এক্সপ্লোর

Raju Srivastava Death: দিনরাত স্ট্রাগল, ছোট্ট রোলে কাজ করা অভিনেতা থেকে কমেডি-দুনিয়ার বাদশা হয়ে ওঠার গল্প

Raju Srivastava Death : ২০০৫ সালে কমেডি শো 'গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ'-এ অংশগ্রহণ করে সকলকে চমকে দেন তিনি।

মুম্বই : প্রয়াত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (Raju Srivastav)। দিল্লি এইমসে অভিনেতার ১মাসেরও বেশি সময়ের যুদ্ধ শেষ হল । নানা উত্থান-পতনের মধ্যে দিয়ে এগিয়েছে তাঁর জীবন। খুব সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে কৌতুকের জগতের মধ্যমণি হয়ে ওঠার যাত্রাটা মসৃণ ছিল না। এই মানুষটির পারফর্ম্যান্সের মুগ্ধ-অনুরাগীরাও হয়ত সেই কঠিন পথটার কথা জানেন না। 

আসল নাম
কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তবের আসল নাম সত্য প্রকাশ শ্রীবাস্তব।  ১৯৬৩ সালের, ২৫ ডিসেম্বর,২৫ ডিসেম্বর কানপুরে জন্ম তাঁর। তিনি বিনোদন জগতে তিনি স্বনামধন্য নাম । তাঁর কমেডিতে শুধু মন ভাল হয় তা নয়, কৌতূকের মধ্যে থাকে বুদ্ধিমত্তার ছাপও।  ২০০৫ সালে কমেডি শো 'গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ'-এ অংশগ্রহণ করে সকলকে চমকে দেন তিনি। বিনোদন জগতে একটি জনপ্রিয় নাম হয়ে ওঠেন তাঁর অনবদ্য পারফর্ম্যান্সের মাধ্যমে।  তবে তিনি এই জগতে পা রাখার জন্য কয়েক দশক ধরে সংগ্রাম করেছেন, এই গল্প অনেকের কাছেই অজানা।

জানেন কি, রাজু শ্রীবাস্তব অনিল কাপুরের জনপ্রিয় ছবি তেজাব (1988)-এ কাজ করেছিলেন। সেই তাঁর এই দুনিয়ায়  আত্মপ্রকাশ । রাজু শ্রীবাস্তব তাঁর কাল্পনিক চরিত্রের নামেও যথেষ্ট জনপ্রিয়। 'গজধর'-এই নামে বেশ জনপ্রিয়, একটি মজার চরিত্র তিনি তৈরি করেন নিজের জন্য।

 প্রথম ছবি 
রিয়েলিটি টিভি শোতে এসেই তাঁর ভাগ্য খুলে যায়। তার আগে রাজু 'ম্যায়নে প্যার কিয়া', 'বাজিগর', 'আমদানি আট্থান্নি খারচা রুপইয়া' এবং আরও কয়েকটি বলিউডি ছবিতে ছোট ছোট ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন। ‘আদালত’ এবং ‘শক্তিমান’-এর মতো জনপ্রিয় টিভি শোতেও অভিনয় করেছেন এই কৌতুক অভিনেতা। স্ট্যান্ড-আপ কমেডি ছাড়াও, রাজু শ্রীবাস্তব অভিনয় এবং অনুকরণেও দুর্দান্ত। সকলেই এই কলায় তাঁর গুণমুগ্ধ বলা যেতে পারে।

বচ্চনই আইডল
রাজু শ্রীবাস্তব কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের প্রায় অন্ধ অনুরাগী ছিলেন। তাঁর সিনেমা দেখেই তিনি এই বিনোদন জগতে নিজেকে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখতেন। লড়াই করেও এইজগতেই তাঁর কেরিয়ার গড়ার চেষ্টা জারি রেখেছিলেন। পরিশ্রম ফল দিয়েছে।  রাজু অমিতাভ বচ্চনের কণ্ঠ নকল করেই প্রথম সকলের নজর কেড়ে নেন।

সর্বোচ্চ সাম্মানিক প্রাপ্ত কমেডিয়ান
রাজু ইদানীং কালের সব হিন্দি স্ট্যান্ড-আপ কমেডিয়ানদের মধ্যে সর্বোচ্চ সাম্মানিক পান। সারা দেশে , এমনকী বিদেশেও বহু শো করেছেন রাজু। তিনি উত্তরপ্রদেশের ফিল্ম ডেভেলপমেন্ট কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান এবং উত্তরপ্রদেশে একটি ফিল্ম সিটি স্থাপনের জন্য যে সকল সদস্য উদয়াস্ত কাজ করেছেন তাঁদের মধ্যে অন্যতম।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget