এক্সপ্লোর

Ranbir-Alia: হাতে করে স্ত্রী আলিয়ার জুতো সরিয়ে রাখলেন রণবীর, ভাইরাল ভিডিওয় আপ্লুত নেটিজেনরা

Ranbir Kapoor and Alia Bhatt: সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া অজস্র ভিডিওর মাঝে একটি দেখা যায় বাড়ির বাইরে জুতো খুলে ভেতরে প্রবেশ করছেন আলিয়া ভট্ট। তাঁর ঠিক পিছনেই রয়েছেন স্বামী রণবীর।

মুম্বই: বলিউডের এই সময়ের অন্যতম চর্চিত জুটি রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt)। যখনই তাঁদের জনসমক্ষে একসঙ্গে দেখতে পাওয়া যায়, অনুরাগীরা আবেগে ভাসেন। শুক্রবারও তার অন্যথা হল না। দুই তারকাকে এদিন দেখা যায় আদিত্য চোপড়ার (Aditya Chopra) বাড়িতে, সদ্য প্রয়াত পামেলা চোপড়ার (Pamela Chopra) প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। কিন্তু সেখানে সকলের মধ্যেও নজর কাড়লেন রণালিয়া। কেন?

আদিত্য চোপড়ার বাড়িতে নজর কাড়লেন 'রণালিয়া'

গত বৃহস্পতিবার মৃত্যু হয় যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়ার। গায়িকার প্রতি শ্রদ্ধা জানাতে এদিন আদিত্য চোপড়ার বাড়িতে হাজির হন তাবড় বলিউড তারকারা। সেখানেই ক্যামেরা বন্দি হলেন রণবীর কপূর ও আলিয়া ভট্টও। 

সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া অজস্র ভিডিওর মাঝে একটি দেখা যায় বাড়ির বাইরে জুতো খুলে ভেতরে প্রবেশ করছেন আলিয়া ভট্ট। তাঁর ঠিক পিছনেই রয়েছেন স্বামী রণবীর। আলিয়া জুতো খুলে ভিতরে প্রবেশ করতেই পিছন থেকে স্ত্রীয়ের জুতো হাতে তুলে বাড়ির ভিতরে সাইড করে রেখে দিলেন রণবীর। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manav Manglani (@manav.manglani)

অভিনেতার নিজের স্ত্রীয়ের প্রতি এই ছোট্ট মিষ্টি ভঙ্গি মন কেড়েছে অনুরাগীদের। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার হতেই কমেন্টের বন্যা। কেউ লিখলেন, 'ভারতের শ্রেষ্ঠ দম্পতি', তো কেউ আবার লিখলেন, 'রণবীর কী ভীষণ কিউট'। অপর একজন লেখেন, 'শ্রেষ্ঠ স্বামী'। 

প্রসঙ্গত, ২০২২ সালের ১৪ এপ্রিল পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়েন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। রণবীরের বাসভবন 'বাস্তু'তেই বিয়ে সারেন তাঁরা। কিছুদিন আগেই দম্পতি নিজেদের প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করলেন। লন্ডনে সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিমল' ছবির শ্যুটিং করছিলেন রণবীর, তবে বিয়ের প্রথম বর্ষপূর্তি স্ত্রীয়ের সঙ্গে কাটাবেন না, তা কি হয়? তাই উড়ে আসেন মুম্বইয়ে। 

আরও পড়ুন: Adipurush: অক্ষয় তৃতীয়ায় মুক্তি পেল 'শ্রী রাম' রূপে প্রভাসের লুক, 'আদিপুরুষ'-এর লিরিক্যাল পোস্টার প্রকাশ্যে

বিয়ের পরই এই তারকা জুটির একসঙ্গে ছবি 'ব্রহ্মাস্ত্র' মুক্তি পায়, গত বছরের সেপ্টেম্বর মাসে। অয়ন মুখোপাধ্যায়ের এই ছবির সেটেই নাকি জুটির প্রেম শুরু হয়। দর্শক খুবই ভালবেসেছেন এই ছবি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget