এক্সপ্লোর

Ritwick Chakraborty: 'বিশ্বাসঘাতককে বীর বলে চালিয়ে দেবে', নাম না করে 'কেশরী ২'-এর তথ্য বিকৃতি নিয়ে সরব ঋত্বিক

Keshari 2: এর আগেই এই ছবিতে যে বাংলার স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়েছে, তা নিয়ে সরব হয়েছিল তৃণমূল

কলকাতা: মুক্তির ২ মাস পরে হঠাৎ শিরোনামে অক্ষয় কুমারের (Akshay Kumar) সিনেমা 'কেশরি ২' (Kesari Chapter 2)। এই ছবির বিরুদ্ধে কলকাতায় দায়ের হয়েছে এফআইআর। বলিউডে তৈরি হওয়া এই ছবির প্রযোজকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বিধাননগর দক্ষিণ থানায়। অভিযোগ, এই ছবিতে বাংলার স্বাধীনতা সংগ্রামীদের নাম ও তাঁদের সম্পর্কিত তথ্য বিকৃত করা হয়েছে। 'কেশরী-চ্যাপ্টার ২'-র প্রযোজকের নামে, ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা লঙ্ঘনের মামলা করা হয়েছে। আর এবার, নাম না করে, এই ছবি নিয়ে মুখ খুললেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)। 

সোশ্যাল মিডিয়ায় ঋত্বিক লিখেছেন, 'শুনলাম "ছাপরি চ্যাপ্টার গু" বলে একটা হিন্দি সিনেমায় নাকি ইতিহাস বিকৃত হয়েছে। অবশ্য হিন্দি সিনেমার থেকে ইতিহাস শেখা উচিত নয়। ওরা কিন্তু যে-কোনো দিন ছাপ মারা বিশ্বাসঘাতক কে বীর বলে চালিয়ে দেবে। পুনশ্চ:- এক বন্ধু জানালেন সিনেমার নামটা ভুল বলছি। আসল নাম "যুবা কেসরী- ফুঃ"। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ঋত্বিকের এই মন্তব্য নিয়ে নিজেদের বিভিন্ন মতামত শেয়ার করে নিয়েছেন।

প্রসঙ্গত, এর আগেই এই ছবিতে যে বাংলার স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়েছে, তা নিয়ে সরব হয়েছিল তৃণমূল (TMC)। একটি সাংবাদিক সম্মেলনে এই ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে কুণাল ঘোষ বলেছিলেন, 'কেশরী চ্যাপ্টার ২ নামে যে সিনেমাটা আসছে, সেখানে বাঙালি বিপ্লবীদের যেভাবে বিকৃত করা হয়েছে, সেটা আমরা কোনো পরিস্থিতিতেই মেনে নেব না। এটা কীভাবে তৈরি হতে পারে? এটা কীভাবে শংসাপত্র পর্যন্ত পেয়ে যেতে পারে? মুক্তি পাওয়ার আগে, কেন এটা আটকে যাবে না? এখানে দেখানো হচ্ছে স্বাধীনতা সংগ্রাম আর ক্ষুদিরাম বসুর নাম বিকৃত করে করা হচ্ছে ক্ষুদিরাম সিং! ঋষি অরবিন্দের ভাই, বারীন্দ্রকুমার ঘোষকে করা হয়েছে বারীন কুমার। বাঙালিরা কি স্বাধীনতা আন্দোলন করেনি? ঘোষ, বোস স্বাধীনতা আন্দোলন করেনি? স্বাধীনতা আন্দোলন সিং, কুমার দিয়ে তুলে ধরতে হবে? এইভাবে কেন বাংলাকে ছোট করা হচ্ছে? আমরা এর তীব্র প্রতিবাদ করছি। অবিলম্বে এই ছবি সংশোধন করে, বাস্তব নামগুলিকে ঠিকভাবে আনার আমরা দাবি জানাচ্ছি।'

এই এফআইআর (FIR) নিয়ে বিধাননগর দক্ষিণ থানায় ডিসি অনীষ সরকার বলছেন, 'ইতিহাসের এটা একটা পরিচিত অধ্যায় যে, ইংরেজ শাসনের সময় আমাদের বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কুখ্যাত ইংরেজ বিচারক কিংসফোর্ডকে মারার চেষ্টা করেছিলেন। এই ঘটনার জন্যই ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল। আর যাতে পুলিশের হাতে ধরা না পড়তে হয়, সেই কারণে প্রফুল্ল চাকি ও আত্মহত্যা করেছিলেন। একটা অভিযোগ বিধাননগর দক্ষিণ থানায় এসেছে, একটি সিনেমা ইদানিংকালে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সিনেমাটির নাম কেশরী-চ্যাপ্টার ২। সিনেমাটি জিও হটস্টারে দেখানো হচ্ছে। সেখানকার একটা দৃশ্যে ক্ষুদিরাম বসুর নামকে ক্ষুদিরাম সিং বলা হয়েছে। প্রফুল্ল চাকির কোনও উল্লেখ নেই। এছাড়া ঋষি অরবিন্দের ভাই, বারীন্দ্রকুমার ঘোষ, যিনি বিপ্লবী ছিলেন, তাঁর নাম বারীন্দ্র কুমার বলা হয়েছে। শুধুমাত্র ঐতিহাসিক তথ্যগুলোকেই বিকৃত করা হয়নি, বরং তাঁদের গরিমা ম্লান করার চেষ্টা করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই একটি কেস করা হয়েছে। এও দেখানো হয়েছে যে ক্ষুদিরাম বসু ও বারীন্দ্র ঘোষ অমৃতসরের ছাত্র ছিলেন। এই ভিত্তিতেই অভিযোগ করা হয়েছে। আমরা বিধাননগর থানায় একটি কেস রুজু করেছি। তদন্ত শুরু হয়েছে।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget