এক্সপ্লোর

রেখার আত্মজীবনীতে তাঁর সঙ্গে বিগ বি এবং জয়ার সম্পর্কের কোন চমকপ্রদ দিক সামনে এল, পড়ুন

মুম্বই:  অভিনেত্রী রেখা গ্ল্যামার দুনিয়া থেকে সরে গেছেন বহুদিন। তবে মাঝেমধ্যে ধ্রুব তারার মতো ঝলসে উঠেছেন। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন, যা নিয়ে সকলেরই কৌতূহল অসীম, তা থেকে গেছে আড়ালেই। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত কোনও সাক্ষাৎকারই দিতে দেখা যায়নি রেখাকে। তবে সম্প্রতি রেখার আত্মজীবনী নিয়ে একটি বই প্রকাশ করা হয়েছে। সেখানে অভিনেত্রীর জীবনের সমস্ত বিস্তারিত তথ্য তাঁর ভক্তদের সামনে এসেছে। আত্মজীবনী নিয়ে লেখা বইতে সামনে এসেছে তাঁর সঙ্গে অভিনেতা অমিতাভ বচ্চনের সম্পর্ক, জয়ার সঙ্গে তাঁর সম্পর্কের শীতলতার কথাও। বইটির নাম রেখা:দ্য আনটোল্ড স্টোরি। বইতে মূলত অভিনেত্রীর জীবনের বিভিন্ন বিতর্কিত মুহূর্তের কথা সামনে এসেছে। বইটি লিখেছেন ইয়াসের উসমান। বইতে লেখক সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সেইমুহূর্তের কথা, যখন ঋষি কপূর-নিতু সিংহের বিয়েতে রেখা আচমকাই সিঁদুর পরে আসেন। এবং সেই দৃশ্য দেখে সেখানে উপস্থিত অতিথি ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা স্বাভাবিকভাবেই ভাবতে শুরু করেন, রেখা হয়তো গোপনে বিয়ে সেরে ফেলেছেন। এমনকি ওই পার্টিতে রেখা অবলীলায় অমিতাভের সঙ্গে গিয়ে গল্প করতে শুরু করেন, যার জেরে মারাত্মক ক্ষুব্ধ হন জয়া বচ্চন। বইতে উল্লেখ করা হয়েছে এই অফস্ক্রিন সিলসিলার প্রভাবে বিচ্ছেদের কালো মেঘ দেখা যায় অমিতাভ-জয়ার সংসারেও। সেজন্য সেইসময় বিগ বি-কে রেখার সঙ্গে বিভিন্ন ছবিতে অভিনয় করতেও বাধা দেন জয়া। আত্মজীবনীতে উল্লেখ করা হয়েছে ১৯৭৮ সালে স্টারডাস্ট ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্কারে রেখা, তাঁর এবং বিগ বি-র সম্পর্কে এক অতি গোপন কথা ফাঁস করেছিলেন। সেখানে তিনি তাঁর সঙ্গে বিগ বি-র সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ হিসেবে জয়াকেই দায়ি করেছিলেন। তিনি আত্মজীবনীতে কোনও এক পুরস্কার প্রদানকারী রাতের কথা উল্লেখ করে বলেন, সেখানে তিনি জয়াকে উদ্দেশ্য করে একটি কবিতা বলেছিলেন। দর্শকরা ভেবেছিলেন অমিতাভকে উদ্দেশ্য করে বলা হয়েছে সেকথা। তিনি আরও বলেন ‘মুকাদ্দার কা সিকান্দার’-এ তাঁর এবং অমিতাভের ঘনিষ্ঠ দৃশ্য দেখে অঝোরে কেঁদেছিলেন জয়া। তারপর রেখা এবং বিগ বি-র দূরত্ব বাড়তে থাকে। অমিতাভ সিদ্ধান্ত নেন, রেখার সঙ্গে আর কোনও ছবি না করার ব্যাপারে। তবে বিগ বি নিজে এই সিদ্ধান্তের কথা কোনও দিনই নিজে মুখে জানাননি রেখাকে। এই ঘটনার তিন দশক পর নিজের আত্মজীবনীতে ব্যক্তিগত জীবনের এমনই না না কথা নিয়ে সকলের সামনে এসেছেন রেখা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget