এক্সপ্লোর

'Wake Up Sid': শ্যুটিং ফ্লোরে রণবীর-কঙ্কনা, ভাইরাল ভিডিও উস্কে দিল 'ওয়েক আপ সিড ২'-এর জল্পনা

Ranbir-Konkona: জল্পনা আরও জোরালো হয়েছে কর্ণ জোহরের পোস্টে। ভিডিও ভাইরাল হওয়ার পরপরই একটি পোস্ট করেন পরিচালক প্রযোজক যাঁর সংস্থা 'ওয়েক আপ সিড'-এর প্রযোজনা করেছিল।

নয়াদিল্লি: ২০০৯ সালে মুক্তি পায় রোম্যান্টিক কমেডি (Romantic Comedy) ঘরানার 'ওয়েক আপ সিড' (Wake Up Sid)। রণবীর কপূর (Ranbir Kapoor) ও কঙ্কনা সেনশর্মা (Konkona Sensharma) অভিনীত এই ছবি দর্শকের অত্যন্ত পছন্দের। এবার কি সিক্যুয়েল (movie sequel) নিয়ে আসতে চলেছেন নির্মাতারা? বুধবার ভাইরাল হওয়া কিছু ছবি দেখে তেমনই ইঙ্গিত পাচ্ছেন নির্মাতারা। 

তৈরি হচ্ছে 'ওয়েক আপ সিড ২'? অপেক্ষায় অনুরাগীরা

ডিসেম্বরের শুরুতে 'অ্যানিম্যাল' মুক্তি পায়। বিতর্ক সত্ত্বেও বিপুল জনপ্রিয়তা লাভ করে এই ছবি, সেই সঙ্গে বক্স অফিসেও তুমুল সাফল্য পায়। এরপর স্বাভাবিকভাবেই রণবীর-অনুরাগীরা অপেক্ষায় তাঁর আগামী প্রজেক্টের। এই আবহে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একসঙ্গে দেখা যাচ্ছে রণবীর ও কঙ্কনাকে। 'ওয়েক আপ সিড'-এর জনপ্রিয় জুটি। সেই থেকে শুরু জল্পনা। তাহলে কি ফের পর্দায় আসছে এই জুটি? তৈরি হচ্ছে 'ওয়েক আপ সিড ২'? 

জল্পনা আরও জোরালো হয়েছে কর্ণ জোহরের (Karan Johar) পোস্ট দেখে। ভিডিও ভাইরাল হওয়ার পরপরই একটি পোস্ট করেন পরিচালক প্রযোজক কর্ণ জোহর। যাঁর প্রযোজনা সংস্থা 'ধর্মা প্রোডাকশন'র (Dharma Productions) ব্যানারেই মুক্তি পায় 'ওয়েক আপ সিড'। যে শ্যুটিং সেট থেকে রণবীর-কঙ্কনার ভিডিও ভাইরাল হয়, সেই শ্যুটিংয়েরই একটি প্রোমোশনাল ভিডিও পোস্ট করেন কর্ণ। 

যে ভিডিও পরিচালক এদিন শেয়ার করেন সেখানে শোনা যাচ্ছে রণবীর কপূরকে ঘুম থেকে ডেকে তুলছেন কঙ্কনা। তাঁকে কেবল বলতে শোনা যাচ্ছে, 'সিড, ওয়েক আপ। আজ ঋষির দিন।' ভিডিওর ওপরে লেখা, 'এই দল কি ফিরছে?' নেপথ্যে 'ওয়েক আপ সিড'-এর টাইটেল ট্র্যাকও বাজতে শোনা যায়। তাহলে কি সত্যিই আসছে 'ওয়েক আপ সিড ২'? 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karan Johar (@karanjohar)

সমস্ত জল্পনা যদিও জিইয়ে রেখেছেন কর্ণ। তিনি লেখেন, 'এটা কি সত্যিই হচ্ছে? আমি শুধু জানি খুব আকর্ষণীয় কিছু একটা তৈরি হচ্ছে এবং এর থেকে ভাল কোনও খবরে আমার ঘুম ভাঙতে পারত না।' তবে পোস্টে যে হ্যাশট্যাগ তিনি ব্যবহার করেছেন তার শেষেরটি 'অ্যাড'। অর্থাৎ এই শ্যুটিং সম্ভবত কোনও বিজ্ঞাপনের। কর্ণের পোস্টে অভিনেতা নমিত দাস যেমন উত্তেজনা দেখিয়েছেন। আবার এক অনুরাগী লেখেন, 'আমাদের অনুভূতি নিয়ে এভাবে খেলা করো না কর্ণ'। 

আরও পড়ুন: Top Social Post: বিয়ে করলেন আমির কন্যা ইরা, কলকাতায় রাখী গুলজার, আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি

যে ভিডিও প্রথমে ভাইরাল হয়, তাতে দেখা যায় রণবীর ও কঙ্কনার একাধিক ভিডিও ক্লিপ ও ছবির কোলাজ। দুজনকে নীল ও সাদা পোশাকে দেখা যায়। ২০০৯ সালে অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পায় 'ওয়েক আপ সিড'। বক্স অফিসে সাফল্যের সঙ্গে এই ছবি সমালোচকদেরও খুব পছন্দ হয়। পর্দায় সিদ্ধার্থ মেহরার চরিত্রে রণবীর ও আয়শা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে কঙ্কনার রসায়ন দর্শকের খুব পছন্দ হয়। যখন প্রথম এই শ্যুটের ভিডিও ভাইরাল হয় তখন সকলেই ভেবে নেন যে 'ওয়েক আপ সিড ২' আসছে হয়তো। একইসঙ্গে অনেক দর্শকই সিক্যুয়েলের দাবি করেন। তাঁদের কথায়, 'সিড ও আয়শার একসঙ্গে ফেরা উচিত'। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget