলো ‘খগেন’, রাজির প্রিয় পোষ্য। পাবলোকে রাজিকে-বেশি ভালোবাসতে দেবে না খগেন। পাবলো-রাজি লিভ ইন-এ জট পাকালো খগেন।
পাবলো-রাজির প্রেম যখন পরিণতির দিকে, ঠিক সেই সময়ই গল্পে ফিরে আসে আরশি। এরপরই রাজি আর আরশির মধ্যে বিভ্রান্ত হয়ে পড়ে পাবলো। ত্রিকোণ প্রেমের জমজমাটি গল্প নিয়ে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ছবি ‘প্রেম-টেম’। এখন কী করবে পাবলো সেটাই দেখার.. কাকে ভালোবাসবে! কার সঙ্গে ঘর বাঁধকে কনফিউড পাবলো? ভ্যালেন্টাইনস ডে তে উত্তর দেবে 'প্রেম টেম।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget