এক্সপ্লোর

Rahul Banerjee: পোস্টারে সৌরভের মুখ, ৯৬ সালের আবেগকে তুলে ধরবে রাহুলের নতুন ছবি

Rahul Arunoday Banerjee: গতকাল ৫০ পেরিয়ে ৫১ বছরে পা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর সেইদিন রাতেই নিজের প্রথম পরিচালিত ছবির পোস্টার প্রকাশ করলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

কলকাতা: ছবির নাম কলকাতা ৯৬ (Kolkata 96)। কিন্তু ৯৬ কেন? সেই উত্তর মিলল 'প্রিন্স অফ ক্যালকাটা' (Prince of Calcutta)-র জন্মদিনে। ছবির লোগোই যেন সেতুবন্ধন করল মহারাজের জন্মদিন আর রুপোলি পর্দার এক ছবির নামের। গতকাল ৫০ পেরিয়ে ৫১ বছরে পা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আর সেইদিন রাতেই নিজের প্রথম পরিচালিত ছবির পোস্টার প্রকাশ করলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)।

প্রথমবার পরিচালনার কাজে হাত দিচ্ছেন রাহুল। তাঁর নতুন ছবির নাম কলকাতা ৯৬। গতকাল ছবির লোগো প্রকাশ করেন রাহুল। সেই পোস্টার লোগোতে পরিস্কার, ক্রিকেটের গল্প বলবে এই ছবি। পোস্টার প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় রাহুল লিখেছিলেন, 'দাদার ৫০ তম জন্মদিনে,আজ আমাদের সিনেমার লোগো প্রকাশ করছি আমরা। অনেকেই জিজ্ঞেস করছেন, কলকাতা ৯৬ কেন?উত্তর আপনাদের সামনে।' পোস্টারের একদিকে রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দুটি ছবি। একটি ছবিতে ব্যাট হাতে সৌরভ। দুটি ছবিই ক্রিকেট মাঠের। 

আরও পড়ুন:Kolkata Chalantika: কলকাতার রাস্তায় রথ টানলেন সৌরভ, পাভেল, বললেন, 'কলকাতা চলন্তিকা'-র গল্প

এই ছবির প্রযোজনা করছেন রানা সরকার (Rana Sarkar)। তিনিও এদিন সোশ্যাল মিডিয়ায় (Social Media শেয়ার করে নেন ছবির পোস্টার। ১৯৯৬-এ লর্ডসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই অবিস্মরণীয় সেঞ্চুরীর কথাই মনে করিয়ে দেবে এই ছবি। সালের উল্লেখ করতেই ছবির নামে রাখা হয়েছে ৯৬ সংখ্যাটি।

রাহুলের এই ছবিতে জুটি বাঁধছেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), সোহিনী সরকার (Sohini Sarkar)। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কৌশিক সেন (Kaushik Sen), কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleswar Mukherjee), লামা হালদারকে (Lama Haldar)। অন্যদিকে এই ছবি দিয়েই রুপোলি পর্দায় হাতেখড়ি হচ্ছে রাহুল পুত্র সহজের (Sohoj)। এই মাসের শেষ থেকেই শ্যুটিং শুরু হবে ছবির। তবে এই ছবি সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনচিত্র নয়। বরং ৯৬ সালের বাঙালির আবেগকে তুলে ধরার চেষ্টা করবে এই ছবি। 

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget