এক্সপ্লোর

Bengali Web Series: পরিচালনায় রাহুল, মুখ্য ভূমিকাতেও রাহুল! ওয়েব সিরিজের শ্যুটিং হয়ে গেল পাহাড়ে

Rahul Dev Bose: রাহুলদেব বসু এর আগে ধারাবাহিকেও চুটিয়ে কাজ করছিলেন

কলকাতা: নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায় (Rahool Mukherjee)। আর সেই সিরিজে মুখ্যভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রাহুলদেব বসু (Rahul Dev Bose)। ইতিমধ্যেই সিরিজের শ্যুটিং হয়ে গিয়েছে পাহাড়ে। সিরিজের প্রথম শিডিউলের শ্যুটিং হয়ে গিয়েছে ইতিমধ্যেই। দ্বিতীয় শিডিউলের শ্যুটিং হতে অবশ্য কিছুটা দেরি রয়েছে। সিরিজের সম্ভাব্য নাম, 'খানিকটা প্রেমের মতো'। রোম্যান্টিক কমেডি ঘরানার এই সিরিজে রাহুলের বিপরীতে দেখা যাবে মেঘা চক্রবর্তী (Megha Chakraborty)-কে। 

'কবীর সিং' সিনেমার তামিল সংস্করণের নায়িকা ছিলেন মেঘা। বাংলায় তিনি এর আগে কাজ করলেও, তার সংখ্যা খুবই কম। এই প্রথমবার রাহুলদেব বসুর সঙ্গে জুটি বাঁধছেন মেঘা। 'ব্লটিং পেপার' প্রযোজনা সংস্থা থেকেই তৈরি হচ্ছে এই ওয়েব সিরিজ। ওটির মুক্তি নিয়ে প্রাথমিকভাবে প্ল্যাটফর্ম ৮-এর সঙ্গে কথা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তই চূড়ান্ত হয়নি। শ্যুটিং শেষ হওয়ার পরেই সিরিজের মুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। 

প্রসঙ্গত, ইতিমধ্যেই G. P. Entertainment LLP-র প্রযোজনায় ও লাইন প্রযোজক 'ব্লটিং পেপার' প্রযোজনা সংস্থার সঙ্গে একটি কাজ করছেন রাহুল। তাঁর নতুন ছবি 'মন মানে না' এই প্রযোজনা সংস্থারই। সেই ছবির হাত ধরেই টলিউডে পা রাখছেন শাশ্বত কন্যা হিয়া। রাহুলকে এই সিরিজে দেখা যাবে আদ্যপান্ত রোম্যান্টিক নায়ক হিসেবে। সিরিজের গল্পের মধ্য়ে তো প্রেম রয়েছেই। রাহুল এর আগেও রোম্যান্টিক কমেডিতে হাত পাকিয়েছেন। দেব ও রুক্মিণীকে নিয়ে তাঁর সিনেমা 'কিশমিশ' ছিল রোম্যান্টিক কমেডিই। ফের একবার নতুন জুটি নিয়ে চমক দিতে চলেছেন রাহুল।

অন্যদিকে রাহুলদেব বসু এর আগে ধারাবাহিকে চুটিয়ে কাজ করছিলেন। তাঁকে 'দুগ্গামণি ও বাঘমামা' -তে দেখা গিয়েছিল শেষবারের মতো। সেই ধারাবাহিক খুব অল্প সময়েই বন্ধ হয়ে যায়। অন্যদিকে, 'খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার'-এও কাজ করেছেন রাহুল। এই সিরিজের হাত ধরেই বলিউডে পা রেখেছেন তিনি। রাহুল ছাড়াও 'খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার'-এ ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), জিৎ (Jeet), পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। 

রাহুলের নতুন এই ওয়েব সিরিজ কবে মুক্তি পাবে তা এখনও জানা যায়নি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Blotting Paper Studio (@studioblottingpaper)

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget