এক্সপ্লোর

Sahdev Dirdo Road Accident: দুর্ঘটনার কবলে 'বচপন কা পেয়ার' খ্যাত সহদেব, পরিবারের পাশে বাদশা

সম্প্রতি বাদশা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সহদেব দির্দোর দুর্ঘটনার কবলে পড়ার ঘটনা জানিয়েছেন। সঙ্গে এও জানিয়েছেন যে, তিনি 'বচপন কা পেয়ার' খ্যাত খুদে তারকার পরিবারের পাশে রয়েছে। 

নয়াদিল্লি: দুর্ঘটনার কবলে 'বচপন কা পেয়ার' ((Baspan Ka Pyar) খ্যাত খুদে সহদেব দির্দো (Sahdev Dirdo)। চলতি বছরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় 'বচপন কা পেয়ার'। ছত্তিশগড়ের ছোট্ট এক স্কুল ছাত্রের এই গানে মেতে উঠেছিলেন সাধারন নেট নাগরিক থেকে বলিউড তারকারা। 'গেন্দা ফুল' গায়ক বাদশাকেও (Badshah) পরবর্তীকালে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া খুদে তারকার সঙ্গে মিউজিক ভিডিও তৈরি করতে দেখা যায়। 

সম্প্রতি বাদশা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সহদেব দির্দোর দুর্ঘটনার কবলে পড়ার ঘটনা জানিয়েছেন। সঙ্গে এও জানিয়েছেন যে, তিনি 'বচপন কা পেয়ার' খ্যাত খুদে তারকার পরিবারের পাশে রয়েছে। তিনি এদিন সোশ্যাল সাইটে লেখেন, 'সহদেবের পরিবার ও বন্ধুদের সঙ্গে টাচে রয়েছি। ও এখনও অজ্ঞান রয়েছে। ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আমি ওর পাশে রয়েছি। আপনাদের সকলের প্রার্থনা চাই।'

আরও পড়ুন - Bengali Film Update: 'বোঝে না সে বোঝে না'র ৯ বছর পূর্তি, স্মৃতিচারণা আবীর-সোহম-মিমির

সহদেব দির্দো। চলতি বছরের ইন্টার নেট সেনসেশন। চলতি বছর নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে ছোট্ট সহদেবের ভাইরাল গান 'বচপন কা পেয়ার মেরা ভুল নেহি জানা রে'। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলি তারকারা নিজেদের মতো করে এই গানে ঠোঁট মেলাতে শুরু করেন। ভারতী সিংহ থেকে অনুষ্কা শর্মার মতো তারকারাও এই গানে পারফর্ম করেছেন। এরপর ছত্তিশগড়ের খুদে সেনসেশন আরও জনপ্রিয় হয়ে ওঠেন যখন বাদশা তার সঙ্গে এই গানেই বিশেষ মিউজিক ভিডিও তৈরি করেন। সাধারণ নেট নাগরিক থেকে তারকাদের রাতের ঘুম উড়িয়েছিল সহদেব দির্দোর 'বচপন কা পেয়ার।' ইউটিউবে বাদশা-সহদেবের যুগলবন্দির 'বচপন কা পেয়ার' ভার্সন ৩৪০ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে।

খুদে ইন্টারনেট সেনসেশন সহদেব দির্দোর দুর্ঘটনার কবলে পড়ার খবরে মন খারাপ নেট নাগরিকদের। তাঁরা 'বচপন কা পেয়ার' খ্যাত তারকার দ্রুত আরোগ্য কামনা করছেন। সহদেব দির্দো খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠুক, এই প্রার্থনা আমাদেরও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি
Saayoni Ghosh: তৃণমূলের পার্টি অফিস থেকে খুলে ফেলা হল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেমপ্লেট
NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget