এক্সপ্লোর

Prosenjit Chatterjee: ৪ লাইনের সংলাপ নিয়ে ১০০ দিনেরও বেশি আলোচনা, 'শেষ পাতা'-য় নতুন চ্যালেঞ্জ প্রসেনজিতের!

Prosenjit Chatterjee- News: অভিনেতা বলছেন, 'এই কবিতাটা কীভাবে বললে তার ভিতরের সমস্ত রাগ, অভিমান, জ্বালা সমস্ত কিছু ফুটে উঠবে, সেটা নির্ধারণ করতে বেশ বেগ পেতে হয়েছে আমাদের'

কলকাতা: সামনেই মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), গার্গী রায়চৌধুরী (Gargee Roychowdhury) অভিনীত, অতনু ঘোষ (Atanu Ghosh)-এর ছবি 'শেষ পাতা' (Sesh Pata)। অন্যদিকে বলিউড ওয়েব সিরিজ জুবিলি (Jubilee) নিয়ে এই মুহূর্তে ব্যস্ত প্রসেনজিৎ। তার ফাঁকেই, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন 'শেষ পাতা'-র অভিনয়ের এক অভিজ্ঞতা। 

সোশ্যাল মিডিয়ায় ছবির একটি অংশ পোস্ট করেছেন প্রসেনজিৎ। সেখানে তাঁকে বলতে শোনা গেল, পুরনো প্রচলিত একটি ছড়া। আধো অন্ধকার, স্যাঁতস্যাঁতে একটি বাড়িতে কার্যত নেচে নেচে সেই ছড়াটি বলছেন প্রসেনজিৎ। তাঁর গলায় ঝরে পড়ছে বিরক্তি, ক্ষোভ, রাগ, অভিমান... কিন্তু চারটে লাইনের এই ছড়া বলতে গিয়ে নাকি যথেষ্ট বেগ পেতে হয়েছিল প্রসেনজিৎকে!

অভিনেতা বলছেন, 'এই কবিতাটা কীভাবে বললে তার ভিতরের সমস্ত রাগ, অভিমান, জ্বালা সমস্ত কিছু ফুটে উঠবে, সেটা নির্ধারণ করতে বেশ বেগ পেতে হয়েছে আমাদের। একটা ছন্দ থাকতে হবে আবার কবিতার মতোও শোনাবে না... এই চারটে লাইন নিয়ে আমি আর অতনু বোধহয় ১০০ দিনেরও বেশি আলোচনা করেছি। আর ওই গলাটাও বের করা বেশ কঠিন ছিল আমার পক্ষে।'

প্রসঙ্গত, অতনু ঘোষ (Atanu Ghosh) পরিচালিত ছবি 'শেষ পাতা'-র নতুন গান 'আমার জ্বলেনি আলো' দর্শকেরা শুনলেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরীর (Gargee Roychowdhury)-র গলায়। এই গানটি সম্পর্কে এবিপি লাইভকে অভিনেত্রী বলেছিলেন,  'আমি চিরকাল পড়তে ভীষণ ভালবাসি। একটা সময় কবিতার মতো গীতবিতান পড়তাম রোজ। আনন্দে, দুঃখে যেন মানসিক আশ্রয় পেতাম রবীন্দ্রসঙ্গীতে। অতনুদা আমায় চিত্রনাট্যটা দিয়েই জানিয়েছিলেন, এই ছবির দুটো গান আমায় গাইতে হবে। দুইই রবীন্দ্রসঙ্গীত। তার মধ্যে একটা গান মুক্তি পেয়েছে। আমি রবীন্দ্রসঙ্গীতকে যেভাবে অনুভব করি, সেভাবেই গেয়েছি। হয়তো আরও অল্পবয়সে গাইলে এই গানটাই অন্যরকমভাবে গাইতাম। অভিজ্ঞতা যেন আরও পরিণত করেছে গানটাকে।'     

১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে 'শেষ পাতা'। ছবিতে প্রসেনজিৎ ও গার্গী ছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)-ও।

আরও পড়ুন: Varun Dhawan: ক্লিনিকের বাইরে নাতাশাকে নিয়ে ক্যামেরাবন্দি, বাবা হচ্ছেন বরুণ ধবন?

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget