এক্সপ্লোর

Ritabhari Chakraborty: তথাগতর সঙ্গে মান অভিমান মিটলেও ঋতাভরীর মুখে প্রাক্তনের কথা!

Ritabhari Chakraborty on social media: সদ্য ওয়েব সিরিজের দুনিয়ায় পা রেখেছেন ঋতাভরী। তাঁর প্রথম ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে আড্ডাটাইমস-এ

কলকাতা: পুজোর ছবি জানান দিয়েছিল, প্রেমিকের সঙ্গে তাঁর মান-অভিমান মিটেছে। কিন্তু তথাগতর সঙ্গে সেলফি শেয়ার করার পরেই, ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty)-র মুখে প্রাক্তনের কথা!

আসলে গোটা বিষয়টাই ঘটেছে মজার ছলে। সদ্য, সোশ্যাল মিডিয়ায় একটি মজার রিল শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী ঋতাভরী। সেখানে বিভিন্ন মজার প্রশ্নের উত্তর দিচ্ছেন তিনি। সেই প্রশ্নের মধ্যেই একটি ছিল ঋতাভরীর প্রথম প্রেম নিয়ে। সম্পর্কের বিষয়ে চিরকালই অকপট নায়িকা। তাঁর কাছে প্রশ্ন আছে, প্রথম ডেটে যাওয়ার স্মৃতি নিয়ে। অকপট ঋতাভরী বলেন, 'আমার প্রথম ডেট ক্লাস ৯-এ। আমি আর আমার তৎকালীন প্রেমিক, বলা ভাল প্রথম প্রেমিক এক রবিবার আইসক্রিম পার্লারে গিয়েছিলাম। সেটাই আমার প্রথম ডেট।'

নায়িকার কাছে আরও প্রশ্ন আসে, তার প্রথম ব্রেক আপ কবে হয়েছিল? ঋতাভরী বলেন, 'তখন আমি কলেজে পড়তাম। এর থেকে বেশি বিশদে কিছু বলতে পারব না। তবে আমাদের জীবনে বোধহয় এমন কোনও না কোনও সম্পর্ক রয়েছে যেটা না এলেই মনে হয় ভাল হত।'

প্রসঙ্গত, ঋতাভরী ও তথাগতর প্রেমের বয়স বেড়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর সম্পর্ক নিয়ে বেশ খোলামেলাই ছিলেন ঋতাভরী। তাঁর বাড়ির সমস্ত অনুষ্ঠান, বিশেষ দিনে হাজির থাকতেন তথাগত। তিনি পেশায় চিকিৎসক। তবে দীর্ঘদিন তথাগতর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি শেয়ার না করায় অনেকে মনে করেছিলেন ঋতাভরীর সম্পর্কে সমস্যা চলছিল। তবে পুজোর সময় ঋতাভরী যে সমস্ত ছবি শেয়ার করেন, সেখানে ছিল তথাগতর ছবিও। তার গালে গাল লাগিয়ে ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। সেই থেকেই অনুরাগীরা আন্দাজ করেন, তাঁদের সম্পর্কের মিটমাট হয়ে গিয়েছে।

সদ্য ওয়েব সিরিজের দুনিয়ায় পা রেখেছেন ঋতাভরী। তাঁর প্রথম ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে আড্ডাটাইমস-এ। নাম 'নন্দিনী'। এই সিরিজটি নিয়ে ঋতাভরী বেশ প্রশংসিতও হয়েছেন। অভিনেত্রীর হাতে রয়েছে একাধিক ছবি। ধাপে ধাপে তার শ্যুটিং চলছে। আপাতত নিজের কাজের জগতে বেশ ব্যস্ত নায়িকা।

 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty)

আরও পড়ুন: Salman Khan: বিয়ে করতে চেয়েছিলেন ঐশ্বর্য্য-ক্যাটরিনাকে, সম্পর্কে অবনতির কারণ জানালেন খোদ সলমন

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget