এক্সপ্লোর

Ray Stevenson Death: প্রয়াত 'আর আর আর' ছবির গভর্নর স্কট খ্যাত রে স্টিভেনসন, বয়স হয়েছিল ৫৮

Ray Stevenson: এস এস রাজামৌলির (SS Rajamouli) পিরিয়ড ব্লকবাস্টার 'আর আর আর' (RRR) ছবিতে তাঁকে দিল্লির অত্যাচারী গভর্নর (oppressive governor of Delhi) স্যর স্কটের ভূমিকায় দেখা গিয়েছিল।

নয়াদিল্লি: প্রয়াত অভিনেতা রে স্টিভেনসন (Ray Stevenson Demise)। এস এস রাজামৌলির (SS Rajamouli) পিরিয়ড ব্লকবাস্টার 'আর আর আর' (RRR) ছবিতে তাঁকে দিল্লির অত্যাচারী গভর্নর (oppressive governor of Delhi) স্যর স্কটের ভূমিকায় দেখা গিয়েছিল। রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৫৮। 

প্রয়াত অভিনেতা রে স্টিভেনসন

রাজামৌলির ব্লকবাস্টার 'আর আর আর' যাঁরা দেখেছেন তাঁদের অত্যাচারী গভর্নরের কথা নিশ্চয়ই মনে আছে। আর সেই চরিত্রে অভিনয় করে মন জয় করেছিলেন অভিনেতা রে স্টিভেনসন। রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন পরিচালক এস এস রাজামৌলি। সিনেমার সেটের হাসিমুখে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, 'দুর্ভাগ্যজনক... খবরটা বিশ্বাসই করতে পারছি না, রে ওঁর সঙ্গে এত শক্তি এবং প্রাণবন্ততা নিয়ে আসতেন সেটে। সেটা ছোঁয়াচে ছিল রীতিমতো। ওঁর সঙ্গে কাজ করা নিখাদ আনন্দদায়ক ছিল। ওঁর পরিবারের প্রতি সহানুভূতি রইল। ওঁর আত্মার শান্তি কামনা করি।'


Ray Stevenson Death: প্রয়াত 'আর আর আর' ছবির গভর্নর স্কট খ্যাত রে স্টিভেনসন, বয়স হয়েছিল ৫৮

১৯৬৪ সালের ২৫ মে লিসবার্নে জন্ম নেন তিন ছেলের দ্বিতীয়, রে স্টিভেনসন। ৮ বছর বয়সে পরিবারের সঙ্গে তিনি চলে আসেন ইংল্যান্ডে। সেখানে তিনি 'ব্রিস্টল ওল্ড ভিক থিয়েটার স্কুল'-এ পড়াশোনা করেন তিনি। ২৯ বছর বয়সে কলেজ শেষ করে একাধিক সিনেমা ও টেলিভিশনের কাজে দেখা যায় তাঁকে। 

আন্তর্জাতিক বিনোদন পত্রিকা 'ভ্যারাইটি' অনুযায়ী, স্টিভেনসন নব্বইয়ের দশকে ছোটপর্দায় অভিনয় দিয়ে কর্মজীবন শুরু করেন। এরপর হলিউডের ব্লকবাস্টার ছবিতে অ্যাকশন দৃশ্যে সুযোগ পেতে শুরু করেন তিনি। 

স্টিভেনসনের সবচেয়ে উল্লেখযোগ্য কাজগুলির অন্যতম মার্ভেলের 'থর' ট্রিলজিতে ভলস্ট্যাগ চরিত্র। তবে ভারতে তাঁর খ্যাতি আরও ছড়িয়ে পড়ে 'আর আর আর' ছবিতে 'ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড' খ্যাত অভিনেত্রী অ্যালিসন ডুডির সঙ্গে অভিনয়ের মাধ্যমে। এস এস রাজামৌলির ছবি 'আর আর আর'-এ তাঁর অত্যাচারী গভর্নর স্কট বাক্সটনের চরিত্র ভারতীয় দর্শকের কাছে তাঁকে বহুল পরিচিত করে তোলে। জুনিয়র এনটিআর ও রাম চরণের সঙ্গে এই ছবিই তাঁর একমাত্র ভারতীয় ছবি। 

৪৪ বছর বয়সে টেলিভিশন সিরিজ 'রোম'-এ টাইটাস পুলোর চরিত্রে তাঁর অভিনয় প্রথম তাঁকে মার্কিন মুলুকে খ্যাতি এনে দেয়। এই সিরিজের তিনটি সফল সিজন দেখানো হয় ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত। 

'ভ্যারাইটি' অনুযায়ী, ২০০৮ সালে স্টিভেনসন সুযোগ পান মার্ভেলের ছবি 'পানিশার: ওয়ার জোন'-এ মুখ্য চরিত্রে। তাঁর শেষ কাজ অ্যাকশন-অ্যাডভেঞ্চারের সীমিত সিরিজ 'আহশোকা' মুক্তির অপেক্ষায়। ৮ পর্বের এই সিরিজ মূলত স্টার ওয়ার্স ইউনিভার্সের 'দ্য ম্যান্ডালোরিয়ান' স্পিন অফ নিয়ে তৈরি।

সেরা শিরোনাম

Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget