এক্সপ্লোর

Ranvir Shorey Covid Positive: করোনায় আক্রান্ত রণবীর শোরে ও ছেলে হারুন

করোনায় আক্রান্ত হলেন বলিউড অভিনেতা রণবীর শোরে। তাঁর সঙ্গে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছে তার ছেলে হারুনও। এদিন নিজের টুইটার হ্যান্ডলে করোনায় আক্রান্ত হওয়ার খবর নিজেই দেন রণবীর।

মুম্বই: করোনায় আক্রান্ত হলেন বলিউড অভিনেতা রণবীর শোরে (Ranveer Shorey)। তাঁর সঙ্গে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছে তার ছেলে হারুনও। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে করোনায় (Coronavirus) আক্রান্ত হওয়ার খবর নিজেই দেন রণবীর। তিনি লেখেন, 'আমি আর আমার ছেলে হারুন গোয়ায় ছুটি কাটাচ্ছিলাম। মুম্বই ফেরার সময় যখন বিমানবন্দরে আরটিপিসিআর (RTPCR) টেস্ট হয় আমাদের, তখনই করোনা (Covid19) পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে।'

করোনায় আক্রান্ত রণবীর শোরে আরও লেখেন, 'আমাদের দুজনের কারও করোনার কোনও উপসর্গ দেখা দেয়নি। করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসার পরই সঙ্গে সঙ্গে কোয়ারেন্টিনে রয়েছি।'

আরও পড়ুন - Sahdev Dirdo Road Accident: দুর্ঘটনার কবলে 'বচপন কা পেয়ার' খ্যাত সহদেব, পরিবারের পাশে বাদশা

করোনা পরিস্থিতি যে এখনও কেটে যায়নি, তা ফের একবার মনে করিয়ে দিলেন বলিউড অভিনেতা রণবীর শোরে। করোনায় আক্রান্ত হওয়ার পরই নিজেদের আইসোলেশনে রেখেছেন তাঁরা। কোনও উপসর্গ না দেখা দেওয়ার পরও করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসায় কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বিশেষজ্ঞদের। প্রসঙ্গত, জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৩৫৮ জন নতুন করে মারণ ভাইরাসের সংক্রমণের শিকার হয়েছেন। মারণ ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য বিশেষজ্ঞ থেকে চিকিৎসক প্রত্যেকেই মাস্ক পরা, হাত স্যানিটাইজ করা, নিরাপদ দূরত্ব বজায় রাখা থেকে যাবতীয় কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন।

গত কয়েকদিনের মধ্যেই করোনায় আক্রান্ত হলেন বেশ কিছু বলিউড তারকা। কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন কিংবদন্তি তারকা কমল হাসান (Kamal Hassan)। হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর এখন তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে করিনা কপূর খানেরও (Kareena Kapoor Khan)। তিনিও সঙ্গে সঙ্গে নিজেকে বাড়িতে আইসোলেশনে রাখেন। করিনা কপূর খানের সঙ্গে কোভিড১৯-এ আক্রান্ত হন বলিউডের আর এক অভিনেত্রী অমৃতা অরোরা (Amrita Arora)। রিপোর্ট পজেটিভ আসে সোহেল খানের স্ত্রী সীমা খান, মাহিপ কপূরেরও। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন টেলিভিশনের পরিচিত মুখ ও সঞ্চালক অর্জুন বিজলানি (Arjun Bijlani)।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget