এক্সপ্লোর

Padma Awards 2026: প্রয়াত মাকে ‘পদ্মশ্রী’ উৎসর্গ করলেন প্রসেনজিৎ,জানালেন, খুব মিস করছেন একজনকে

Prosenjit Chatterjee Reacts to Padma Shri Award: প্রজাতন্ত্র দিবসের আগে, রবিবার ২০২৬ সালের ‘পদ্ম পুরস্কার’ বিজয়ীদের নাম ঘোষণা করে কেন্দ্রীয় সরকার, আর তাতেই ‘পদ্মশ্রী’র জন্য প্রসেনজিতের নাম উঠে আসে।

কলকাতা: ‘পদ্মশ্রী’ পাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। চলচ্চিত্র জগতে অসামান্য অবদানের জন্য তাঁকে ‘পদ্ম পুরস্কারে’ সম্মানিত করার সিদ্ধান্ত। সেই নিয়ে চারিদিকে যখন উৎসাহ, উচ্ছ্বাস তুঙ্গে, তাঁকে পাওয়া যায়নি কোথায়। তবে এবার ‘পদ্ম পুরস্কার’ প্রাপ্তি নিয়ে মুখ খুললেন প্রসেনজিৎ। জানালেন, গত চার দশকে যা অর্জন করতে পেরেছেন, সবটাই তাঁর মায়ের অবদান। তাই প্রয়াত মাকেই ‘পদ্মশ্রী’ উৎসর্গ করবেন তিনি। (Prosenjit Chatterjee Reacts to Padma Shri Award)

প্রজাতন্ত্র দিবসের আগে, রবিবার সন্ধেয় ২০২৬ সালের ‘পদ্ম পুরস্কার’ বিজয়ীদের নাম ঘোষণা করে কেন্দ্রীয় সরকার, আর তাতেই ‘পদ্মশ্রী’র জন্য প্রসেনজিতের নাম উঠে আসে। সেই খবর পেয়েই উচ্ছ্বাসে ফেটে পড়েন টলিউটে প্রসেনজিতের সতীর্থরা। আরও আগে তাঁর এই সম্মান পাওয়া উচিত ছিল বলে জানান প্রায় সকলেই। প্রসেনজিৎ যদিও কিছু জানাননি সেই সময়। শেষ পর্যন্ত সংবাদ সংস্থা পিটিআই-কে নিজের প্রতিক্রিয়া জানালেন তিনি। (Padma Awards 2026)

প্রসেনজিৎ জানিয়েছেন নবীনা সিনেমা হলে নিজের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি দেখছিলেন তিনি। সেই সময় ‘পদ্মশ্রী’ প্রাপ্তির খবর পান। দর্শকদের সঙ্গেই সেই খবর ভাগ করে নেন তিনি, যাতে সকলেই উচ্ছ্বাস প্রকাশ করেন। ‘পদ্মশ্রী’ প্রাপ্তি নিয়ে প্রসেনজিৎ বলেন, “প্রথমেই আমার মাকে এই সম্মান উৎসর্গ করব আমি, যিনি আমাদের বড় করে তুলতে, আমার এই যাত্রার জন্য অনেক কিছু ত্যাগ করেছেন, চার দশক ধরে যে যাত্রা চলছে।”

প্রসেনজিৎ আরও বলেন, “এই সম্মান নিজের পরিবারের সঙ্গে ভাগ করে নিচ্ছি আমি, আমার ছেলে মিশুকের সঙ্গে। অগণিত দর্শকের জন্যই আমি, আমি হতে পেরেছি।” ‘পদ্মশ্রী’ পাওয়ার খবর আসা মাত্র বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কেও ফোন করেন প্রসেনজিৎ। গর্ববোধ করছেন বলে বিশ্বজিৎ তাঁকে জানান।

প্রসেনজিতের ‘পদ্মশ্রী’ প্রাপ্তি নিয়ে চারিদিকে যখন উচ্ছ্বাস, কিছুটা বিষাদের সুর ধরা পড়ে খোদ নায়কের গলায়। দীর্ঘদিনের বন্ধু, পরিচালক ঋতুপর্ণ ঘোষের কথা স্মৃতিচারণ করেন তিনি। বাণিজ্যিক ছবির বাইরে ‘আর্টহাউস’ ছবিতে প্রসেনজিতের জন্ম হয় ঋতুপর্ণের হাত ধরে। তাই প্রসেনজিৎ বলেন, “আজ ঋতুপর্ণকে খুব মিস করছি। আমার অভিনয়জীবনের একটি অংশকে গড়ে তোলায় ওঁর ভূমিকা গুরুত্বপূর্ণ।”

প্রসেনজিতের ‘পদ্মশ্রী’ প্রাপ্তিতে উৎসাহে খামতি না থাকলেও, তাঁর মতো শিল্পীকে প্রাপ্য সম্মান দিতে এত দেরি হল কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন টলিপাড়ার অনেকেই। তবে প্রসেনজিতের বক্তব্য, “আমি বিষয়টিকে এভাবে দেখি না। সৌমিত্র চট্টোপাধ্যায় কেরিয়ারের কোন সময় দাঁড়িয়ে সম্মান পেয়েছিলেন ভাবুন। সময় নিয়ে এত ভাবার কিছু নেই। সরকার সম্মান জানাল কি না, সেটাই সব। আমি কেন্দ্রীয় সরকারের কাছে কৃতজ্ঞ।”

এবছর মার্চ-এপ্রিল নাগাদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ‘পদ্মশ্রী’ গ্রহণ করতে পারেন প্রসেনজিৎ।

 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget