এক্সপ্লোর

Ranjit Mallick: 'শত্রু'-র স্মৃতি উস্কে শুভঙ্কর সান্যাল হয়ে ফের পর্দায় ফিরছেন রঞ্জিত মল্লিক

Ranjit Mallick New Film: এবার শুভঙ্কর সান্যাল পুলিশ অফিসার নন, তিনি একজন সৎ ও নিষ্ঠাবান আইনজীবী।

কলকাতা: ফের একবার পর্দায় রঞ্জিত মল্লিক ম্যাজিক (Ranjit Mallick)। ফের সেই চেনা নামের নস্ট্যালজিয়া। শুভঙ্কর সান্যাল। এই নামেই সুপারহিট 'শত্রু' (Sotru)-ছবিতে পরিচিত হয়েছিলেন রঞ্জিত মল্লিক। ৪০ বছর পরে সেই নামেই পর্দায় ফিরছেন 'বেল্টম্যান'। ছবির নাম 'অপরাজেয়'

শ্যাম দাগার কাহিনি ও প্রযোজনায় মোজোটেল এন্টারটেনমেন্ট ও দিব্যা ফিল্মসের ছবিটি মুক্তি পাবে পুজোর আগেই। নেহাল দত্তর পরিচালনায় পর্দায় ফিরছেন রঞ্জিত মল্লিক। সেই পুরনো মেজাজেই নাকি দেখা যাবে তাঁকে। রঞ্জিত মল্লিক ছাড়াও এই ছবিতে দেখা যাবে সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee), লাবণী সরকার (Laboni Sarkar),  সুমিত গঙ্গোপাধ্য়ায় (Sumit Ganguly), মৃণাল মুখোপাধ্যায় (Mrinal Mukherjee), ফাল্গুনী চট্টোপাধ্যায় (Falguni Chatterjee) , সায়ন বন্দ্যোপাধ্যায় (Sayan Banerjee),  ওরিন (Orin) , গোপাল তালুকদার (Gopal Talukdar) প্রমুখ।

আরও পড়ুন: Byomkesh: থিয়েটারের মঞ্চে একটা খুন, আবিরের সন্দেহের তালিকায় পাওলি, অর্ণ আর কে?

তবে এবার শুভঙ্কর সান্যাল পুলিশ অফিসার নন, তিনি একজন সৎ ও নিষ্ঠাবান আইনজীবী। জীবনের শেষ লগ্নে এসে একটি কেসে মানসিকভাবে ভীষণ ধাক্কা খান শুভঙ্কর। টাকার জন্য এক মক্কেল একটি কেস তুলে নেন। মানসিকভাবে ধাক্কা খান শুভঙ্কর। তাঁর স্ত্রী মারা যাওয়ায় আরও কিছুটা ভেঙে পড়েন তিনি। কিন্তু পাশের বাড়ির এক বৃদ্ধের অনৈতিকভাবে বাড়ি বিক্রি হয়ে যাওয়া নিয়ে গর্জে ওঠেন তিনি। শুরু হয় তাঁর জীবনের এক নতুন অধ্যায়।

আগামীকাল অর্থাৎ ২৯ তারিখ মুক্তি পাবে এই ছবির পোস্টার ও ট্রেলার। এই ছবিতে গান গাইতে শোনা যাবে রূপঙ্কর বাগচি (Rupankar Bagchi), অন্বেষাদের (Anwesha)।

দ্বিতীয় ঢেউয়ে করোনা আক্রান্ত হয়েছিলেন রঞ্জিত মল্লিক। কেবল তিনি নন, আক্রান্ত হয়েছিলেন কোয়েল মল্লিক (Koel Mallick), তাঁর স্বামী নিসপাল সিংহ রানে (Nispal Singh Rane) ও অন্যান্যরাও। আপাতত সুস্থভাবেই জীবনযাপন করছেন তাঁরা।

অন্যদিকে আরও একটি ছবিতে অভিনয় করছেন রঞ্জিত মল্লিক। তাঁর বিপরীতে সেই ছবিতে রয়েছেন অপরাজিতা আঢ্য (Aparajita Auddy), অঙ্কুশ হাজরা (Ankush Hazra), ঐন্দ্রিলা সেন (Oindrila Sen) ও অন্যান্যরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
Satabdi Roy: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget