এক্সপ্লোর

Durga Puja 2023: মা-বাবার সঙ্গে সময় কাটানো থেকে জমিয়ে পেটপুজো, জমজমাট রাজনন্দিনীর পুজো প্রস্তুতি, খোঁজ নিল এবিপি লাইভ

Rajnandini Paul Pujo Planning: পুজোর সময় মা-বাবার সঙ্গেই সময় কাটানোই সবথেকে গুরুত্বপূর্ণ 'টুরু লাভ' অভিনেত্রীর কাছে।

কলকাতা: পুজো দোরগোড়ায়। অলিতে গলিতে জোরকদমে চলছে প্য়ান্ডেল বানানোর কাজ। চারিদিকে যেন পুজো পুজো গন্ধ। এমতাবস্থায় আট থেকে আশি, সকলেই ব্য়স্ত কেনাকাটায়। শপিং থেকে খাওয়াদাওয়া, সবকিছু নিয়ে পুজো প্রস্তুতি তুঙ্গে। বাদ যাননি টলি পাড়ার সেলিব্রিট্রিরাও। এবার পুজো কেমন ভাবে কাটাবেন টলিপাড়ার অভিনেত্রী রাজনন্দিনী পাল, জানালেন এবিপি লাইভকে। 

হাতে আর মাত্র কয়েকদিন। তবুও কেনাকাটায় আগ্রহী নন অভিনেত্রী রাজনন্দিনী পাল। মা-বাবার একমাত্র সন্তান, আর অন্য়ান্য় ভাইবোনেরাও বয়েসে অনেকটাই বড়। ফলে পুজোয় তাঁদের উপহার দিতে গেলে কপালে জোটে শাসন। তাই সেই পথে না গিয়ে এক ছোট ভাইকেই পুজোর উপহার দেবেন বলে ঠিক করেছেন  'টুরু লাভ' অভিনেত্রী।

এবছর অবশ্য় অভিনেত্রীর মন একটু খারাপ। কেন? প্রতিবছর নিজেদের বাড়িতে দুর্গাপুজো হয় অভিনেত্রীর। তবে শুধুমাত্র মা-বাবার সঙ্গে গোটা পুজোর কাজ সামলানো বেশ মুশকিল, তাই এবছর থেকে তাঁরা ঠিক করেছেন বাড়িতে দুর্গাপুজো নয় জগদ্বাত্রী পুজো করবেন রাজনন্দিনী। এখানেই শেষ নয়, মন খারাপ হওয়ার রয়েছে আরও কারণ। নিজের প্রিয় দুই বন্ধু পড়াশোনার জন্য় লন্ডনে আছে। ছুটি ম্য়ানেজ করে তারা কোনভাবেই এইবছরটা কলকাতায় থাকতে পারবে না। তাই বাধ্য হয়ে ফোনে আর ভিডিও কলে করেই তাদের সঙ্গে কথা বলতে হবে।

আরও পড়ুন...

কেনাকাটায় আগ্রহ নেই, তবে পুজোর পাঁচদিন কীভাবে কাটাবেন, সেকথাই এবিপি লাইভকে জানালেন ঋতব্রত

তবে একটা বিষয়ে বেশ এক্সাইটেড 'সম্পূর্ণা' অভিনেত্রী। আর সেটা হচ্ছে পুজোর খাওয়াদাওয়া। এমনিতেই শ্যুটিং-এর সময় তাঁর লাঞ্চে থাকে কোক, স্য়ান্ডউইচ, কুরকুরে। আর পুজোর কটা দিন তো পাঁঠার মাংস ছাড়া কথাই নেই।

অন্য়দিকে সারাবছর কাজের জন্য় ব্য়স্ত থাকেন মা-বাবা। ফলে বাড়িতে খুব কম সময়ই তাঁদের সঙ্গে সময় কাটানোর সুযোগ মেলে অভিনেত্রীর। তাই পুজোর কটা দিন মা-বাবার সঙ্গে জমিয়ে সময় কাটাতেই ভালবাসেন তিনি। 

কেমন ছিল ছোটবেলার পুজো?

ঠাকুর দেখব বলে বায়না জুড়লেও মা-বাবার সঙ্গে গাড়িতে উঠে বাবার কোলেই ঘুমিয়ে কাদা হয়ে যেতেন ছোট্ট রাজনন্দিনী। প্রত্য়েক বছর একই ঘটনা ঘটত। সকালবেলা ঘুম থেকে উঠে নিজেকে খাটের উপর আবিষ্কার করতেন খাটের ওপরে। ফলে ঠাকুর দেখা আর হয়ে উঠত না 'ওহ লাভলি' অভিনেত্রীর।

পুজোর প্রেম

প্রেমের ব্য়াপারে রাজনন্দিনী পাল নিজেকে খানিকটা 'আনলাকি' মনে করেন। পুজোর সময় বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হলে মনখারাপ হয়ে পুরো পুজোটাই মাটি হয়ে যাবে ফলে সেই রাস্তা মাড়ানোতেই আপত্তি তাঁর। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Salman Khan: সরকারের আপত্তি পিছিয়েছে ছবি-মুক্তি? ভারত-চিন সম্পর্ক নিয়ে সতর্কতা? সলমনের সাফ জবাব..
সরকারের আপত্তি পিছিয়েছে ছবি-মুক্তি? ভারত-চিন সম্পর্ক নিয়ে সতর্কতা? সলমনের সাফ জবাব..
Rajveer-Nandini: রাজ-নন্দিনীর ধাক্কাধাক্কি, চড়! 'মা মেনে নেবে না' বলে সম্পর্কে ইতি টানতে চান রাজবীর?
রাজ-নন্দিনীর ধাক্কাধাক্কি, চড়! 'মা মেনে নেবে না' বলে সম্পর্কে ইতি টানতে চান রাজবীর?
Jeetu-Srijla: 'হ্যাঁ বা না.. উত্তরটা দাও'.. প্রেম প্রস্তাব দিয়ে সৃজলার জবাব জানতে মরিয়া জিতু! কী বললেন নায়িকা?
'হ্যাঁ বা না.. উত্তরটা দাও'.. প্রেম প্রস্তাব দিয়ে সৃজলার জবাব জানতে মরিয়া জিতু! কী বললেন নায়িকা?
Chiranjeet Chakraborty: 'এই দলটার মধ্যে বাঙালিয়ানা কম, বাঙালির ঐতিহ্যের সঙ্গে কতটা মিশবে..', বিজেপিকে নিয়ে কী বললেন চিরঞ্জিৎ?
'এই দলটার মধ্যে বাঙালিয়ানা কম, বাঙালির ঐতিহ্যের সঙ্গে কতটা মিশবে..', বিজেপিকে নিয়ে কী বললেন চিরঞ্জিৎ?

ভিডিও

Bhangar News | ফের উত্তপ্ত ভাঙড়, মমতা-তৃণমূল নেতার ওপর হামলা! | #abpananda
Abhishek Banerjee | অভিষেকের বাড়ির সামনে জমায়েত বন্ধ করতে নোটিস পুলিশের। #abpananda
Abhishek Banerjee News : ভোর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ, মারপিটে আহত দু'পক্ষের অন্তত ৭
Indranil Sen News | জালে ইন্দ্রনীল, নজরে এবার প্রাক্তন মন্ত্রীর মোবাইল ফোন| ABP ANANDA LIVE
Abhishek Banerjee News : ভোর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ। দুপক্ষের মারপিটে আহত অন্তত ৭ | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
Embed widget