এক্সপ্লোর

Rhea Chakraborty: সুশান্তের মৃত্যুর জন্য তাঁকে দায়ী করেছিল সমাজ, জীবনের নতুন অধ্যায় শুরু করলেন রিয়া

Rhea Chakraborty Chapter 2: বিয়ে করছেন না তিনি। শুরু করছেন না অভিনয়ের বাইরের কোনও কাজও। একটি টক-শো আয়োজন করছেন রিয়া।

কলকাতা: এ যেন তাঁর জীবনের নতুন অধ্যায়। নতুন সফর। কিছু কম কঠিন সময় তো যায়নি তাঁর জীবনে। প্রেমিকের মৃত্যুর জন্য তাঁকে কাঠগড়ায় তুলেছিল গোটা দেশ। মাদকচক্রে যুক্ত থাকার অভিযোগে হাজতবাস, সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক মুহূর্তে কটাক্ষ.. গত ৪ বছর যেন এক ধাক্কায় অনেকটা বড়, অনেকটা পরিণত করে দিল অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)-কে। সদ্য গিয়েছে তাঁর জন্মদিন। ১ জুলাই ৩২ বছরে পা দিয়েছেন সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput)-এর প্রেমিকা। আর এবার, নিজের জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন রিয়া।

নাহ.. বিয়ে করছেন না তিনি। শুরু করছেন না অভিনয়ের বাইরের কোনও কাজও। একটি টক-শো আয়োজন করছেন রিয়া। এই ইন্টারভিউ সেশনের নাম হবে 'চ্যাপ্টার ২', এ যেন রিয়ার জীবনের নতুন অধ্যায়। দ্বিতীয় অধ্যায়। আর এই শো-এর প্রথম প্রতিযোগী হিসেবে দেখা যাবে সুস্মিতা সেন (Sushmita Sen)-কে। এই সেলিব্রিটি টক শো-নিয়ে সোশ্যাল মিডিয়ায় জন্মদিনে একটি লম্বা পোস্ট করেন রিয়া। 

সেখানে তিনি লিখেছিলেন, '৩২ বছরে পা রাখলাম আমি। কী অপূর্ব, অসাধারণ একটা সফর ছিল এই ৩২টা বছরের। আর গত ৪টে বছরে আমার জীবন তো পুরোটাই বদলে গিয়েছে। অনেক কিছু শিখেছি। তৈরি করেছি একটা নতুন আমিকে। তৈরি করেছি এমন একটা মানুষকে, যাকে নিয়ে আমার ভাললাগা কাজ করে। গর্ব অনুভব করতে পারি। সেটাকে উদযাপন করার জন্যই আমরা কথা বলতে প্রস্তুত এমন কিছু মানুষদের সঙ্গে, যাঁরা সত্যিই নিজেদের জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেছে। '

আর এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম পর্বের অতিথি সুস্মিতা সেনের থেকে ভাল আর কেই বা হতে পারে। সদ্য সুস্মিতা সেন তাঁর ইনস্টাগ্রাম বায়োতে লিখেছেন তাঁর দ্বিতীয় জন্মদিন। সদ্য শ্যুটিং করতে করতে অসুস্থ হয়ে পড়েছিলেন সুস্মিতা হার্ট অ্যাটাক হয়েছিল তাঁর। চিকিৎসা ও বিশ্রামের পরে এখন সম্পূর্ণ সুস্থ অভিনেত্রী। কিন্তু যেদিন তাঁর হার্ট অ্যাটাক হয়েছিল, তিনি মনে করেছিলেন সবটা বোধহয় শেষ হয় যাবে। কিন্তু সেদিন যেন নতুন জীবন পেয়েছিলেন তিনি। আর সেই কারণেই সেই দিনটাকে নিজের দ্বিতীয় জন্মদিন বলে অভিহিত করেন সুস্মিতা। রিয়ার পোস্টে সুস্মিতা সেন মন্তব্য করেছেন, 'এই চ্যাপ্টার ২ টা দারুণ। ভীষণ ভাল লাগল। আরও অনেক অনেক এপিসোড আসুক। শুভেচ্ছা রিয়া। দুগ্গা দুগ্গা।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rhea Chakraborty (@rhea_chakraborty)

আরও পড়ুন: Manoshi Sinha: 'বিশ্বাস রাখুন, সব জায়গায় অনৈতিকভাবে কাজ হয় না', অডিশনে আসা উঠতি অভিনেতাদের ভরসা মানসীর

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget