এক্সপ্লোর

Ritabhari Chakraborty: লেহঙ্গার সঙ্গে সাবেকি শাড়ি, সোনার গয়না, দিদির বিয়েতে ঋতাভরীর সাজে ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন

Ritabhari Chakraborty at Chitrangada's Marriage: বিয়ের আসরে চিত্রাঙ্গদার পাশে সমান নজর কাড়ছিলেন ঋতাভরী। এদিন লাল লেহঙ্গার সঙ্গেই শাড়ি পরেছিলেন ঋতাভরী। ভারি জরির কাজের লেহঙ্গা পরেছিলেন ঋতাভরী

কলকাতা: দিদির বিয়ে। একদিকে যেমন তাঁর দায়িত্ব, তেমনই আনন্দেরও। দিদির বিয়েতে সেই আনন্দের ছোঁয়া দেখা গেল বোনের সাজেও। দিদি চিত্রাঙ্গদা শতরূপা (Chitrangada Satarupa)-র বিয়ের আসরে নজর কাড়ল নায়িকা ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty)-র সাজ। 

দিদির বিয়ের দিন সকালে ফ্লোরাল প্রিন্টের লেহঙ্গা বেছে নিয়েছিলেন ঋতাভরী। এদিন অফ শোলডার ব্লাউজের সঙ্গে সরু সবুজ পাড়ের হলুদ শাড়ি পরেছিলেন চিত্রাঙ্গদা। দিদির বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে ঋতাভরীর পোশাকের রঙও ছিল হলুদ। খোলা চুলে শফট কার্ল ঋতাভরীর পিঠ ঢেকেছিল। গায়ে হালকা গয়নার সঙ্গে কপালে ছিল ভারি টিকলি। 

আরও পড়ুন: Chitrangada Marriage: লাল বেনারসি, রাজবাড়িতে বিয়ে, বাঙালি খাওয়া-দাওয়া, চিত্রাঙ্গদার বিবাহ বাসরের খুঁটিনাটি

এরপর সন্ধের সাজ। বিয়ের আসরে চিত্রাঙ্গদার পাশে সমান নজর কাড়ছিলেন ঋতাভরী। এদিন লাল লেহঙ্গার সঙ্গেই শাড়ি পরেছিলেন ঋতাভরী। ভারি জরির কাজের লেহঙ্গা পরেছিলেন ঋতাভরী। আর তার একদিকে কুঁচি দিয়ে ছিল তাঁর লাল শাড়ির আঁচল। লাল সিল্কের শাড়িতেও ছিল জরির কাজ। ঋতাভরীর শাড়ির সঙ্গে ডান কাঁধে ছিল সরু সোনালি পাড়ের লাল ওড়নাও। লেহঙ্গার ভারি সোনালি কাজের পাশে ঢালা লাল শাড়ি যেন চোখের আরাম। লেহঙ্গা আর শাড়ির সঙ্গে গলা ভরা সোনার হার পড়েছিলেন ঋতাভরী। কানে ছিল ভারি দুল আর হাতে মান্তাসা। 

অন্যদিকে, বিয়ের কনের সাজও ছিল চোখ জুড়নো। লাল বেনারসিতে বিয়ের দিন অপরূপ দেখাচ্ছিল চিত্রাঙ্গদাকে। ভারি সোনার গয়না পরেছিলেন তিনি। কপালে ছিল ছোট্ট লাল টিপ আর চন্দন। বিয়েতে মেহেন্দি পরার স্রোতে গা না ভাসিয়ে, আলতায় হাত রাঙিয়েছিলেন চিত্রাঙ্গদা। মাথায় ছিল সোলার মুকুট। টায়রা নয়, ভারি টিকলি বেছে নিয়েছিলেন অভিনেত্রী। কোহল চোখ ছাড়া মুখে ছিল হালকা মেকআপ। আর অভিনেত্রীর সাজ সম্পূর্ণ করেছিল তাঁর সোনা ঝরানো হাসি। 

গত ২৪ তারিখ সাত পাকে বাঁধা পড়েছেন চিত্রাঙ্গদা ও সম্বিত। তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল ২০২১ সালেই। কিন্তু করোনার জন্য পিছিয়ে যায় সেই বিয়ে। অবশেষে বাইশের শেষে সাত পাকে বাঁধা পড়লেন সম্বিত চিত্রাঙ্গদা। এদিন দুই তারকার বিয়েতে হাজির ছিলেন সুর ও সিনেমার জগতের অনেক তারকারা। সম্বিত পেশায় সঙ্গীতশিল্পী। সম্বিত বিশিষ্ট তবলাবাদক পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায়ের ছেলে সম্বিত। চিত্রাঙ্গদা অভিনেত্রী। বিবাহ বাসরে উপস্থিত ছিলেন রূপম ইসলাম, শ্রীকান্ত আচার্য, ইন্দ্রনীল সেন, শুভমিতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক সঙ্গীতশিল্পী। ছিলেন পার্নো মিত্র, অরিত্র মুখোপাধ্যায়ের মত চলচ্চিত্র জগতের মানুষেরাও। 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget