এক্সপ্লোর

Harman Sidhu Dies: পথ দুর্ঘটনায় মৃত্যু জনপ্রিয় গায়কের, সটান ট্রাকের নীচে ঢুকে গেল গাড়ি, দুমরে-মুচড়ে সঙ্গে সঙ্গেই সব শেষ

Harman Sidhu Death: পঞ্জাবের মানসা জেলার খয়ালা গ্রামের বাসিন্দা হরমন।

মুম্বই: সঙ্গীতজগতে ফের শোকের ছায়া। মাত্র ৩৭ বছর বয়সে প্রাণ চলে গেল জনপ্রিয় গায়কের। পথ দুর্ঘটনায় মৃত্যু হল পঞ্জাবি গায়ক হরমন সিধুর। নিজের গ্রামে যাওয়ার সময়ই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তাঁর গাড়ির সঙ্গে দুরন্ত গতিতে ছুটে আসা ট্রাকের ধাক্কা লাগে বলে খবর। (Harman Sidhu Death)

পঞ্জাবের মানসা জেলার খয়ালা গ্রামের বাসিন্দা হরমন। শনিবার নিজের গ্রামেই ফিরছিলেন তিনি। সেই সময়, মানসা-পটিয়ালায় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে তাঁর গাড়ির। ঘটনাস্থল থেকে যে ছবি ও ভিডিও সামনে এসেছে, তা শিউরে ওঠার মতো। গাড়ির সামনের অংশ একেবারে ট্রাকের নীচে ঢুকে গিয়েছে বলে দেখা যায়। একেবারে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। মানসা সিভিল হাসপাতালে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। .(Harman Sidhu Dies)

জানা গিয়েছে, দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই মারা যান হরমন। মিস পূজার সঙ্গে ‘পেপার ইয়া প্যায়ার’ গানের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। প্রকাশের পরই ভাইরাল হয়ে যায় সেই গান। তাঁর কণ্ঠও ছিল অসাধারণ। প্রচুর মানুষ তাঁর অনুরাগী হয়ে ওঠেন। মূলত Gen Z-দের মধ্যে অসম্ভব জনপ্রিয় ছিলেন। তাঁর গানের কথার সঙ্গে আত্মিক টান অনুভব করতেন অনুরাগীরা।

কেরিয়ারের শুরুতে পাওয়া সাফল্য ধরে রেখেছিলেন হরমোন। পর পর বেশ কয়েকটি গান হিট হয় তাঁঁর। কিন্তু কেরিয়ারের মধ্যগগনে পৌঁছনোর আগেই প্রাণ চলে গেল। হরমোনের পরিবার জানিয়েছে, আরও দু’টি গানের শ্যুটিং করে রেখেছিলেন তিনি। ২০২৫ সালের শেষেই মুক্তি পাওয়ার কথা ছিল।

জনপ্রিয় তারকা, ছেলের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না হরমনের পরিবারের লোকজন। মা-বাবার একমাত্র ছেলে তিনি। স্ত্রী এবং কন্যাও রয়েছে তাঁর। মাত্র দেড় বছর আগেই মারা যান বাবা। সিধুর জনপ্রিয় গানের তালিকায় রয়েছে, ‘মেলা’, ‘পেপার ইয়া প্যায়ার’, ‘ক্ষেতি’, ‘মোবাইল’, ‘পই গয়া প্যায়ার’, ‘পিন্ড’। ২০০৯ সালে তাঁর অ্যালবাম ‘Ladia’ মুক্তি পায়।

২০১৮ সালে হরমন এবং তাঁর চার বন্ধু সিরসায় গ্রেফতার হন। তাঁদের কাছ থেকে বেআইনি মাদক, হেরোইন উদ্ধার হয়। পরে যদিও মুক্তি পান হরমন। সেই ,ময় নিজের নেশাগ্রস্ত হয়ে পড়া নিয়ে খোলাখুলিই আলোচনা করেন তিনি। ২০১৫ সালে ‘চিট্টা’ নামের যে গানটি প্রকাশ করেন, তাতে মাদকের কুপ্রভাবই তুলে ধরেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jantar Mantar Protest: অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget