এক্সপ্লোর

Ritabhari Chakraborty: ওয়েব সিরিজে পা রেখেই মায়ের চরিত্রে ঋতাভরী, শেষ হল নন্দিনী-র শ্যুটিং

Web Series Nandini: এই ওয়েব সিরিজে এক অন্তঃসত্তা নারীর ভূমিকায় দেখা যাবে ঋতাভরীকে। এর আগে ধারাবাহিক ও ছবিতে অভিনয় করেছেন ঋতাভরী, 'নন্দিনী' তাঁর কাজ করা প্রথম ওয়েব সিরিজ

কলকাতা: ওয়েব সিরিজ 'নন্দিনী'-র শ্যুটিং শেষ করলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। সায়ন্তনী পূততুন্ডর উপন্যাস নিয়ে এই ওয়েব সিরিজ তৈরি হয়েছে সুরিন্দর ফিল্মসের প্রযোজনায়। এই ওয়েব সিরিজে এক অন্তঃসত্তা নারীর ভূমিকায় দেখা যাবে ঋতাভরীকে। এর আগে ধারাবাহিক ও ছবিতে অভিনয় করেছেন ঋতাভরী, 'নন্দিনী' তাঁর কাজ করা প্রথম ওয়েব সিরিজ। 

সোশ্যাল মিডিয়ায় ওয়েব সিরিজের বিভিন্ন দৃশ্য শেয়ার করে নিয়েছেন ঋতাভরী। সেখানে তাঁকে দেখা যাচ্ছে, সিঁদুর, শাঁখা-পলা পরা গৃহবধূর রূপে। এই সিরিজে ঋতাভরী তুলে ধরবেন, এক মায়ের তাঁর সন্তানকে বাঁচানোর লড়াইয়ের গল্প। তাঁর গর্ভস্থ সন্তানের ত্রুটি আছে এটা বলে তাঁর বাড়ির মানুষেরা তাঁর গর্ভপাত করাতে চায়। কিন্তু সন্তানকে বাঁচাতে চায় স্নিগ্ধা। আর সেখান থেকেই শুরু হয় তাঁর লড়াইয়ের গল্প। 

গর্ভবস্থাকে মাথায় রেখে ৯ মাসের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে ওয়েব সিরিজে। এর আগে কখনও অন্তঃসত্তা নারীর চরিত্রে দেখা যায়নি ঋতাভরীকে। তাঁকে এই চরিত্রে কেমনভাবে দেখা যাবে, তা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা রয়েছে। এই ওয়েব সিরিজের গল্পে, যখন স্নিগ্ধার বাড়ির মানুষেরা তাঁর গর্ভপাত করাতে উদ্যত, তখন একটি ফোন আসে তাঁর কাছে। সেই ফোন যিনি করছেন, তিনি স্নিগ্ধাকে নিজের সন্তান বলে দাবি করেন। রহস্যময় এই ফোন থেকেই স্নিগ্ধা জানতে পারেন, তাঁর গর্ভের সন্তান ত্রুটিমুক্ত। কিভাবে স্নিগ্ধা লড়াই করে তাঁর সন্তানকে জন্ম দেবেস, সেই নিয়েই এগিয়ে যাবে ওয়েব সিরিজের গল্প। 

ঋতাভরী যে ছবির গুচ্ছ শেয়ার করে নিয়েছেন, সেখানে তাঁকে যেমন বধূবেশে দেখা গিয়েছে, তেমনই দেখা গিয়েছে হাসপাতালের পোশাকেও। ঋতাভরী ছবির ক্যাপশনে শেয়ার করে নিয়েছেন ছবির গল্পের আঁচও। সেই সঙ্গে স্পষ্ট করেছেন সমাজের প্রচলিত ধ্যানধ্যারণা, কুসংস্কারের বিরুদ্ধে বার্তা দেবে এই ছবি। আড্ডা টাইমস (Adda Times)- এ মুক্তি পাবে এই ছবি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty)

আরও পড়ুন: Kar Kache Koi Moner Kotha: ফুলশয্যার খাটে মায়ের সঙ্গে ছেলে, নায়িকা সোফায়! চূড়ান্ত ট্রোলিং, নিন্দার মুখে মানালির নতুন ধারাবাহিক

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
Amit Saha: থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
Rajesh Sharma: রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, কেমন আছেন অভিনেতা? কী কথা হল তাঁদের মধ্যে?
রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, কেমন আছেন অভিনেতা? কী কথা হল তাঁদের মধ্যে?

ভিডিও

Susmita Deb :
APC College : সুরেন্দ্রনাথ কলেজের পর এবার APC কলেজের ইউনিয়ন রুমে দেখা গেল ফূর্তির আখড়া !
Prakash Chik Baraik: ‘কিছু না কিছু সমস্যা তো রয়েছেই...’, BJP-তে যোগ দিয়েই তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রকাশ চিক বরাইক
Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget