এক্সপ্লোর

Prosenjit Chatterjee Exclusive: চোখ বন্ধ করলে যে কাকাবাবুকে আমার মনে পড়ে, তিনি শমিত ভঞ্জ: প্রসেনজিৎ

বড় হয়ে রুপোলি পর্দায় নিজেই যখন 'রাজা রায়চৌধুরী' হয়ে উঠলেন তিনি, মনে হয়েছিল বর্তমান প্রজন্মের জন্য 'কাকাবাবু'-র আধুনিকীকরণ দরকার। তাই 'কাকাবাবু'-র হাতে উঠেছিল ট্যাব, গুগল, আইপ্যাড, মুখে আধুনিক ভাষা।

কলকাতা: ছোটবেলায় কাকাবাবু দেখে নয়, বইয়ের পাতায় পড়েই কেটেছে তাঁর শৈশব। ক্রাচ হাতের লোকটার ছবি এঁকেছেন কল্পনার রঙ তুলিতে। বড় হয়ে রুপোলি পর্দায় নিজেই যখন 'রাজা রায়চৌধুরী' হয়ে উঠলেন তিনি, মনে হয়েছিল বর্তমান প্রজন্মের জন্য 'কাকাবাবু'-র আধুনিকীকরণ দরকার। তাই পরিচালকের সঙ্গে পরিকল্পনা করে 'কাকাবাবু'-র হাতে উঠেছিল ট্যাব, গুগল, আইপ্যাড, মুখে আধুনিক ভাষা। 'প্রত্যাবর্তন' ঘটিয়ে এবিপি লাইভকে 'কাকাবাবু'-র গল্প শোনাচ্ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। 

ছোটবেলায় আর সবার মত 'কাকাবাবু'-কে বইয়ের পাতায় পড়েছেন প্রসেনজিৎও। তাঁর চোখে 'কাকাবাবু'-র রুপটা ঠিক কেমন ছিল? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে প্রসেনজিৎ বললেন, 'আমি চোখ বুজলে যে 'কাকাবাবু'-কে দেখতে পাই তিনি শমিত ভঞ্জ (Samit Bhanja) মানে বুবুদা। আমাদের ছোটবেলায় কাকাবাবুকে প্রথম কাছের থেকে বড়পর্দায় দেখি 'সবুজ দ্বীপের রাজা' ছবিতে। তপন সিংহ পরিচালিত 'সবুজ দ্বীপের রাজা'-য় বুবুদা কাকাবাবু হয়েছিলেন। ওইটা আমার ওপর ভীষণভাবে প্রভাব বিস্তার করেছিল। আর ওই ছবিতে বুবুদা অনবদ্য অভিনয় করেছিলেন।'

পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে চিতা, লোকজন বলছে, 'ডোন্ট মুভ স্যর'

যখন প্রথম 'মিশর রহস্য'-এর পরিকল্পনা হয়েছিল, 'বুম্বা'-র মনে হয়েছিল কাকাবাবুকে সমসাময়িক করে তোলা প্রয়োজন। প্রসেনজিৎ বলছেন, 'কাকাবাবু করার সময় আমি আর সৃজিত পরিকল্পনা করেছিলাম, আমরা আজকের কাকাবাবুকে পর্দায় তুলে ধরব। এখন সময়ের সঙ্গে সঙ্গে যেমন সম্পর্ক বদলেছে, তেমন বদলেছে প্রযুক্তিও। যে কাকাবাবু গুগল করে, ট্যাব, আইফোন, আইপ্য়াডে কাজ করে, তার তো চরিত্রেরও আধুনিকীকরণ হবে। সন্তুর সঙ্গে সম্পর্কের সমীকরণও বদলাবে। আমি আর সৃজিত আলোচনা করে কাকাবাবু-র একটা রূপ দিয়েছিলাম। এর একটা ভালো দিক হয়েছে যে আজকের যে প্রজন্ম কাকাবাবু পড়েনি, তারা কাকাবাবুকে সহজেই আত্মস্থ করে ফেলতে পারছে। মিশর রহস্যের সময় অনেকে অনেক কথা বলেছিলেন। কিন্তু আমি জানি যখন কাকাবাবু গাড়ির সামনে বসে আর পিছনের সিটে সন্তু আর ত্রিধা প্রেম করছে, তখন হলে লোকে হাসত, হাততালি দিত। এখনকার প্রজন্মের কাছে ওটাই খুব অন্যরকম লাগছে। যাঁরা অবশ্য কাকাবাবুর অনুরাগী তাঁরা বলেছেন, এটার কোনও প্রয়োজন ছিল না। কিন্তু যাঁদের কাকাবাবু পড়া নেই তাঁদের জন্য তো কাকাবাবুকে বর্তমান সময়োপযোগী করে তুলতে হবে।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget