এক্সপ্লোর

Prosenjit Chatterjee on Soumitra Chatterjee: 'তুমি পথপ্রদর্শক, ভরসার জায়গা', সৌমিত্রকে লিখছেন প্রসেনজিৎ

বছর ঘুরল, শূণ্যতা কমল না। আজ সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রয়াণবার্ষিকী। সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় নিজেদের স্মৃতির ঝুলি উপুড় করে দিয়েছেন অভিনেতা অভিনেত্রীরা।

কলকাতা: বছর ঘুরল, শূণ্যতা কমল না। আজ সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) প্রথম প্রয়াণবার্ষিকী। সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় নিজেদের স্মৃতির ঝুলি উপুড় করে দিয়েছেন অভিনেতা অভিনেত্রীরা। প্রায় প্রত্যেক বয়সের মানুষকেই ছুঁয়ে গিয়েছেন তিনি। তাঁর সান্নিধ্য পেয়েছেন টলিউডের প্রায় সকল কলাকুশলীই। সেইসব স্মৃতি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন শিল্পীরা। একটি ছবির দৃশ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে 'সৌমিত্র কাকু'-র উদ্দেশে তাঁর মনের কথা লিখলেন টলিউডের 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।

আজ সোশ্যাল মিডিয়ায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে নিয়েছেন প্রসেনজিৎ। ৯০ এর দশকের একাধিক সিনেমা থেকে শুরু করে সদ্য 'প্রাক্তন', ময়ূরাক্ষী, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে বহুবার পর্দা ভাগ করে নিয়েছেন প্রসেনজিৎ। আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, 'তোমায় নতুন করে কি বলব কাকু? তুমি পথপ্রদর্শক, ভরসার জায়গা, ভালোবাসার জায়গা। তোমার অভিনয় দক্ষতা নিয়ে আমি কি বা বলতে পারি? সেটা তো গোটা দুনিয়া জানে। ভালো থেকো সৌমিত্র কাকু।' প্রসেনজিতের এই ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় সহ টলিউডের বহু কলাকুশলীরা। 

অন্যদিকে আজ মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নতুন ছবি 'আয় খুকু আয়'-এর ফার্স্ট লুক। মাথায় টাক, মুখে কাঁচাপাকা দাড়ি, বিধ্বস্ত চেহারা একটা মলিন শার্ট পরে পুকুরঘাটে বসে আছেন তিনি। হঠাৎ করে দেখে না চেনা গেলেও তাঁর পরিচয় বলে দেয় চোখ আর ঠোঁটে লেগে থাকা হাসি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আজ থেকে শুরু হল তাঁর নতুন ছবির শ্যুটিং। ছবির নাম 'আয় খুকু আয়'। এই ছবিতে প্রসেনজিতের মেয়ের ভূমিকায় অভিনয় করবেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। প্রকাশ্যে এসেছে তাঁর লুকও। সদ্য সোশ্যাল মিডিয়ায় নিজের ও দিতিপ্রিয়ার লুকের ছবি ভাগ করে নিয়েছেন খোদ নায়ক। বাবা-মেয়ের মিষ্টি রসায়নের গল্প বলবে এই ছবি। 

মাথায় টাক, মুখে দাড়ি, প্রকাশ্যে 'আয় খুকু আয়' ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লুক

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নতুন এই ছবির প্রযোজনা করছেন অভিনেতা জিৎ। শৌভিক কুণ্ডু পরিচালিত 'আয় খুকু আয়' ছক ভাঙছে অনেকদিন থেকেই। প্রযোজকের নামই এই ছবির শেষ চমক নয়। প্রথমবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করবেন দিতিপ্রিয়া রায়। তাঁর লুকেও রয়েছে চমক। নিজের সঙ্গে সঙ্গে প্রসেনজিৎ ভাগ করে নিয়েছেন দিতিপ্রিয়ার লুকও। কলমকারি কুর্তি আর এলোমেলো চুলে দিতিপ্রিয়ার লুকের রয়েছে সাদামাটা মেয়ের ছোঁয়া।  এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে আরও বেশ কিছু তাবড় অভিনেতা অভিনেত্রীকে। তালিকায় রয়েছেন সোহিনী সেনগুপ্ত, দিতিপ্রিয়া রায়, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ এবং রাহুল দেব বোস। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget