এক্সপ্লোর

Top Social Post Today: রাজের জন্মদিনে শুভশ্রীর বিশেষ পোস্ট, রকুলপ্রীত-জ্যাকির বিয়ের প্রথম ছবি, আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি

Top Social Media Post Today: আজ সোশ্যাল মিডিয়ায় চর্চায় থাকল কোন কোন বিনোদন দুনিয়ার তারকার পোস্ট? দেখে নিন বিনোদনের সারাদিন

কলকাতা: অপেক্ষার অবসান। প্রকাশ্যে এল অভিনেত্রী রকুলপ্রীত সিংহ (Rakul Preet Singh) এবং অভিনেতা প্রযোজক জ্যাকি ভাগনানি (Jackky Bhagnani)-র বিয়ের প্রথম ছবি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছেন বলি-অভিনেত্রী নিজেই। অন্যদিকে, রাজনীতির ময়দানের বিধায়ক, ক্যামেরার পিছনে লাইটস-ক্যামেরা-অ্যাকশনের পরিচালক তিনি... কিন্তু বাড়িতে? এক্কেবারে 'ফ্যামিলি ম্যান'।  আজ জন্মদিন টলিউডের পরিচালক ও তৃণমূলের বিধায়ক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty)-র। সোশ্যাল মিডিয়ায় গোটা বছরেরই টুকরো টুকরো খুশির ছবি শেয়ার করে নিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। আজ সোশ্যাল মিডিয়ায় চর্চায় থাকল কোন কোন বিনোদন দুনিয়ার তারকার পোস্ট? দেখে নিন বিনোদনের সারাদিন

'আমার সুপারম্যান, স্পাইডারম্যান, ব্যাটম্যান...তোমাকে ভালবাসি', রাজের জন্মদিনে শুভশ্রীর মিষ্টি প্রেমপত্র

রাজনীতির ময়দানের বিধায়ক, ক্যামেরার পিছনে লাইটস-ক্যামেরা-অ্যাকশনের পরিচালক তিনি... কিন্তু বাড়িতে? এক্কেবারে 'ফ্যামিলি ম্যান'।  আজ জন্মদিন টলিউডের পরিচালক ও তৃণমূলের বিধায়ক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty)-র। সোশ্যাল মিডিয়ায় গোটা বছরেরই টুকরো টুকরো খুশির ছবি শেয়ার করে নিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)।  জন্মদিনের রাতে সাদা কেক কেটে দিনটা শুরু করেছিলেন রাজ চক্রবর্তী। আর অবশ্যই কেক কাটার সময় হাতের ওপর হাত রাখেন শুভশ্রী। দুজনেই পরেছিলেন সাদা পোশাক। সাদা দোতলা কেকে ছুরি বসিয়ে দিনের উদযাপন শুরু করেন তাঁরা। একে অপরকে কেক খাইয়ে দেন। এরপরে রাজ কেক খাইয়ে দেন সবাইকেই। তবে এদিন রাজ-শুভশ্রীর সঙ্গে ছিল না ইউভান ও ইয়ালিনি। বুধবার সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী অবশ্য যে পোস্টটি শেয়ার করে নিয়েছেন, সেখানে রয়েছে ঘুরতে যাওয়া থেকে শুরু করে বাড়িতে সময় কাটানো, মলদ্বীপ-ভ্রমণের ছবি ও একান্তে কাটানো রোম্যান্টিক মুহূর্ত। আবার ভেসে উঠেছে রাজের পুজো করা থেকে শুরু করে গানের সঙ্গে নাচ করার দৃশ্যও। সেই রিলটি পোস্ট করে শুভশ্রী লিখেছেন, 'আমার স্নোম্যান, সুপারম্যান, স্পাইডারম্যান, ব্যাটম্যান এবং সেরা, সেরা মানুষ। তোমায় সবার চেয়ে বেশি ভালবাসি। শুভ জন্মদিন রাজ।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

'তুমি আমার, চিরদিনের...' মালাবদল-সিঁদুরদানে পরিণতি পেল রকুলপ্রীত-জ্যাকির ভালবাসা

অপেক্ষার অবসান। প্রকাশ্যে এল অভিনেত্রী রকুলপ্রীত সিংহ (Rakul Preet Singh) এবং অভিনেতা প্রযোজক জ্যাকি ভাগনানি (Jackky Bhagnani)-র বিয়ের প্রথম ছবি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছেন বলি-অভিনেত্রী নিজেই। বলিউডের ট্রেন্ড মেনেই যেন ন্যুড রঙে সেজেছিলেন রকুলপ্রীত ও জ্যাকি। হালকা গোলাপি ও ক্রিম রঙের মিশেলে ভরাট কাজের একটি লেহঙ্গা পরেছিলেন রকুলপ্রীত। অফ হোয়াইট শেরওয়ানিতে সেজেছিলেন জ্যাকি। তাঁর চোখে ছিল সানগ্লাস। ভরাট আনকাট হিরের গয়না পরেছিলেন রকুলপ্রীত। তাঁর হাতে ছিল গাঢ় মেহেন্দি। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে নিয়ে রকুলপ্রীত লিখেছেন, 'তুমি আমার.. এখন এবং চিরকালের।' সেইসঙ্গে তিনি উল্লেখ করে নিয়েছেন বিয়ের তারিখও। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করলেই শুভেচ্ছার বন্যা। বন্ধুদের সঙ্গে সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন রকুলপ্রীতের অসংখ্য অনুরাগীরাও। সিন্ধি ও পাঞ্জাবি রীতি মেনে বিয়ে হয় রকুলপ্রীত ও জ্যাকির। রকুলপ্রীত পাঞ্জাবি ও জ্যাকি সিন্ধি। সেই কথা মাথায় রেখেই দুই রীতিনীতিই মেনেছেন রকুল-জ্যাকি উভয়েই। সকালে নিয়ম মেনে তাঁদের 'চূড়া' সম্পন্ন হয়েছে। গোধূলিতে বসেছে বিয়ের আসর। শিখদের নিয়ম মেনে প্রথমে ‘আনন্দ কারজ’ হয় রকুলপ্রীত ও জ্যাকির। এরপরে, সিন্ধি রীতি মেনে হয় বিয়ে। বেশ কয়েক বছর ধরেই প্রেম করছেন রকুলপ্রীত ও জ্যাকি। নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই লুকোচুরি করেননি তাঁরা। গতবছরই জানা গিয়েছিল, ২০২৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হতে তৈরি তাঁরা। গোয়ায় বসেছিল রকুলপ্রীত ও জ্যাকির বিয়ের আসর। তাঁরা দুজনেই চেয়েছিলেন, সমুদ্রকে সাক্ষী রেখে বালুকাচরে বিবাহের আসর বসাতে। সেই মতোই তাঁরা বেছে নেন গোয়াকে। গোধুলিবেলায়, পড়ন্ত সূর্যের আলোয় ঝলমলিয়ে উঠেন রকুলপ্রীত। মুগ্ধ হন জ্যাকি। প্রেয়সীকে বাঁধেন সাতপাকে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rakul Singh (@rakulpreet)

আরও পড়ুন: Top Entertainment News: বিবাহবন্ধনে আবদ্ধ হলেন রকুলপ্রীত-জ্যাকি, বিতর্কে ক্ষমা চাইলেন বিক্রান্ত, আজকের বিনোদনের সারাদিন

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget