এক্সপ্লোর

Prosenjit Chatterjee: নন্দনে মাটিতে গড়াচ্ছে 'রঘু ডাকাত'-এর পোস্টার, দেখতে পেয়েই কী করলেন প্রসেনজিৎ?

Raghu Dakat: নন্দনে ঢুকতে গিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেখেন, দেবের ছবি 'রঘু ডাকাত'-এর একটি প্ল্যাকার্ড খুলে পড়ে রয়েছে মাটিতে।

কলকাতা: এই ছবি যেন সৌহার্দের, এই ছবি যেন একে অপরের পাশে দাঁড়ানোর। পুজোয় মুক্তি পেয়েছে ৪টে বাংলা ছবি। রঘু ডাকাত (Raghu Dakat), রক্তবীজ ২ (Roktobeej 2), দেবী চৌধুরানী (Devi Chowdhurani) আর যত কাণ্ড কলকাতাতেই। চারটি সিনেমাই সিনেমাহলে ব্য়বসা করছে। কেউ কম তো কেউ বেশি। তবে 'রক্তবীজ ২' এগিয়ে নাকি 'রঘু ডাকাত', এই নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে বিতর্ক জারি রয়েছে। এর মধ্যেই দেখা গেল, বন্ধুতার ছবি। আজ, নন্দনে 'দেবী চৌধুরানী' সিনেমার জন্য হল ভিজিট-এ গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। আর সেখানেই তিনি নজির সৃষ্টি করলেন বন্ধুতার। 

নন্দনে ঢুকতে গিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেখেন, দেবের ছবি 'রঘু ডাকাত'-এর একটি প্ল্যাকার্ড খুলে পড়ে রয়েছে মাটিতে। যে কোনও সময়ে এদিক ওদিক হয়ে যেতে পারে, পায়েও লেগে যেতে পারে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে হাতেই তিনি প্ল্যাকার্ডটি ফের তুলে স্বস্থানে দাঁড় করান। তাঁকে সাহায্য করেন তাঁর সঙ্গে থাকা সহকারীরাও। যে সিনেমার সঙ্গে তাঁর লড়াই চলছে বক্সঅফিসে, সেই সিনেমার পোস্টারই ফের ঠিক করে লাগিয়ে দিলেন প্রসেনজিৎ। তারপরে ঢুকলেন দর্শকদের সঙ্গে দেখা করতে, তাঁর দেবী চৌধুরানী ছবির জন্য। 

এর আগে, এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে প্রসেনজিৎ দেবের বেঙ্গল ট্যুর প্রসঙ্গে বলেছিলেন, 'অনেকেই হয়তো জানেন না, আজ থেকে ২০-২৫ বছর আগেও, আমরা এভাবেই দর্শকদের কাছে পৌঁছে যেতাম। তবে মানুষের কাছে পৌঁছনোর এই ধারাটা নতুন। দেবকে আমি তার জন্য স্যালুট দিই। দেব অনেক বছর ওর দর্শক থেকে সরে গিয়েছিল। আমি ওর বয়সে থাকলে এটাই করতাম। ওর এই বুদ্ধ, এই প্যাশনটাকে আমি স্যালুট করি। ও আমার থেকে ছোট হলেও ওকে সম্মান করি। ও নিজেই ওর দর্শকদের থেকে সরেছিল। ওকে কেউ সরায়নি। ও যখন মনে করল, আমি এই ধরণের একটা ছবি করব, আমি যখন প্রতিবাদ করব, আমায় ওদের কাছেই প্রথমে ফিরে যেতে হবে। জানাতে হবে, আমি প্রতিবাদ করছি। দেব ওটাই করেছে। ও যখন হাতে খাঁড়াটা নিয়েছে, ও জানে ওকে কোন দর্শককে বিনোদন দিতে হবে। আমরা (টিম দেবী চৌধুরানী) এখনও অবধি যে যে জায়গায় গিয়েছি, আমরা আমাদের অধিকাংশ ছবি মুক্তির আগে ওই জায়গাগুলোয় যাই। উত্তরবঙ্গে আমরা গিয়েছি তার একটা বিশেষ কারণ আছে। কিছুদিন আগে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী দেবী চৌধুরানী মন্দিরটাকে সংস্কার করেছেন। ওটা ছাড়া, আমরা মোটেই বেঙ্গল ট্যুর হিসেবে ভাবিনি। তবে কিছু কিছু জায়গায় এখন বাংলা ছবির হল খুলছে, যেখানে আগে ছিল না। আমরা আগে কলকাতাকে মাথায় রেখে প্রচার করতাম। কিন্তু যেখানে যেখানে হল খুলছে, সেখানকার দর্শকদেরও তো জানাতে হবে যে আমাদের ছবিটা আসছে। এটা কপি নয়। তবে যারা বলছে, বলতে পারেন। এখন তো বলার কোনও শেষ নেই। তবে আমি যদি মনে করি, একটা ভাল জিনিস কেউ করছে, আমি তাকে অনুকরণ করব, তাহলে অন্যায়টা কোথায়?'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget