এক্সপ্লোর

Ranjit Mallick Exclusive: 'লজ্জা করত, তবু উত্তমদা বলতেন, রঞ্জিত, শট টা ঠিক আছে তো?'

ফ্লোরে কিংবদন্তিরা। তাঁদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করতে হবে, তাও আবার কেন্দ্রীয় চরিত্রে! তখন নিতান্ত অল্প বয়স তাঁর। সবে চিনতে বুঝতে শুরু করেছেন রুপোলি পর্দাকে।

কলকাতা: ফ্লোরে কিংবদন্তিরা। তাঁদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করতে হবে, তাও আবার কেন্দ্রীয় চরিত্রে! তখন নিতান্ত অল্প বয়স তাঁর। সবে চিনতে বুঝতে শুরু করেছেন রুপোলি পর্দাকে। উত্তমকুমারের (Uttarm Kumar) সঙ্গে অভিনয় করতে হবে শুনে প্রথমটা কিন্তু বেশ ভয়ই পেয়েছিলেন। কিন্তু সেটে গিয়েই সব ভয় উধাও। কোন যাদুবলে কেবল পর্দার নয়, উত্তমকুমার যেন হয়ে উঠলেন নিজের দাদা। 'মৌচাক' দিয়ে শুরু করে আরও বেশ কয়েকটি ছবিতে মহানায়কের সঙ্গে অভিনয় করেছেন তিনি। এবিপি লাইভের আড্ডায় স্বর্ণযুগের স্মৃতি ফিরে দেখলেন রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। 

প্রথমবার উত্তমকুমারের সঙ্গে কাজ করেছিলেন 'মৌচাক' ছবিতে। কেমন ছিল সেই অভিজ্ঞতা? রঞ্জিত মল্লিক বলছেন, 'প্রথমটা একটু ভয় পেয়েছিলাম। এত বড় অভিনেতার সঙ্গে কাজ করব! কিন্তু উত্তমকুমার এত ভদ্রলোক.. প্রথমেই ভয়টা কাটিয়ে নিলেন যাতে অভিনয় করতে কোনও সমস্যা না হয়। একেবারে দাদা-ভাইয়ের মতো সম্পর্ক হয়ে গিয়েছিল ওনার সঙ্গে। আমার অভিনয়ের কোনও প্রথাগত শিক্ষা ছিল না। ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করে নিজেকে তৈরি করার চেষ্টা করতাম। শট না থাকলে অনেকেই ফ্লোর ছেড়ে চলে যেতেন। কিন্তু উত্তমদার শট থাকলে আমি ফ্লোরে বসে থাকতাম। ওঁর অভিনয় দেখতাম। উত্তমকুমার  অসম্ভব খুঁতখুতে। একটা অসাধারণ শট দিয়েও কখনও সন্তুষ্ট থাকতেন না। কেবল পরিচালক নয়, ক্যামেরা ম্যান থেকে শুরু করে জুনিয়রদেরও প্রশ্ন করতেন, শটটা ঠিক আছে কি না। আমি ওঁর তুলনায় কিছুই নয়, তবু আমায় শট দেওয়ার পর প্রশ্ন করতেন, রঞ্জিত শটটা ঠিক আছে তো? ভীষণ লজ্জা লাগত। মনে মনে বলতাম, আমি তোমায় কী করে বিচার করব উত্তমদা! আমার সেই ক্ষমতাই নেই।'

আরও পড়ুন: 'রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল বলে দর্শক প্রথম ছবিটা দেখবে, তারপর আর নয়'

একবার থামলেন রঞ্জিত মল্লিক। তারপর বললেন, 'এত বছর পেরিয়েও যে উত্তমদা সবার মনে মহানায়ক হয়ে বসে রয়েছেন তা এমনি এমনি নয়। ওঁর ওই খুঁতখুতে স্বভাব আর কাজের প্রতি অসম্ভব নিষ্ঠাই ওঁকে মহানায়কের জায়গা দিয়েছে। আর সেই নিষ্ঠা আমি চোখের সামনে দেখেছি।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণা শিকার
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণা শিকার
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
Actress Fallen ill: দুবাইতে জন্মদিন কাটাতে গিয়ে অসুস্থ অভিনেত্রী, হাসপাতালে গেলে চিকিৎসকেরা সন্দেহ করলেন...
দুবাইতে জন্মদিন কাটাতে গিয়ে অসুস্থ অভিনেত্রী, হাসপাতালে গেলে চিকিৎসকেরা সন্দেহ করলেন...
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র

ভিডিও

Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget