এক্সপ্লোর

ট্রোলিং ভাইজান-ভক্তদের, কৃষ্ণসার হত্যা মামলায় কী এমন বলেছেন সলমনের ‘ভাবী’!

মুম্বই: কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় অব্যাহতি পেয়েছেন সলমন খান। আদালতের রায় সম্পর্কে মন্তব্য করে ভাইজান-এর ভক্তকূলের ক্ষোভের মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী রেণুকা শাহানে। সোশ্যাল মিডিয়ায় ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমায় সলমনের ‘ভাবী’কে কটাক্ষে বিদ্ধ করেছে ভক্তকূল। এবার তাঁর ফেসবুক পোস্টের ব্যাখ্যা দিলেন রেণুকা। তাঁর দাবি, তিনি কোনওভাবেই সলমনের দিকে আঙুল তোলেননি। তিনি শুধুমাত্র বিচারব্যবস্থার কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন। রেণুকার দাবি, তাঁর পোস্টের ভুল ব্যাখ্যা করা হয়েছে। একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাত্কারে রেণুকা বলেছেন, আমি জানি সলমনের ভক্তরা খুবই আহত হয়েছেন এবং আমাকে সলমন-বিরোধী তকমা দেওয়া হচ্ছে। কিন্তু লোকজন সম্পূর্ণ পোস্টটি না পড়ে বা না বুঝেই প্রতিক্রিয়া দিচ্ছেন। আমি মোটেই সলমনের বিরুদ্ধে নই বা পোস্টটিও সেরকম কিছু নয়। আমার সঙ্গে সলমনের সবসময়ই আন্তরিক সম্পর্ক রয়েছে। রেণুকা বলেছেন, ফেসবুক পোস্টে তিনি যে প্রশ্নটি তুলেছেন তা তাঁর মনে বহুদিন ধরেই ছিল। দেশের বিচারব্যবস্থা নিয়েই তিনি প্রশ্ন তুলেছেন। মামলা এতদিন ধরে চলে কেন? কোনও মামলা শেষ হওয়ার নির্দিষ্ট সময়সীমা থাকবে না কেন? এই মামলাটি কেন ২৫ বছর ধরে চলল। এতে মামলার সঙ্গে যুক্তদের তো একটা মানসিক চাপের মধ্যে এতগুলি বছর ধরে থাকতে হয়েছে। রেণুকা প্রশ্ন তুলেছেন, এই মামলার প্রত্যক্ষদর্শীদের কী হল? সাধারণ একজন করদাতা হিসেবে এই প্রশ্ন করার অধিকার তাঁর রয়েছে। তিনি বলেছেন, কেউ কেউ তাঁকে পরামর্শ দিয়েছেন, বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলাটা ঠিক নয়। কিন্তু আমি নিশ্চিত যে, এটা শুধু আমারাই জিজ্ঞাসা নয়। আর এই প্রশ্ন তো শুধু সলমনের মামলার ক্ষেত্রেই প্রযোজ্য নয়। বছরের পর বছর ধরে চলা অন্যান্য মামলাগুলির ক্ষেত্রেও প্রযোজ্য।অনেকেই বলেছেন যে, এটা প্রচার পাওয়ার জন্য। কিন্তু তা একেবারেই ঠিক নয়। রেণুকা বলেছেন, আমি বলেছিলাম যে, সেলিব্রিটি হওয়ার মূল্য যেন সলমনকে চোকাতে না হয়। আইন যেন প্রত্যেকের জন্যই সমান হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget