এক্সপ্লোর

Rahul Arunoday Death: তালসারির বিচে শ্যুটিংয়ের জন্য আদৌ কি ঠিকঠাক ব্যবস্থা নিয়েছিল ইউনিট? রাহুলের মৃত্যুতে বারংবার উঠছে এই প্রশ্ন, কী বলছেন বাদশা মৈত্র

Badsha Moitra: 'এটা দুর্ঘটনা নিঃসন্দেহে। কিন্তু এর পিছনে কোনও গাফিলতি নেই সেটা বলা যাবে না। কোথাও একটা গাফিলতি আছে।'

Rahul Arunoday Death: সিরিয়ালের শ্যুটিং করতে গিয়ে তালসারিতে সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। অভিনেতার অকালমৃত্যুর পর উঠে আসছে একাধিক প্রশ্ন। সবার আগে উঠছে শ্যুটিং স্পটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন - সব ঠিক ছিল তো? কোনও গাফিলতি ছিল না তো? প্রশ্ন অনেক। উত্তর নেই। আর মানুষটাও নেই। রাহুলের এ হেন আকস্মিক মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে আওয়াজ তুলেছেন অনেকেই। সেই সঙ্গে সমুদ্রের ধারে শ্যুটিং করার ক্ষেত্রে ঠিকঠাক নিরাপত্তার বন্দোবস্ত ছিল কিনা, তাও জানতে চাইছেন সকলেই। প্রসঙ্গত উল্লেখ্য, তালসারি বিচ এমনিতেই চোরাবালি, চোরাস্রোতের জন্য পরিচিত। সেখানেই ঘটে গিয়েছে এমন মর্মান্তিক ঘটনা। 

এই প্রসঙ্গে ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে অভিনেতা বাদশা মৈত্র বলেছেন, 'এটা দুর্ঘটনা, এটা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু এটাও ঠিক যে, এটা এমন নয় যে হঠাৎ করে সুনামি হয়েছে বা ট্রেন দুর্ঘটনা হয়েছে। আমরা সবাই জানি তালসারিতে চোরাবালি রয়েছে, চোরাস্রোত রয়েছে। যারা বেড়াতে যাই, শ্যুটিং করি, সবাই জানি। আমরা সবাই মানি ডিরেক্টর যখন অ্যাকশন বলেন, তখন অ্যাক্টরের একটা অন্য সেলফ কাজ করে। পারিপার্শ্বিক একটা ডিটাচমেন্ট তৈরি হয়। চট করে কিছু বললে শুনতে পাব না। উল্টোদিকে হাওয়া দিচ্ছিল। ও (রাহুল) শুনতে পায়নি। কিন্তু যেখানে এরকম বিপদের সম্ভাবনা রয়েছে, সেখানে প্রথমত লোকেশন বাছার আগে ১০০ ভাগ নিশ্চিত হতে হবে। দ্বিতীয়ত তারপরেও অ্যাক্টরদের এরম শট দিতে হয়। তাহলে লক্ষণরেখার মতো গণ্ডি টেনে শুধু অ্যাক্টর নয়, গোটা ইউনিটকে বুঝিয়ে দিতে হবে... মানে আমি যদি একটা ক্লোজ আপ শট দিই তাহলে রিফ্লেক্টর ধরে একজন পাশে দাঁড়িয়ে থাকবে, যে আমার মেকআপ-টাচআপ করছে তাঁকেও ওখানে যেতে হচ্ছে, তাহলে একদম পুরো গণ্ডি দেওয়া উচিত যে এটা আমার লক্ষণরেখা, এটা আমি ক্রস করব না, হলে বিপদ আছে। এই জাতীয় লোকেশনে শ্যুটিং করলে যদি এইরকম প্রিকশান না নেওয়া থাকে তাহলে, এরকম ঘটনা আজকে রাহুলের সঙ্গে ঘটছে, কালকে আরেকজনের সঙ্গে ঘটবে।' 

ওড়িশা পুলিশের দাবি, শ্যুটিংয়ের কোন অনুমতিই নেওয়া হয়নি 

এই প্রসঙ্গে বাদশা বলেন, 'যদি প্রশাসনের কাছে খবর থাকে তাহলে তার দায় থাকে। ফলে বাধ্য হয়েই তারা কিছু SOP ঠিক করে দেয়। যদি খবর না থাকে, তাহলে তার কিছু করার থাকে না। আমরা তো বিভিন্ন ভাবে শ্যুটিং করি... হয়ে যাবে, পার হয়ে যাবে... এই পার হয়ে যাবে হতে হতে একদিন দুর্ঘটনা ঘটে। এটা দুর্ঘটনা নিঃসন্দেহে। কিন্তু এর পিছনে কোনও গাফিলতি নেই সেটা বলা যাবে না। কোথাও একটা গাফিলতি আছে। হয়ে যাবে... কেউ ভাবেনি এমন ঘটনা ঘটবে। আমি গোয়া হলে বলতাম না, ভাইজ্যাগ হলে বলতাম না, তালসারি বলেই বিশেষ করে বলছি প্রিকশান না নিয়ে শ্যুটিং করা উচিত নয়।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget