এক্সপ্লোর

Rukmini Maitra: শহর ছাড়ছেন রামকমল, পরিচালকের উদ্দেশ্য়ে বিশেষ বার্তা রুক্মিণীর

Rukmini Maitra: পরিচালক রামকমল মুখোপাধ্য়ায়কে কেন এমন লিখলেন অভিনেত্রী?

কলকাতা: কিছুদিন আগেই শেষ হল রামকমল মুখোপাধ্য়ায় পরিচালিত ছবি' বিনোদিনী'র শ্য়ুটিং। আর শ্য়ুটিং শেষে কলকাতা ছাড়লেন পরিচালক। তাই পরিচালকের উদ্দেশ্য় বিশেষ বার্তা দিলেন রুক্মিণী মৈত্র। যদিও এইমুহূর্তে বিদেশে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। সেখান থেকেই তিনি রামকমলের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে লেখেন, 'শ্য়ুটিংয়ের সময় আমরা একসঙ্গে হেসেছি, কেঁদেছি, প্রতিটি মুহূর্ত উদযাপন করেছি। আমাদের স্বপ্নকে সত্য়ি করার জন্য় তোমাকে ধন্য়বাদ। তুমি শহর ছেড়ে যাচ্ছ, কিন্তু তোমার সঙ্গে কাটানো মুহূর্তের স্মৃতি আমার মনে থেকে যাবে।'

প্রসঙ্গত, শ্যুটিং শেষের সময়ও নিজের ইন্সটাগ্রামে আবেগভরা পোস্ট শেয়ার করেছিলেন অভিনেত্রী। তিনি লিখেছিলেন, বিনোদিনী' জুড়ে রয়েছে হাজার হাজার কথা আর লক্ষ লক্ষ স্মৃতির ভিড়। কোথা থেকে এর গল্প শুরু করব বুঝতে পারছি না। শ্যুটিং শেষের খবর শেয়ার করতে গিয়ে আমি চোখের জল আটকাতে পারছি না। শ্য়ুটিং-এর সফর এতটাই কঠিন ছিল যে কেউ কল্পনাও করতে পারবে না। কিন্তু আজ স্বপ্ন বাস্ববে পরিণত হয়েছে। আমি বিশ্বাস, নম্রতা,বিশ্বাস এবং কৃতজ্ঞতায় মাথা নত করি শুধুমাত্র এই আশায় যে বিশ্ব দেখতে পাবে যে নারীরা চাইলে কী না করতে পারে। একজন নারী ইস্পাতের চেয়ে শক্তিশালী হতে পারে, হীরের চেয়ে চকচকে হতে পারে এবং মহাসাগরের চেয়েও গভীর হতে পারে তার হৃদয়।'

আরও পড়ুন...

Chitrangda Singh on Vikrant: বিক্রান্তকে হিরো নয়, অন্য় এক ভূমিকার দেখতে চান চিত্রাঙ্গদা

টিম 'বিনোদিনী'র উদ্দেশে তিনি আরও লেখেন, 'বিনোদিনী শুধু আমি নই, বিনোদিনী সব সময় আমরা থাকব!'

শুরুর এক মাসের মাথাতেই বন্ধ করতে হয়েছিল শ্যুটিং। পরিচালক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন টিমের অধিকাংশ সদস্য ভাইরাল জ্বরে আক্রান্ত। সকলের দ্রুত আরোগ্য কামনা করে পোস্টও করেছিলেন রাম কমল। গোটা এক সপ্তাহের জন্য স্থগিত রাখা ছিল 'বিনোদিনী একটি নটীর উপাখ্যান' ছবির শ্যুটিং। পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ের পোস্টেই স্পষ্ট হয়েছিল, ছবির টিমের বড় অংশ ভাইরাল ফিভার ও ইনফেকশনে আক্রান্ত। অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্রও।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সিনেমার মুখ্য অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন রাম কমল। ক্যাপশনে লিখেছিলেন, 'টিম 'বিনোদিনী একটি নটীর উপাখ্যান', দ্রুত সেরে ওঠো! তোমরা প্রত্যেকে যোদ্ধা এবং এটা তোমরা করে দেখাবেই। দুর্ভাগ্যবশত কাস্ট ও ক্রিউ সদস্যদের সিংহভাগ শ্যুটে ভাইরাস আক্রান্ত হয়েছেন। রুক্মিণী মৈত্র সহ আমার পুরো ডিরেক্টোরিয়াল টিম, আমার আর্ট ডিপার্টমেন্ট, কস্টিউম ডিপার্টমেন্ট ও হেয়ার-মেকআপ টিম সকলেই একটা ভাইরাল অ্যাটাক ও জ্বরে ভুগছে। সকলেরই চিকিৎসা চলছে এবং সকলেই সতর্কতা মেনে চলছেন যাতে দ্রুত কাজে ফিরতে পারেন তাঁরা। সকলের দ্রুত আরোগ্য কামনা করছি। দয়া করে আমার টিমের জন্য প্রার্থনা করবেন। হরি গুরু, গুরু হরি।'

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব
Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News
New Market Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আবু জাফর | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget