এক্সপ্লোর

Kishmish Look Set: 'কিশমিশ' ছবিতে দেব-রুক্মিণীর নানা লুক তৈরির পিছনের গল্প জানেন?

কখনও দেখা দিয়েছেন একেবারে অল্পবয়সী দেব-রুক্মিণী, আবার কখনও তাঁরা সেজে উঠেছেন পুরনো দিনের ছবির স্টাইলে সাদা-কালো ফ্রেমে। সব মিলিয়ে এই ছবিকে ঘিরে দর্শকদের উত্তেজনা আরও কিছুটা বাড়িয়ে দিলেন অভিনেতা।

কলকাতা: আগামী ২৯ এপ্রিল মুক্তি পাবে 'কিশমিশ' (Kishmish)। টলিউড তারকা দেব (Dev) অভিনীত এই ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন অনুরাগীরা। এই ছবিতে কখনও স্কুলের পোশাকে তো কখনও পুরনো দিনের সাজে দেখা গিয়েছে দেব-রুক্মিণীকে। কীভাবে তৈরি হল এই ছবির লুক? নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'কিশমিশ' ছবির লুক তৈরির পিছনের গল্প শেয়ার করে নিলেন দেব।

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'কিশমিশ' ছবির নানা লুক তৈরির পিছনের গল্প নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন টলিউড তারকা দেব। ভিডিওতে কিছু কিছু গল্প আর দেব, রুক্মিণী মৈত্র (Rukmini Maitra), অঞ্জনা বসু, জুন মালিয়া, খরাজ মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়ের লুক কীভাবে তৈরি হল, তা দেখানো হয়েছে। কখনও দেখা দিয়েছেন একেবারে অল্পবয়সী দেব-রুক্মিণী, আবার কখনও তাঁরা সেজে উঠেছেন পুরনো দিনের ছবির স্টাইলে সাদা-কালো ফ্রেমে। সব মিলিয়ে এই ছবিকে ঘিরে দর্শকদের উত্তেজনা আরও কিছুটা বাড়িয়ে দিলেন অভিনেতা।

আরও পড়ুন - Sreelekha Mitra: অবসাদের সঙ্গে লড়াই করতে কী করেন শ্রীলেখা মিত্র?

প্রসঙ্গত, সদ্য কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে 'কিশমিশ' ছবির ট্রেলার। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'কিশমিশ' ছবির ট্রেলার পোস্ট করেছেন অভিনেতা দেব। সঙ্গে লিখেছেন, 'আজ থেকে 'কিশমিশ' শেখাবে ভালোবাসার নতুন মানে। আমাদের আগামী ছবির ট্রেলার প্রকাশ্যে। আগামী ২৯ এপ্রিল আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে আসছে।' 'কিশমিশ' ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে (Rukmini Maitra)। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অঞ্জনা বসু, খরাজ মুখোপাধ্যায়, জুন মালিয়া, কমলেশ্বর মুখোপাধ্যায় প্রমুখ অভিনেতারা।

আগামী ২৯ এপ্রিল বড়পর্দায় আসছে দেব (Dev) ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) অভিনীত নতুন ছবি 'কিশমিশ' (Kishmish)। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় নতুন ছবির পোস্টার প্রকাশ করে এই ঘোষণা করা হয় প্রযোজনা সংস্থার তরফ থেকে। ছবিতে দেব ও রুক্মিণীকে দুটি লুকেই দেখা গিয়েছে। বড় সাদা কালো ছবিতে একই ছাতার তলায় দেব রুক্মিণী। ঠিক যেন স্বপ্ন দেখছে তাঁদের চোখ। কপালে কালো টিপ, সালোয়ার কামিজ আর বিনুনিতে রুক্মিণী মনে করাচ্ছেন পুরনো দিনের নায়িকার সাজ। অন্যদিকে গোঁফ আর পাঞ্জাবিতে দেবের সাজেও রয়েছে পুরনো দিনের ছোঁয়া। ঠিক নিচের ছবিতে আবার ভোলবদল। এলোমেলো কোঁকড়ানো চুল আর চশমায় অচেনা দেব। সাইকেলের সামনে 'আধুনিক' সাজের রুক্মিণীকে বসিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget