এক্সপ্লোর

Sushant Singh Rajput: সুশান্তের মৃত্যুর পরে 'ডাইনি' বলেছিল লোকে, থেকেছেন জেলেও! জীবনের অন্ধকার অধ্যায় আজও ভুলতে পারেন না রিয়া

Rhea Chakraborty: প্রথমে রিয়া ভেবেছিলেন, এই পডকাস্ট শোয়ের নাম রাখবেন, 'ডাইনির বদলা'। এই নামে একটি টি-শার্ট ও তৈরি করবেন বলে ভেবেছিলেন তিনি

কলকাতা: জীবনের একটা কঠিন সময়ে পেরিয়ে এসেছেন তিনি। একদিকে প্রিয় মানুষকে হারিয়ে ফেলা, অন্যদিকে, সেই মানুষটার মৃত্যুর জন্য, গোটা বিশ্ব দায়ী করেছিল তাঁকেই। রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পরে, সত্যিটা জানার আগেই, সবাই আঙুল তুলেছিল রিয়ার দিকে। ২০২০ সালের ১৪ জুন হঠাৎ আসে দুঃসংবাদটা। অকালেই প্রাণ ঝরে যায়, বলিউডের অন্যতম সম্ভাবনাময় একজন অভিনেতার। সুশান্ত সিংহ রাজপুত। মুম্বইতে তাঁর ফ্ল্যাটেই তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এরপরে তদন্তে উঠে আসে যে, জীবনের শেষ দিন পর্যন্তও রিয়ার সঙ্গেই সম্পর্কে ছিলেন সুশান্ত। একটা সময়ে, সুশান্তের ফ্ল্যাটেই একত্রবাস করতেন রিয়া আর সুশান্ত। তবে তদন্তে রিয়া জানিয়েছিলেন, সুশান্তের মৃত্যুর কয়েকদিন আগেই, নিজের সামান্য কিছু জিনিস নিয়ে বাড়ি ছেড়েছিলেন তিনি। 

সুশান্তের মৃত্যুতে তোলপাড় হয়েছিল রিয়ার জীবনও!

সময় গড়িয়েছে। সুশান্তের মৃত্যুতদন্ত এগিয়েছে, পুলিশ জানিয়েছে, খুন নয়, আত্মহত্যাই করেছিলেন সুশান্ত সিংহ রাজপুত। তবে এর কারণ হিসেবে একাধিক তত্ত্বও উঠে এসেছে। অনেকেই সুশান্তের মৃত্যুর জন্য দায়ী করেছিলেন, বলিউডের রাজনীতিকেই। অনেকে আবার সরাসরি আঙুল তুলেছিলেন রিয়ার দিকে। বলেছিলেন, রিয়ার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনই সুশান্তকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। পাশাপাশি মাদক নেওয়া ও পাচার করার অভিযোগ উঠেছিল রিয়া এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে। এই অভিযোগে রিয়া এবং তাঁর ভাইকে জেলে পর্যন্ত থাকতে হয়েছিল। তবে সে সব এখন অতীত। জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন রিয়া, তবে সুশান্তের অধ্যায় কখনোই ভুলতে পারেননি তিনি। একদিকে যেমন তিনি ভালবাসার মানুষকে ভুলতে পারেননি, তেমনই ভুলতে পারেননি জীবনের অন্ধকার সেই অধ্যায়ের কথাও। সদ্যই এক সাক্ষাৎকারে সেই বিষয় নিয়ে মুখ খুলেছেন রিয়া।

'ডাইনির বদলা' নামে শো করবেন, ভেবেছিলেন রিয়া!

রিয়া বর্তমানে তাঁর ভাই, সৌভিকের সঙ্গে একটি ব্যবসা চালান। তবে একটি সাক্ষাৎকারে রিয়া জানিয়েছেন, তিনি এবং তাঁর ভাই সৌভিক আলাদা থাকেন। তাঁরা একসঙ্গে ব্যবসা করেন বটে, তবে বাড়িতে একসঙ্গে থাকেন না। একটা সময়ে তাঁরা একসঙ্গে থাকতেন বটে, তবে সেই সময়ে ভাইবোনে ভীষণ অশান্তি হত। রিয়া অনেক সময়েই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলতেন সৌভিককে। তবে তাঁরা আলাদা থাকা শুরু করার ফলে, সমস্যা অনেকটাই মিটেছে। রিয়া একটি পডকাস্ট চ্যানেলও শুরু করেছেন, তার নাম রেখেছেন, 'চ্যাপ্টার ২'। তবে প্রথমে রিয়া ভেবেছিলেন, এই পডকাস্ট শোয়ের নাম রাখবেন, 'ডাইনির বদলা'। এই নামে একটি টি-শার্ট ও তৈরি করবেন বলে ভেবেছিলেন তিনি। সুশান্তের মৃত্যুর পরে, অনেকেই রিয়াকে 'ডাইনি' আখ্যা দিয়েছিল। সেই কারণেই রিয়া ভেবেছিলেন, শোয়ের এই নাম রাখবেন। এরপরে তিনি ভেবেছিলেন, 'ব্ল্যাক শিপ'। এই নামে একটি ব্রেসলেট পর্যন্ত বানিয়ে ফেলেছিলেন তিনি। তবে অনেকেই তাঁকে পরামর্শ দেন, এত নেতিবাচক না ভাবতে। সেই কারণেই তিনি এই শো-এর নাম রাখেন, 'চ্যাপ্টার ২'। অন্যদিকে সৌভিকও জানিয়েছেন, তিনি পড়াশোনায় ভাল ছিলেন। জীবন অন্যভাবেও কাটতে পারত। কিন্তু সুশান্তের মৃত্যু যেন বদলে দেয় সবটা।

আরও পড়ুন: Kangana Ranaut: 'বাবা-মাকে দায়ী করা কখনোই..', কেতনের মৃত্যুর ঘটনায় এবার মুখ খুললেন কঙ্গনা রানাউত!

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
Advertisement

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget