এক্সপ্লোর

রিয়ার জামিনের আর্জি কেন খারিজ হয়েছিল? তবে কি অনেক সেলেবের মাথাতেই ঝুলছে খাঁড়া?

অর্থ ও ক্ষমতাবলে তাঁদের উপর প্রভাব খাটাতে পারেন। তাই তথ্যপ্রমান নষ্ট করার আশঙ্কা থেকেই যায়। তাই এই মুহূর্তে রিয়াকে জামিন দেওয়া ঠিক হবে না বলে আদালতে জানায় এনসিবি।

গত ৮ সেপ্টম্বর সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু তদন্তে মাদক যোগে গ্রেফতার করা হয় বান্ধবী রিয়া চক্রবর্তীকে। তারপর থেকে রিয়া আছেন বাইকুল্লা জেলেই। এরপর মুম্বইয়ের দায়রা আদালতে জামিনের আবেদন করেন রিয়া চক্রবর্তী। সেখানেও জামিনের আর্জি খারিজ হয়ে যায় তাঁর। আদালতে তিনি দাবি করেন, তিনি কোনও অপরাধ করেননি। মিথ্যে মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে।সেই সঙ্গে তিনি এই দাবিও করেন, এনসিবি হেফাজতে জোর করেই তাঁকে কবুলনামায় সই করানো হয়েছে। স্বেচ্ছায় তিনি কোনও স্বীকারোক্তি দেননি। কিন্তু এনসিবির আইনজীবী দাবি করেন, রিয়া ড্রাগ-চক্রের সক্রিয় সদস্য। তিনি নিজে নেওয়ার জন্য নয়, অন্যকে দেওয়ার জন্য ড্রাগ কিনতেন। তাই এনডিপিএস আইনের ২৭-এ ধারা এক্ষেত্রে প্রযোজ্য। তিনি আইনের হাত থেকে পালাতে পারেন না। তাছাড়া এনসিবির দাবি, রিয়া জেলের বাইরে বের হলে, ড্রাগ চক্রের অন্যান্য সক্রিয় সদস্যদের প্রভাবিত করতে পারেন। তাঁদের সতর্ক করতে পারেন। অর্থ ও ক্ষমতাবলে তাঁদের উপর প্রভাব খাটাতে পারেন। তাই তথ্যপ্রমান নষ্ট করার আশঙ্কা থেকেই যায়। তাই এই মুহূর্তে রিয়াকে জামিন দেওয়া ঠিক হবে না বলে আদালতে জানায় এনসিবি। এনসিবি-র তরফে বলা হয়, সুশান্ত যে ড্রাগ নিতেন তা জেনেও রিয়া বারণ করেননি। উপরন্তু নিজেই এর অংশ হয়ে পড়েছিলেন। ড্রাগের জন্য রিয়া তাঁর ক্রেডিট কার্ড ব্যবহার করেছেন, যা আইনি অপরাধ। এছাড়া সুশান্ত মত্যুরহস্য তদন্ত করছে আরও দুটি তদন্তকারী দল - সিবিআই ও ইডি। অভিনেতার মৃত্যুর আত্মহত্যা নাকি খুন, আত্মহত্যা হয়ে থাকলে, তাতে রিয়ার কোনও প্ররোচনা আছে কিনা, সে বিষয়ে এখনও আলোকপাত করতে পারেনি সিবিআই। তাছাড়া সুশান্তের অ্যাকাউন্টের ১৫ কোটি টাকা রিয়া হাতিয়ে নিয়েছেন বলে যে অভিযোগ সুশান্তের বাবা করেছিলেন, তারও সদুত্তর পায়নি ইডি। এই মুহূর্তে ড্রাগ-যোগেই তাই জেলবন্দি রিয়া। এখন ২২ সেপ্টেম্বর অবধি জেল হেফাজতেই থাকতে হবে রিয়া ও তাঁর ভাই সৌভিককে। তাঁরা অবশ্য বম্বে হাইকোর্টেও যেতে পারেন জামিনের আবেদন নিয়ে। প্রসঙ্গত উল্লেখ্য, এনিসিবি সূত্রে খবর, মাদক-যোগে ধীরে ধীরে উঠে আসছে বলিউডের অনেক উজ্জ্বল নাম। গতকাল সারা আলি খানের নামও এই ঘটনায় উঠে আসে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget