এক্সপ্লোর

Rahul-Priyanka: 'নতুন সুযোগ,আবার একসঙ্গে', কাটল আইনি জট, ফের একসঙ্গে রাহুল-প্রিয়ঙ্কা!

Rahul-Priyanka Divorce Update: ২০১৮ সালে বিবাহ বিচ্ছেদের মামলা করেন রাহুল ও প্রিয়ঙ্কা। চলতি বছরের এপ্রিল মাসের শেষের দিকে শোনা যায় সেই মামলা তুলে নেওয়ার কথা ভাবছেন দম্পতি।

কলকাতা: 'আজ প্রবল বৃষ্টি', আর এই বিশেষ দিনে আরও একবার এক হল দুই মন। তাঁদের নাম রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) ও প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির দুই শিল্পী। তাঁদের প্রেম, বিয়ে থেকে বিচ্ছেদ, সবকিছুই চিরকাল থেকেছে শিরোনামে। তবে এবার খানিক অন্যরকমের খবর। জানা যাচ্ছে, আদালতে যে বিচ্ছেদের মামলা চলছিল তাঁদের এবার সেটা তুলে নেওয়া হল। নতুন করে শুরু হল তাঁদের 'দাম্পত্য জীবন'। 

রাহুল-প্রিয়ঙ্কার 'দ্বিতীয় ইনিংস'

'আজ প্রবল বৃষ্টি... তাই বোধহয় ধারায় ধারায় কাটাকুটি হয়ে মিটে গেল সব... নতুন সুযোগ, আবার একসঙ্গে', এমনই ক্যাপশন লিখে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। কাজের সূত্রে আলাপ, সেই থেকে প্রেম ও বিয়ে। চিরকাল চর্চায় থেকেছে রাহুল ও প্রিয়ঙ্কার রসায়ন। তাঁদের এক সন্তান সহজ। ছেলের 'কো-প্যারেন্টিং' করতেন তাঁরা। একসঙ্গে না থাকলেও ছেলেকে মা ও বাবা দুজনেই যথেষ্ট সময় দিতেন। ছেলেকে, বাবা ও মা যে 'আলাদা' তা কখনও বুঝতে দেননি তাঁরা। 


Rahul-Priyanka: 'নতুন সুযোগ,আবার একসঙ্গে', কাটল আইনি জট, ফের একসঙ্গে রাহুল-প্রিয়ঙ্কা!

তবে এবার শুধু সহজের বাবা ও মা হিসেবে নয়, রাহুল ও প্রিয়ঙ্কা হিসেবেও এক হচ্ছেন তাঁরা। টলিপাড়ার গুঞ্জন, চলতি বছরের দোলের সময় থেকেই তাঁরা কাছাকাছি আসতে শুরু করেন। তাঁদের সম্পর্কের সমীকরণ ভাল হতে শুরু করে নাকি সেই সময় থেকেই। সেই সময় ছেলেকে নিয়ে একসঙ্গে এক সংবাদ মাধ্যমের জন্য ফটোশ্যুটও করেন রাহুল ও প্রিয়ঙ্কা। ভাইরাল হয়েছিল সেই ছবিও। 

টেলিপাড়া সূত্রে আরও খবর, দুই শিল্পীরই বক্তব্য ছেলের কথা ভেবেই এক হচ্ছেন তাঁরা। মাঝে বাধ সেধেছিল আইনি জটিলতা। এবার সেই সমস্যাও ঘুচল। দিন দুই আগেই কলকাতা শহর যখন ভিজছে প্রবল বৃষ্টিতে, তখন রাহুল-প্রিয়ঙ্কার মনে 'প্রেমের বর্ষণ'। একসঙ্গে ফের পথচলা শুরু, তাতে পড়েছে আইনি সিলমোহরও। 

আরও পড়ুন: Ritwik Chakraborty: 'রাস্তায় মানুষ দেখলেই মাথায় হাত তুলে শম্ভু বাবার ঢঙে 'শান্তি' বলে উঠছেন', চরিত্রের সাফল্যে আপ্লুত ঋত্বিক

২০১৮ সালে বিবাহ বিচ্ছেদের মামলা করেন রাহুল ও প্রিয়ঙ্কা। চলতি বছরের এপ্রিল মাসের শেষের দিকে শোনা যায় সেই মামলা তুলে নেওয়ার কথা ভাবছেন দম্পতি। নিজেদের সম্পর্ককে দ্বিতীয় সুযোগ দিতে চান তাঁরা, কারণ অবশ্যই তাঁদের ছেলে সহজ। এক ছাদের তলায় থাকলে ছেলের বেড়ে ওঠা আরও মসৃণ হবে, সেই ভেবেই 'দ্বিতীয় ইনিংস' শুরু রাহুল প্রিয়ঙ্কার? তাঁদের এই খবরে অবশ্য বেজায় খুশি তাঁদের অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির অনেকেই।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget