এক্সপ্লোর

Ritwik Ghatak Biopic: ঋত্বিক ঘটকের জীবনের অজানা গল্প এবার ছবির পর্দায়, আসছে 'অলক্ষে ঋত্বিক'

Ritwik Ghatak Biopic: শুভঙ্কর ভৌমিকের পরিচালনায় তৈরি হতে চলেছে 'অলক্ষে ঋত্বিক'।

কলকাতা: প্রবাদপ্রতিম পরিচালক ঋত্বিক ঘটকের (Ritwik Ghatak) জীবন এবার ছবির পর্দায়। ছবির নাম 'অলক্ষে ঋত্বিক'। চিত্র পরিচালক মিলন ভৌমিকের তত্ত্বাবধানে তাঁর পুত্র পরিচালক শুভঙ্কর ভৌমিক এই ছবির পরিচালনা করবেন।  ঋত্বিক ঘটকের (Ritwik Ghatak) চরিত্রে অভিনয় করবেন বিখ্যাত সঙ্গীত শিল্পী শিলাজিৎ মজুমদার, সুরমা ঘটকের চরিত্রে থাকছেন পায়েল সরকার। এছাড়াও বাসু ভট্টাচার্যের ভূমিকায় রাজ, সালাউদ্দিন কাজির ভূমিকায় সম্রাট মুখার্জি, চিদানন্দ দাশগুপ্তর ভূমিকায় শিবাজী দাশগুপ্ত, সমরেস বসুর ভূমিকায় শুভম বসু,ঋষিকেশ মুখোপাধ্য়ায়ের ভূমিকায় দেবব্রত অধিকারী, বিমল রায়ের ভূমিকায় বি. ডি. মুখোপাধ্য়ায়, সতীন্দ্র ভট্টাচার্যের ভূমিকায় সুদীপ্ত গায়েন, সলিল চৌধুরীর ভূমিকায় মৃন্ময় কর্মকার,শম্ভু মিত্রের ভূমিকায় প্রতিপ সরকার, শাঁওলি মিত্রের ভূমিকায় মিনাশ্রী সরকার ও রিংকি ভট্টাচার্যের ভূমিকায় দেবারতি পালকে দেখা যাবে।

আরও পড়ুন...

Amitabh Bachchan on Pamela Chopra's demise: 'একে একে সবাই আমাদের ছেড়ে যাচ্ছে...!' পামেলা চোপড়ার মৃত্যুতে শোকাহত বিগ বি

বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক কুমার ঘটকের (Ritwik Ghatak) নাম কেই বা না জানে। এখনও পর্যন্ত বিভিন্ন চলচ্চিত্র প্রেমীদের কাছে তাঁর পরিচালিত ছবিগুলি একেকটি ইতিহাসের দলিল হয়ে আছে। ভারতের মননশীল জীবনবাদী ছবির জগতে যাদের নাম আলোচিত হয়, তাঁদের মধ্যে অন্যতম নাম হচ্ছে ঋত্বিক ঘটক। তাঁর প্রথম পরিচালিত ছবি নাগরিক এবং প্রথম মুক্তিপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য ছবি 'অযান্ত্রিক'।  ঋত্বিক ঘটকের অযান্ত্রিক যাঁরা দেখেছিলেন, তারা ঋত্বিক বাবুর অসামান্য বৈশিষ্ট ও মৌলিকতার পরিচয় পেয়ে চমৎকৃত হয়েছিলেন। বাংলা চলচ্চিত্র পরিচালকদের মধ্যে তিনি সত্যজিৎ রায় এবং মৃণাল সেনের সাথে তুলনীয়। তাঁর কর্ম ও সৃজনক্ষেত্রের পরিধি কেবল চিত্র পরিচালনা ও কথাসাহিত্যে নয়, এসবের পাশাপাশি তিনি ভারতের পুনা ফিল্ম ইনস্টিটিউটে অধ্যক্ষের দায়িত্বও পালন করেছেন দীর্ঘকাল। প্রথম জীবনে তিনি কবি ও গল্পকার তারপর নাট্যকার, নাট্যপরিচালক, অবশেষে চলচ্চিত্রকার হিসাবে প্রতিষ্ঠিত হন।

তাঁর স্বতন্ত্র ধারার চলচ্চিত্রগুলি চল্লিশ বছরের বেশি আগে নির্মিত হলেও তাঁকে ভারতীয় সিনেমার আধুনিকতম পরিচালক বলা যেতেই পারে। কিন্তু এসব কিছুর মধ্যেও তাঁর জীবনের অনেক ঘটনাই অলক্ষে রয়ে গেছে। অনেক তথ্যই আমাদের অজানা। আর সেই অজানা তথ্যকে সকলের সামনে তুলে ধরতে এই সাহসী পদক্ষেপ।

কলকাতার বিভিন্ন লোকেশনে হতে চলেছে এই ছবির শ্য়ুটিং। তবে ছবিটি কবে মুক্তি পাবে তা এখনও জানা যায়নি।

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP
Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
Embed widget