এক্সপ্লোর

Richa-Ali: এই বছরেই বিয়ে সারতে চলেছেন রিচা চড্ডা ও আলি ফজল? কী জানালেন অভিনেত্রী?

Richa Chadha Ali Fazal Marriage: ২০২০ সালের এপ্রিল মাসে সাত পাকে বাঁধা পড়ার কথা ছিল রিচা চড্ডা ও আলি ফজলের। কিন্তু করোনা বিধিনিষেধের জন্য তা পিছিয়ে যায়।

নয়াদিল্লি: তাঁদের সম্পর্কের ব্যাপারে সকলেরই জানা। প্রথম থেকেই নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলাই কথা বলে এসেছেন রিচা চড্ডা (Richa Chadha) ও আলি ফজল (Ali Fazal)। এবার সেই প্রেমের সম্পর্কে পড়তে চলেছে বিয়ের সিলমোহর? কী জানালেন অভিনেত্রী?

রিচা চড্ডার বিয়ে?

সম্প্রতি রিচা চড্ডা নিশ্চিত করেছেন যে এই বছরেই আলি ফজলের সঙ্গে বিয়ে সারছেন তিনি। সঙ্গে জানান 'এটা যা হোক করে ম্যানেজ হয়ে যাবে'। বিয়ে পিছিয়ে যাওয়া নিয়ে কথা বলার কয়েক সপ্তাহ পরেই আসে এই খবর। ২০২০ সালের করোনা অতিমারীর (covid pandemic) জন্য বিয়ে পিছিয়ে যায় রিচা ও আলির। অভিনেত্রী জানান এই বছর, অর্থাৎ ২০২২ সালেই সারতে পারেন বিয়ে।

২০২০ সালের এপ্রিল মাসে সাত পাকে বাঁধা পড়ার কথা ছিল রিচা চড্ডা ও আলি ফজলের। কিন্তু করোনা বিধিনিষেধের জন্য তা পিছিয়ে যায়। এমনকী গত বছরও আলি ফজল এক সাক্ষাৎকারে বলেছিলেন যে ২০২২ সালের মার্চ মাসে বিয়ে করার কথা ভাবছেন তাঁরা। কিন্তু সেই পরিকল্পনাও বাস্তবায়িত হয়নি।

২০২২ সালে বিয়ে প্রসঙ্গে রিচাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'বিয়ে? মনে হচ্ছে বিয়ে হয়ে যাবে এই বছর। যেভাবে হোক করে নেব। আমরা বিয়ে নিয়ে খুবই উত্তেজিত কিন্তু কোভিড-১৯ নিয়ে চিন্তিতও বটে এবং আমরা দায়িত্বশীল হতে চাই। ভুল কারণের জন্য আমরা খবরের শিরোনামে আসতে চাই না। তাছাড়া যখন লকডাউন খুলল, কাজ শুরু হল পুরোদমে আমরা দুজনেই খুব ব্যস্ত হয়ে পড়ি। সেই কারণে দুই জনের সময় মিলিয়ে একসঙ্গে তারিখ বের করার চেষ্টা করছি এবং এই বছরই করে ফেলার চেষ্টা করব।'

আরও পড়ুন: Naga Chaitanya Rashmika Movie: পর্দায় এবার জুটি বাঁধবেন নাগা চৈতন্য ও রশ্মিকা মান্দান্না? জল্পনা তুঙ্গে

গত মাসের এক সাক্ষাৎকারে রিচা বলেন, 'এই বছরই বিয়েটা সারতে চাই'। রিচা চড্ডা ও আলি ফজল একসঙ্গে 'ফুকরে' ও 'ফুকরে ২' (Fukrey and Fukrey 2) ছবিতে কাজ করেছেন। এবার তাঁদের একইসঙ্গে ফের দেখতে পাওয়া যাবে 'ফুকরে' ফ্রাঞ্চাইজির তৃতীয় ইনস্টলমেন্টে (third installment) অর্থাৎ 'ফুকরে ৩' ছবিতে। এই ছবির পরিচালনায় মৃগদীপ সিংহ লাম্বা রয়েছেন। প্রযোজনায় রীতেশ সিধওয়ানি ও ফারহান আখতারের 'এক্সেল এন্টারটেনমেন্ট'। 

এছাড়া রিচা চড্ডার হাতে রয়েছে আরও একাধিক ছবির কাজ। তিনি সঞ্জয় লীলা বনশালীর ডিজিট্যাল ডেবিউ 'হীরামান্ডি'তেও কাজ করছেন।

সেরা শিরোনাম

Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Imran Khan Leave India Notice: হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
Tiger Shroff: 'সলমন খানের সঙ্গে কাজ করলেই..', টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনার নেপথ্য কারণ কী? প্রকাশ্যে এল..
'সলমন খানের সঙ্গে কাজ করলেই..', টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনার নেপথ্য কারণ কী? প্রকাশ্যে এল..
Tiger Shroff: জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?
জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget