এক্সপ্লোর

Rahul Arunodoy Banerjee Death: 'আমি স্তম্ভিত! শরীর ভাল লাগছে না..', রাহুলের মৃত্যুর খবর মানতেই পারছেন না কমলেশ্বর মুখোপাধ্য়ায়

Rahul Banerjee Death: তালসারিতে সমুদ্রে ডুবে মৃত্যু রাহুলের। উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। তেতাল্লিশেই থেমে গেল প্রতিভাবান অভিনেতার জীবন।

কলকাতা: কমলেশ্বর মুখোপাধ্যায়ের মেঘে ঢাকা তারা ছবিতে কাজ করেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিকভাবে একই মতাদর্শে বিশ্বাস করেন দুজনেই। হঠাৎই অভিনেতার মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েছেন পরিচালক। কমলেশ্বর বলছেন, ''এটা ভীষণই দুঃখের ও দুর্ভাগ্যজনক খবর! রাহুল তো শুধু অভিনেতা নয়, ও অভিনেতা ছাড়াও একজন সু লেখক। আমার অত্যন্ত কাছের বন্ধু। ঘটনাটা মেনে নিতে পারছি না। অনেক ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছি। এই খবরটা মানা যায় না। ভাবতেই পারছি না।''

শ্য়ুটিংয়ের সেট থেকে বিভিন্ন জায়গায় রাহুলের সঙ্গে কাটানো মুহূর্ত প্রসঙ্গে বিখ্যাত পরিচালক বলেন, ''ওর ব্য়বহার অমায়িক ছিল। এত কাজ করেছি। এত গল্প করেছি। ওর সঙ্গে আড্ডা মেরেছি অনেক। অভিনেতা হিসেবে তো দারুণ, মানুষ হিসেবেও কোনও তুলনা হবে না রাহুলের। আমি স্থম্ভিত, বলার মত অবস্থায় নেই আমি, শরীর ভাল লাগছে না।'' ঘটনার সম্পর্কে কখন জানতে পারলেন? কমলেশ্বর বলছেন, ''কখন ঘটেছে, কীভাবে ঘটেছে কিছুই জানি না। নাটকের রিহার্সাল চলছিল। আমি এখনও পুরো বিষয়টা জানি না।''

এদিকে, যাঁর পরিচালিত ছবিই রাহুলের কেরিয়ারের টার্নিং পয়েন্ট, সেই 'চিরদিনী তুমি যে আমার'ছবির পরিচালক রাজ চক্রবর্তী রাহুলের স্মৃতিচারণায় জানিয়েছেন, "আমি ভোটের প্রচারে ছিলাম। শুভশ্রী আমাকে ফোন করে বলল। আমি ওকে বললাম না না, এটা মিথ্যে। তখন ও বলল না না তুমি একটু খবর নাও। আমি তখন অনেককেই ফোন করলাম। সবাই বলছে না না ভুল খবর পেয়েছ। চিন্তা করো না। তারপর সোশ্যাল মিডিয়ায় খবর দেখলাম। সেটা অনেককে পাঠালাম। আবির, পরমের সঙ্গে যখন কথা বললাম, ওরা বলল মনে হচ্ছে হালকা কিছু খবর পাচ্ছি। এরপর দিঘার তালসারিতে আমাদের লোক দিয়ে ফোন করালাম। ওরা বলল, এমন একটা দুর্ঘটনা ঘটেছে। রাহুলের এই ঘটনাটা সত্যি। শোনার পর থেকে আমি ব্যাপারটা মেনে নিতে পারছি না। কিছু ভাল লাগছে না।"

এদিকে প্রতিভাবান অভিনেতার মৃত্যুতে দুঃপ্রকাশ করে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ''বিশিষ্ট, তরুণ ও জনপ্রিয় অভিনেতা, রাহুল অরুণোদয় ব্যানার্জি হঠাৎ আর আমাদের মধ্যে নেই, এই খবর পেয়ে আমি হতচকিত, মর্মাহত ও শোকাহত। কী করে যে কী হয়ে গেল, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সে আমার খুব পছন্দের অভিনেতা ও মানুষ ছিল। ​ তাঁর শোকসন্তপ্ত পরিবার, পরিজন ও অগণিত অনুরাগীদের প্রতি আমি আমার আন্তরিক সমবেদনা জানাই।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget