এক্সপ্লোর

Salman-Rashmika: ৩০ বছরের ছোট রশ্মিকার সঙ্গে জুটি, সলমন এবার 'সিকন্দর'

Rashmika-Salman on Shikandar: আজ, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি দিয়ে, এই জল্পনায় শিলমোহর দিয়েছেন রশ্মিকা নিজেই

কলকাতা: চলতি বছরের ঈদে প্রথামাফিক তাঁর কোনও ছবি প্রকাশ্যে আসেনি। তবে এসেছিল ছবির ঘোষণা। সলমন খান (Salman Khan) জানিয়েছিলেন, আগামী বছর তাঁর নতুন ছবি আসবে। নাম 'সিকন্দর' (Sikandar)। তবে সলমন ছাড়া আর কোনও কাস্টের নাম প্রকাশ্যে আসেনি তখনও। কিন্তু সদ্য প্রকাশ্যে এল, সলমনের বিপরীতে যে নায়িকা অভিনয় করবেন তাঁর নাম। আর সেখানেও চমক কিছু কম নেই। শোনা যাচ্ছে, সলমনের বিপরীতে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে রশ্মিকা মন্দানা (Rashmika Mandana)-কে। 

আজ, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি দিয়ে, এই জল্পনায় শিলমোহর দিয়েছেন রশ্মিকা নিজেই। সলমন খানের সঙ্গে একটি ছবি কোলাজ ইনস্টাগ্রাম স্টেটাসে শেয়ার করে নিয়ে রশ্মিকা লিখেছেন, 'আপনারা অনেকদিন থেকে জানতে চাইছিলেন না কী চমক আসতে চলেছে? এটাই তো চমক। সিকন্দর ছবিটার অংশ হতে পেরে ভীষণ ভাল লাগছে।' ‘গজনি’- খ্যাত দক্ষিণী পরিচালক এ আর মুরুগাদসের (A R Murugadoss) পরিচালনায় এই সিনেমায় কাজ করছেন সলমন খান। এ আর মুরুগাদসের সঙ্গে এটাই প্রথম কাজ তাঁর। অন্যদিকে রশ্মিকার সঙ্গেও জুটি হিসেবে এই প্রথম কাজ করবেন সলমন। 

দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে এসে বলিউডেও নিজের জায়গা পাকা করে ফেলেছেন রশ্মিকা। 'পুষ্পা-দ্য রাইস' (Pushpa-The Rise) ছবিতে শ্রীভল্লীর চরিত্রে নডর কেড়েছিলেন রশ্মিকা। 'পুষ্পা -দ্য রুল' (Pushpa -The Rule) ছবিতেও রয়েছেন রশ্মিকা। এছাড়াও অমিতাভ বচ্চনের (Amitabh Bacchan) মতো তারকাদের সঙ্গে কাজ করে ফেলেছেন রশ্মিকা। সলমন ও রশ্মিকাকে আগেও পর্দা ভাগ করে নিতে দেখা গিয়েছিল তবে তা সিনেমায় নয়। বিগ বস ১৬-এ অতিথি হিসেবে এসেছিলেন রশ্মিকা। আর সেই শো -এর সঞ্চালক হিসেবে ছিলেন সলমন। প্রসঙ্গত, সলমন ও রশ্মিকার বয়সের পার্থক্য যথেষ্ট। রশ্মিকার বয়স মাত্র ২৮ বছর, অন্যদিকে সলমনের বয়স ৫৮ বছর। প্রায় ৩০ বছরের বয়সের পার্থক্য তাঁদের।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nadiadwala Grandson (@nadiadwalagrandson)

 

আরও পড়ুন: Indraneil on Feluda: অভিনয় একটা দুর্ভাগ্যজনক পেশা, অভিনেতাকে যে কেউ, যা-তা বলতে পারে: ইন্দ্রনীল

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget