এক্সপ্লোর

Kakababu: সৃজিতকে ছাড়াই পর্দায় ফিরছে কাকাবাবু, কাস্টিংয়েও হল বড় বদল

Prosenjit Chatterjee: ২০১৩ সালে মুক্তি পায় প্রযোজনা সংস্থার প্রথম কাকাবাবু-ছবি ‘মিশর রহস্য’। ২০১৭ ও ২০২২ সালে মুক্তি পায় যথাক্রমে ‘ইয়েতি অভিযান’ এবং ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’।

কলকাতা: 'কাকাবাবু' ফ্রাঞ্চাইজিতে বড় বদল। প্রায় ৩ বছর পরে পর্দায় ফিরছে কাকাবাবু। মুখ্যভূমিকায় সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) থাকলেও, বদলে গিয়েছে অনেক কিছুই। সবচেয়ে বড় কথা, বদলে গিয়েছে পরিচালক ও। এর আগে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) ও প্রসেনজিতের হাত ধরে পর্দায় এসেছে কাকাবাবু। তবে ইতিমধ্যেই সৃজিত হাত ছেড়েছেন কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির। বদলে এবার কাকাবাবু-র পরিচালক হচ্ছেন চন্দ্রাশিস রায়। এর আগে প্রসেনজিৎকে নিয়ে পরিচালক তাঁর প্রথম ছবি ‘নিরন্তর’ তৈরি করেছিলেন। ফলে প্রসেজিতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে পরিচালকের। তবে এবারে তাঁর চ্যালেঞ্জ কাকাবাবু-র গল্প নিয়ে কাজ। এই বছরের গল্পের জন্য  ‘বিজয়নগরের হিরে’ গল্পটি বেছে নেওয়া হয়েছে।

২০১৩ সালে মুক্তি পায় প্রযোজনা সংস্থার প্রথম কাকাবাবু-ছবি ‘মিশর রহস্য’। ২০১৭ ও ২০২২ সালে মুক্তি পায় যথাক্রমে ‘ইয়েতি অভিযান’ এবং ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। অতীতে এই সিরিজ়ে সন্তুর ভূমিকায় অভিনয় করেছিলেন আরিয়ান ভৌমিক (Aryann Bhowmik)। তবে এ বার সন্তুর চরিত্রে দেখা যাবে অর্ঘ্য বসুরায়কে। মনে করা হচ্ছে, সন্তু হিসেবে আরিয়ান অনেকটা পরিণত হয়ে যাচ্ছে, সেই কারণেই এবার সন্তু হিসেবে ভাবা হয়েছে অর্ঘ্য বসুরায়কে। এর আগে উইন্ডোজ প্রযোজনা সংস্থার ছবি 'দাবাড়ু'-তে মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন অর্ঘ্য বসুরায়। তিনি সেই ছবিতে অভিনয়ের জন্য যথেষ্ট প্রশংসাও পেয়েছিলেন। তবে বুদ্ধিদীপ্ত এই তরুণকে সন্তুর চরিত্রে কতটা মানায় এখন সেটাই দেখার। 

অন্যদিকে এই ছবিতে রয়েছে 'ভুটু ভাইজান'। অর্থাৎ 'হামি' সিনেমার অভিনেতা ব্রত। ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে ব্রত। তবে সে এখন অনেকটাই বড়। 'হামি' ছবির থেকে অনেকটাই বদলে গিয়েছে সে। এবার নতুনভাবে তাকে দেখার অপেক্ষায় অনুরাগীরা। ব্রত ও এই সিনেমার অন্যতম একটা চমক হতে যাচ্ছে তা বলাই বাহুল্য। এছাড়াও এই ছবিতে রয়েছেন সত্যম ভট্টাচার্য্য। ইতিমধ্যেই এসভিএফে খুবই ঘটা করে হয়ে গিয়েছে এই ছবির মহরত। হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য কলাকুশলীরাও। এবার অপেক্ষা শুরু শ্যুটিং শুরু হওয়ার। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SVF (@svfsocial)

আরও পড়ুন: Mamata Banerjee: ট্যাক্সি ড্রাইভার থেকে মন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শুনলেই আরেক বার ফিরে তাকান: শতাব্দী

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma : ত্বিশার দেহে আঘাতের চিহ্ন কীসের? আদৌ কি গলার ফাঁস খুলেছিলেন শাশুড়ি? সত্যি জানতে CBI এর এই 'কৌশল'
অভিনেত্রী ত্বিশার দেহ কি সত্যিই নামিয়েছিলেন স্বামী ও শ্বাশুড়ি? ৮০ কেজির ডামি নিয়ে পরীক্ষা!
Don 3 Row: বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর সিংহ, আড়াআড়ি বিভাজন ইন্ডাস্ট্রিতে, অভিনেতার পাশে কারা, কারা বিপক্ষে?
বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর সিংহ, আড়াআড়ি বিভাজন ইন্ডাস্ট্রিতে, অভিনেতার পাশে কারা, কারা বিপক্ষে?
Anik Dutta Last Ride: 'ভূতের ভবিষ্যৎ'-এর খোঁজ আর করবেন না কেউ! পঞ্চভূতে বিলীন অনীক দত্ত, শেষযাত্রায় সঙ্গী রবীন্দ্রসঙ্গীত
'ভূতের ভবিষ্যৎ'-এর খোঁজ আর করবেন না কেউ! পঞ্চভূতে বিলীন অনীক দত্ত, শেষযাত্রায় সঙ্গী রবীন্দ্রসঙ্গীত
Vikram Chatterjee: এতদূর এগিয়েও....কেরিয়ারে বড় সিদ্ধান্ত নিলেন বিক্রম চট্টোপাধ্যায়! সরে দাঁড়ালেন...
এতদূর এগিয়েও....কেরিয়ারে বড় সিদ্ধান্ত নিলেন বিক্রম চট্টোপাধ্যায়! সরে দাঁড়ালেন...

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget