এক্সপ্লোর

Richa Ali Weddings: বিয়ের নানা অনুষ্ঠান শুরু, মেহেন্দির ছবি পোস্ট রিচা চাড্ডার

Bollywood Celebrity Updates: আগামী ৬ অক্টোবর বিয়ে রিচা চাড্ডা ও আলি ফজলের। তার আগে আজ সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডলে মেহেন্দির ছবি শেয়ার করে নিলেন অভিনেত্রী।

মুম্বই: করোনা পরিস্থিতির কারণে বিয়ে পিছিয়ে গিয়েছে। নাহলে আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হতেন বলিউডের দুই তারকা রিচা চাড্ডা (Richa Chaddha) এবং আলি ফজল (Ali Fazal)। বেশ কিছু সাক্ষাৎকারে দুই তারকাই জানিয়েছিলেন যে, ২০২০ সালেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তাঁদের। কিন্তু করোনা অতিমারির কারণে তা পিছিয়ে গিয়েছে। অবশেষে আলি ফজলের সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছেন রিচা। আগামী ৬ অক্টোবর বিয়ে তাঁদের। তার আগে আজ সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডলে মেহেন্দির ছবি শেয়ার করে নিলেন অভিনেত্রী।

রিচা চাড্ডার মেহেন্দির ছবি-

এদিন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মেহেন্দির ছবি পোস্ট করেছেন। আগামী ৬ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। তার আগে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে বিয়ের নানা অনুষ্ঠান। হাতে গাঢ় রঙের মেহেন্দি, তার সঙ্গে অভিনেত্রী হাতে পরেছেন চারকোয়েস চুড়ি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মেহেন্দি করা হাতের ছবি পোস্ট করেছেন রিচা। 


Richa Ali Weddings: বিয়ের নানা অনুষ্ঠান শুরু, মেহেন্দির ছবি পোস্ট রিচা চাড্ডার


Richa Ali Weddings: বিয়ের নানা অনুষ্ঠান শুরু, মেহেন্দির ছবি পোস্ট রিচা চাড্ডার

আরও পড়ুন - Ayushmann Khurrana: প্রযোজকদের সাহায্য করতে কী সিদ্ধান্ত নিলেন আয়ুষ্মান খুরানা

প্রসঙ্গত, রিচা চাড্ডা এবং আলি ফজল তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পডকাস্ট ভয়েস মেল পোস্ট করেন সম্প্রতি। যেখানে নিজেদের সম্পর্ক থেকে বিয়ের নানা কথা বলেছেন দুই তারকা। করোনা অতিমারি পরিস্থিতির কারণে বিয়ের জাঁকজমক যে কমেছে, সে কথাও সেখানে জানিয়েছেন তাঁরা। রিচা চাড্ডা ও আলি ফজমের বিয়ের খবরে দারুণ উচ্ছ্বসিত তাঁদের অনুরাগীরা। জানা গিয়েছে, বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর আগামী ৬ অক্টোবর বিয়ে সারবেন তাঁরা। প্রি ওয়েডিং শুরু হয়ে যাবে ২রা অক্টোবর থেকে। এছাড়াও আগামী ৭ অক্টোবর তাঁরা একটি গ্র্যান্ড রিসেপশন পার্টির আয়োজন করেছেন। যেখানে হাজির থাকবেন বলিউডের নানা তারকা। বেশ কয়েকজন হলিউড তারকার উপস্থিতির কথাও শোনা যাচ্ছে।

জানা যায়, 'ফুকরে' ছবির সেট থেকেই শুরু হয় রিচা চাড্ডা এবং আলি ফজলের সম্পর্ক। পর্দায় দুই তারকার অন্য সমীকরণ দেখা গিয়েছিল। কিন্তু বাস্তবে তা বদলে যায় সম্পর্কে। প্রায় সাত বছর সম্পর্কে থাকার পর ২০১৯ সালে তাঁরা বাদগান সারেন। বিয়ে হওয়ারও কথা ছিল ২০২০ সালে। কিন্তু করোনা পরিস্থিতিতে তা পিছিয়ে যায়। অতিমারি পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই তাঁরা ফের নতুন করে বিয়ের দিন স্থির করেন।  দুই তারকাকে নতুন জীবনের আগাম শুভেচ্ছা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget