এক্সপ্লোর

Prosenjit Chatterjee: রুপোলি পর্দার মায়েদের নিয়ে 'অযোগ্য' দর্শন প্রসেনজিতের, পোস্ট করলেন ভিডিও

'Ajogyo' Screening: এদিন ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, 'আমার সব রুপোলি পর্দার মায়েদের আশীর্বাদ নিয়ে আজ আমি অযোগ্য থেকে যোগ্য'। গত সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'অযোগ্য'।

কলকাতা: প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন দর্শকের প্রিয় জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Senguptr) তাঁদের একসঙ্গে অভিনীত পঞ্চাশতম ছবি 'অযোগ্য' (Ajogyo) নিয়ে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় তৈরি ছবি ইতিমধ্যেই ভালবাসা ও প্রশংসাও পাচ্ছে ভালই। আর জীবনের এমন মাইলস্টোন ছবির এক বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করলেন টলিউডের সুপারস্টার। হাজির হলেন তাঁর সকল 'মা'য়েদের নিয়ে। মানেটা ঠিক কী?

পর্দার মায়েদের সঙ্গে 'অযোগ্য' দর্শন প্রসেনজিতের

শনিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে একটি ভিডিও পোস্ট করেন অভিনেতা যেখানে দেখা যাচ্ছে পাশাপাশি বসে রয়েছেন মাধবী মুখোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া, লিলি চক্রবর্তী, অনামিকা সাহা, সঙ্গে দাঁড়িয়ে লাবণী সরকার। আর সকলের সঙ্গে একে একে পরিচয় করিয়ে দিচ্ছেন তারকা অভিনেতা। এঁরা প্রত্যেকেই প্রসেনজিতের কেরিয়ারে কখনও না কখনও তাঁর মায়ের চরিত্রে অভিনয় করেছেন। তাঁদের সঙ্গেই এদিন 'অযোগ্য' দেখতে এলেন অভিনেতা। 

ভিডিওয় মাধবী মুখোপাধ্যায়কে দেখিয়ে অভিনেতা বললেন, 'আমার ৫ বছর বয়সের যিনি মা, তিনি আজকে এখানে আছেন। নাম বলার প্রয়োজন পড়ে না'। পরিচয় পর্ব চলল। এরপর শকুন্তলা বড়ুয়াকে দেখিয়ে বললেন, 'আমার কাল্ট ফিল্ম 'অমর সঙ্গী', যেখান থেকে আমি প্রসেনজিৎ হলাম, সেই মা এখানে।' এরপর লিলি চক্রবর্তী, 'অযোগ্য' ছবিতেও অভিনয় করেছেন তিনি, মায়ের চরিত্রে। তাঁকে দেখে প্রসেনজিতের মন্তব্য, 'ইনি এখন কাঁপাচ্ছেন'। এরপর অনামিকা সাহা। নেতিবাচক শাশুড়ি বা মায়ের চরিত্রে যাঁর জুড়ি মেলা ভার। প্রসেনজিৎ বলেন, 'কখনও শাশুড়ি, কখনও মা, প্রচুর ঝগড়া হয়েছে আমার সঙ্গে'। এরপর খোঁজ পড়ে প্রসেনজিতের 'সবচেয়ে ছোট মা'য়ের অর্থাৎ লাবণী সরকারের। অভিনেতাকে বলতে শোনা যায়, 'আমার সবচেয়ে ছোট বয়সের মা। আমি শট দিতাম, ওকে প্রণাম করতাম। শটের পরে ও আমাকে প্রণাম করত।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)

আরও পড়ুন: Maharaj Film Controversy: ধর্মগুরুর বিরুদ্ধে যৌন উৎপীড়নের মামলা, উত্তাল হয়েছিল পরাধীন ভারত, বিতর্কে আমিরের ছেলের ছবিও

এদিন ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, 'আমার সব রুপোলি পর্দার মায়েদের আশীর্বাদ নিয়ে আজ আমি অযোগ্য থেকে যোগ্য'। গত সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'অযোগ্য'। আজকের বিশেষ স্ক্রিনিংয়ে হাজির ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্তও। বলাই বাহুল্য প্রসেনজিতের এই ভিডিও দেখে আপ্লুত নেটিজেনরাও। তাঁরা প্রশংসায় ভরালেন কমেন্ট বক্স।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget