এক্সপ্লোর

PVR-INOX Merger: হাত মেলাল আইনক্স-পিভিআর, নতুন কোম্পানির নাম কী হল?

শোনা যাচ্ছে, নতুন কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে, পিভিআরের চেয়ারম্যান অজয় বিজলিই হবেন নতুন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। এছাড়াও কোম্পানির নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হবেন সঞ্জীব কুমার।

নয়াদিল্লি: সংযুক্তিকরণ হল পিভিআর (PVR) এবং আইনক্সের (Inox)। রবিবার দুই কোম্পানির বোর্ড মিটিংয়ের পর এই ঘোষণা করা হল। সংযুক্তিকরণের পর নতুন কোম্পানির নাম হল পিভিআর আইনক্স লিমিটেড। আগামী দিনে এই কোম্পানির অন্তর্গত নতুন সিনেমা হল খোলা হলে তার নাম হবে পিভিআর আইনক্স। শোনা যাচ্ছে, নতুন কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে, পিভিআরের চেয়ারম্যান অজয় বিজলিই হবেন নতুন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। এছাড়াও কোম্পানির নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হবেন সঞ্জীব কুমার।

সংযুক্তিকরণের চুক্তি অনুযায়ী আইনক্স গ্রুপের চেয়ারম্যান পবন কুমার জৈন বোর্ডের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে থাকতে চলেছেন বলে জানা যাচ্ছে। এছাড়াও সিদ্ধার্থ জৈনকে নিয়োগ করা হতে চলেছে নন এক্সিকিউটিভ নন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে। চুক্তি অনুযায়ী নতুন কোম্পানি পিভিআর আইনক্স লিমিটেডের শেয়ারের অনুপাত হবে আইনক্সের প্রতি ১০ শেয়ারে পিভিআরের শেয়ার থাকবে ৩।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, 'সংযুক্তিকরণের এখনও বেশ কিছু ধাপ বাকি রয়েছে। সেবি এবং আরও কিছু সংস্থার অনুমতি প্রয়োজন রয়েছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেই সমস্ত কাজগুলো শেষ করে ফেলব বলে আশা করছি।' নতুন কোম্পানির বোর্ডে ১০জন সদস্য থাকবেন। যার ৫জন থাকবেন পিভিআর থেকে আর ৫জন থাকবেন আইনক্স থেকে। 

আরও পড়ুন - Kishmish Look Set: 'কিশমিশ' ছবিতে দেব-রুক্মিণীর নানা লুক তৈরির পিছনের গল্প জানেন?

প্রসঙ্গত, গত দুটো বছরেরও বেশি সময় ধরে করোনা পরিস্থিতি চলছে। করোনা পরিস্থিতির কারণে গত দুটো বছরে একাধিক সময় হয় সিনেমা হল সম্পূর্ণ বন্ধ থেকেছে, অথবা, কোথাও ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলা থেকেছে। বর্তমানেও দেশের বিভিন্ন প্রান্তে সম্পূর্ণ খোলা নয় সিনেমা হল। এমন পরিস্থিতিতে সিনেমার ব্যবসায় ক্ষতি হয়েছে মারাত্মক। ধুঁকছে সিনেমা হলগুলি। এই অবস্থায় দুটি বড় কোম্পানির সংযুক্তিকরণ কতটা ইতিবাচক প্রভাব ফেলে, সেটাই দেখার।

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget