এক্সপ্লোর

স্কুটছুট শিশুই একদিন হয়ে উঠেছিলেন কন্নড় সিনেমার রাজকুমার

বেঁচে থাকলে আজ ৯২ বছরে পদার্পণ করতেন অভিনেতা রাজকুমার। অভিনয় জগতের অন্যতম দিকপালের আজ জন্মদিন। কন্নড় সিনেমার অভিনেতা জীবদ্দশায় হয়ে উঠেছিলেন কার্যত কর্ণাটকের বিবেক। তিনি অভিনেতা বা মহাতারকার থেকে ছিলেন আরও অনেক বেশি কিছু।

নয়াদিল্লি: বেঁচে থাকলে আজ ৯২ বছরে পদার্পণ করতেন অভিনেতা রাজকুমার। অভিনয় জগতের অন্যতম দিকপালের আজ জন্মদিন। কন্নড় সিনেমার অভিনেতা জীবদ্দশায় হয়ে উঠেছিলেন কার্যত কর্ণাটকের বিবেক। তিনি অভিনেতা বা মহাতারকার থেকে ছিলেন আরও অনেক বেশি কিছু। প্রাথমিক স্কুলেই পড়াশোনার ইতি ঘটে তাঁর। স্কুল ছুট মুথুরাজই একদিন কন্নড়দের নয়নমনি হয়ে উঠলেন। প্রায় অর্ধশতাব্দী কর্ণাটকের মানুষের হৃদয়জুড়ে ছিলেন তিনি। মৃত্যুর ১৬ বছর পরও তাঁর জনপ্রিয়তায় এতটুকু ভাঁটা পড়েনি। ব্রিটিশ আমলে ১৯২৯-এর ২৪ এপ্রিল রাজকুমারের জন্ম। তাঁর বাবা সিঙ্গালাল্লুর পুট্টাস্বামাইয়া ছিলেন সুপরিচিত নাট্য অভিনেতা। বাবা মুথুরাজের জীবনে বিশেষ প্রভাব ফেলেছিলেন। কিন্তু চরম দারিদ্রের কারণে স্কুল ছাড়তে বাধ্য হয়েছিলেন মুথুরাজ। এরপর শিশুশিল্পী হিসেবে নাটকের দলে যোগ দেন তিনি। সেই ছোট্ট ছেলেটাই ১৯৫৪-তে পৌরাণিক কাহিনী ভিত্তিক কন্নড় ব্লকবাস্টার বেদারা কান্নাপ্পা সিনেমার মাধ্যমে নায়ক হয়ে উঠলেন। জন্ম হল সুপারস্টার রাজকুমারের। তারপর বাকিটা ইতিহাস। শুধু তারকাই নয়, তাঁর মানবিক গুণাবলী অনুরাগীদের কাছে ছিল বাড়তি পাওনা। সংকটের সময়ে তাঁর পরামর্শ শোনার অপেক্ষায় থাকতেন অনুরাগীরা। মানুষ হিসেবে অত্যন্ত বিনয়ী ছিলেন তিনি। তাঁর মূল্যবোধের সুদৃঢ় ভিত্তি ছিল কর্ণাটকের গ্রামীন জীবন ও সংস্কৃতি। দ্রুত পরিবর্তনশীল বিশ্ব সম্পর্কে তাঁর ছিল শিশুসুলভ অপরিসীম কৌতুহল। প্রথাগত শিক্ষা না থাকার কথা স্বীকার করে নিতে তিনি বিন্দুমাত্র কুন্ঠিত ছিলেন না। ২০০০ সালে তাঁকে অপহরণ করে নিয়ে গিয়েছিল কুখ্যাত জঙ্গলদস্যু বীরাপ্পনের দল। ১০৮ দিন জঙ্গলে বন্দি থাকতে হয়েছিল তাঁকে। কর্ণাটকের তত্কালীন এসএম কৃষ্ণ সরকারের দীর্ঘ আলোচনার পর তাঁকে মুক্তি দেওয়া হয়েছিল। সারাজীবন রাজনীতি ও প্রচার থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি। ১৯৮০-র দশকের গোড়ায় অন্ধ্রপ্রদেশের এনটিআর ও তামিলনাড়ুর এমজিআরের মতো রাজনৈতিক দল গঠনের সুযোগ ছিল তাঁর সামনে। কিন্তু এ ব্যাপারে সমস্ত চাপ অস্বীকার করেন তিনি এবং সিন্ধান্তের জন্য কোনওদিন আক্ষেপও করেননি। রাজকুমার বলতেন, লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পেয়েছি, আর তা দল ও মত নির্বিশেষে। রাজনীতিতে যোগ দিয়ে এই অগণিত মানুষকে আঘাত দিতে যাব কেন? আর এসব কিছু বোঝার মতো শিক্ষিতও আমি নই।

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget